০৩:০৫ পি.এম
দখলকৃত পশ্চিম তীরে রোববার সন্দেহভাজন এক ব্যক্তি একটি গাড়ি ব্যবহার করে ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়। এই হামলায় দুই কিশোরী আহত হয়েছে। পওে, এক সেনাসদস্য সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। এই তথ্য ইসরাইলি কর্তৃপক্ষ জানায়।
ঘটনাটি দক্ষিণ পশ্চিম তীরের গুশ এতজিয়ন জংশন এলাকায় সংঘটিত হয়।
ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, আহতদের বর্তমানে জেরুজালেমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে গ্রেফতার ১০০ জন
এমডিএ আরো জানায়, আহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরীর হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে। অপরদিকে, ১৫ বছর বয়সী অন্য কিশোরীর মুখমণ্ডলে আঘাত হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী একটি বিবৃতিতে জানায়, ‘গুশ জংশন এলাকায় ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনার খবর পেয়ে সেনাদের পাঠানো হয়েছে।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘ঘটনাস্থলে হামলাকারীকে গুলি করে হত্যা করে সেনাবাহিনীর একটি সেনাসদস্য। বর্তমানে ওই এলাকাটির রাস্তা বন্ধ করে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।’
তবে সেনাবাহিনী হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি।
আরও পড়ুন: দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
অন্যদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আমজাদ জাওয়াদ আবদেল ফাত্তাহ নাতশেহ (৩১) নামের এক ব্যক্তি বেথলেহেমের দক্ষিণে গুশ এতজিয়ন জংশনের কাছে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন