ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

জুলাই জাতীয় সম্মেলনে অংশ নিলেন প্রধানমন্ত্রী


জুলাই জাতীয় সম্মেলনে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা জুলাই জাতীয় সম্মেলনে যোগদান করেছেন।

অনুষ্ঠানটি শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়।

‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আহত জুলাইযোদ্ধা এবং নিহতদের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এছাড়া আরও উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে মাদক পাচারে জড়াচ্ছেন বিমানকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:১৬ এম


সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে মাদক পাচারে জড়াচ্ছেন বিমানকর্মীরা

বিমানকর্মীরা সোশ্যাল মিডিয়ার ফাঁদে যেভাবে মাদক পাচারে জড়াচ্ছেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে।

অস্ট্রেলিয়ায় হেরোইন পাচারের অভিযোগে থাই এয়ারওয়েজের একজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে (কেবিন ক্রু) আটক করা হয়েছে। এতে প্রায় ৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার মূল্যমানের এই মাদক জব্দ হওয়ায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে থাইল্যান্ডে।

এটি বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। তদন্তকারী কর্মকর্তাদের মতে, পাচারকারীরা ফেসবুকে ‘রোজ রোজ’ এবং টিকটকে ‘পাউডার ইজ পাউডার’ নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিমানকর্মীদের টাকার বিনিময়ে বিদেশে মালামাল বহন করার প্রস্তাব দেয়।

তদন্তে জানা গেছে, আন্তর্জাতিক পাচারকারী চক্রগুলো এখন বিমানসংস্থার কর্মীদের লক্ষ্যবস্তু করছে দক্ষিণ-পূর্ব এশিয়ার লাভজনক বাজারগুলোতে মাদক পৌঁছে দেওয়ার জন্য।

আটক হওয়া থাই এয়ারওয়েজ কর্মী মাত্র ৮,৮০০ বাথ (প্রায় ২৬৫ ডলার) ফির বিনিময়ে ব্যাগগুলো বহন করতে রাজি হয়েছিলেন। থাইল্যান্ডের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের (ওএনসিবি) মুখপাত্র আরিপাক এনগের্নবামরুং জানান, এই ভুয়া অ্যাকাউন্টগুলো বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর পেছনে থাকা নেটওয়ার্কটি খুঁজে বের করতে তদন্ত চলছে।

ওএনসিবি-র (থাইল্যান্ডের নারকোটিকস কন্ট্রোল বোর্ড অফিস) মহাসচিব পুলিশ মেজর সুরিয়া সিংগাকামল জানান, এই চক্রগুলো পোশাক, কফির প্যাকেট ও ফুলদানির ভেতর মাদক লুকিয়ে থাইল্যান্ডের মধ্য দিয়ে পাচার করে। গত ৩০ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে রেশমি পোশাক ও শীতের জ্যাকেটের ভেতর লুকিয়ে অস্ট্রেলিয়া ও তাইওয়ানে আরো ২৪.৩৮ কেজি হেরোইন পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল, যা কর্তৃপক্ষ জব্দ করেছে এবং তাইওয়ানে পৌঁছানোর আগেই আটক করা হয়েছে।

এই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে এক থাই নাগরিক ও তাঁর লাওসীয় স্ত্রীকে আটক করা হয়েছে।

এদিকে, ব্যাংককের আরেকজন ফ্লাইট অ্যাটেনডেন্ট রয়টার্সকে জানান, গত ১৮ জুন তার টিকটক ইনবক্সেও অস্ট্রেলিয়া যাওয়ার রেট জানতে চেয়ে এমন বার্তা এসেছিল। তবে নিয়ম অনুযায়ী অপরিচিতের পাঠানো সেই বার্তা তিনি উপেক্ষা করেন।

শুক্রবার (৩ জুলাই) শীর্ষ জাতীয় মাদকবিরোধী কমিটির বৈঠকে থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, চলতি বছরের প্রথমার্ধেই থাইল্যান্ড থেকে আসা অন্তত ছয়জনের বিরুদ্ধে বাণিজ্যিক মাদক পাচারের অভিযোগ উঠেছে। এই সংখ্যা অনেক বেশি এবং এটি দেশের ভাবমূর্তির ক্ষতি করছে।

সরকারের মুখপাত্র জানিয়েছেন, এখন থেকে বিমানবন্দরে ক্রু সদস্যদের লাগেজ স্ক্রিনিং ও পরিদর্শন আরো শক্তিশালী করা হবে। অন্য কারোর মালামাল বহন করার প্রমাণ মিললে বিমানসংস্থাগুলো কর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এক বিবৃতিতে থাই এয়ারওয়েজও কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

জাতিসংঘের (ইউএনওডিসি) তথ্য অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত প্রতিবেশী মিয়ানমারে সংঘাত ও অর্থনৈতিক দুর্দশার কারণে আফিম চাষ ২০২৫ সালে এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে মিয়ানমার এখন বিশ্বে অবৈধ আফিমের প্রধান উৎস হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মমতার তৃণমূল কার্যালয় দখলে নিল বিদ্রোহীরা, নতুন সভাপতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:১৮ এম


মমতার তৃণমূল কার্যালয় দখলে নিল বিদ্রোহীরা, নতুন সভাপতি ঘোষণা

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও একটি নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়ে উঠেছে। কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় ‘তৃণমূল ভবন’ বিদ্রোহী অংশের নেতারা দখল করে নিয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) বিকেল বেলায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দাবি করে তারা নিজেদেরকে ‘আসল তৃণমূল কংগ্রেস’ বলে, প্রধান কার্যালয়টি দখলে নেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এটি জানা যায়।

জানা যায়, কার্যালয়টি দখল করার পর কলকাতার মেট্রোপলিটন এলাকায় অবস্থিত ভবনের পুরোনো ব্যানার তুলে ফেলা হয়। নতুন ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে দলের নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

বিদ্রোহী গোষ্ঠী দাবি করেন, পশ্চিমবঙ্গের দুই-তৃতীয়াংশের বেশি বিধায়ক ও সংসদ সদস্য তাদের সঙ্গে রয়েছেন।

গত বৃহস্পতিবার, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চের সামনে তারা উপস্থিত হয়ে দাবি জানিয়ে বলেন, তারা মূল দল এবং নির্বাচনি প্রতীক ‘জোড়া ফুল’ তাদের প্রাপ্য। এর পর, দিল্লি থেকে ফিরে আসার পর শুক্রবার বিকেলে তারা সরাসরি দলীয় দপ্তরের দখল নেন।

এদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- আখতারুজ্জামান, ফিরহাদ হাকিম, জাভেদ খান, গোলাম রব্বানী, প্রসূণ বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা সহ অন্যান্য শীর্ষ নেতারা। এ সময় ভবনে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী সাবেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে ঋতব্রতরা ভিতরে প্রবেশ করার পর তিনি ভবন ছেড়ে চলে যান।

কার্যালয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই নতুন দলে পরামর্শদাতা হিসেবে থাকবেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা, তা দলের নতুন কমিটি সিদ্ধান্ত নেবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:২১ এম


সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরায় বিজিবির একটি অভিযান পরিচালনার মাধ্যমে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে।

শুক্রবার (৩ জুলাই) সাতক্ষীরা সদরের ভোমরা এবং কলারোয়া উপজেলার কাকডাঙ্গা ও হিজলদী বিওপির আওতাধীন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মন্দির এবং কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে। এর পাশাপাশি, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়াতে বড়ালি নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।

এই বিষয়ে নিশ্চিত তথ্য প্রদান করে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মামার লাঠির আঘাতে প্রাণ গেল ভাগনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:২৩ এম


মামার লাঠির আঘাতে প্রাণ গেল ভাগনের

ঝিনাইদহের কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে ভাগনে আবু বকর (৩০) নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত আবু বক্কর হচ্ছেন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশিরকুন্ডু গ্রামের আলী আকবরের ছেলে।

কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক জানান, শিশিরকুন্ডু গ্রামের আবু বক্করের সঙ্গে তার মামা সিরু মিয়ার জমি নিয়ে বিরোধ ছিলো।

গত ৩০ জুন রাতে বিরোধপূর্ণ ওই জমির বাঁশ কাটা নিয়ে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় মামা সিরু মিয়া লাঠি দিয়ে আবু বক্করের মাথায় আঘাত করেন।

লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে প্রথমে আবু বক্করকে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান আবু বক্কর।

তিনি আরও জানান, এই হত্যার ঘটনার বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। যদি মামলা রেকর্ড হয়, তাহলে জড়িতদের দ্রুত আইনগতভাবে দায়ের করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%