ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

রুশ হামলায় জ্বলল কিয়েভের ঐতিহাসিক ক্যাথেড্রাল, নিহত ১১


রুশ হামলায় জ্বলল কিয়েভের ঐতিহাসিক ক্যাথেড্রাল, নিহত ১১

সোমবার ইউক্রেনের কয়েকটি বড় শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

এর ফলে অন্তত ১১ জন নিহত হয়ে গেছেন। হামলার কারণে আগুন লেগেছে অর্থোডক্স খ্রিস্টানদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাসনালয়েও।

এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, হামলার পুরো সময়জুড়ে কিয়েভের বাসিন্দাদের আশ্রয়ের খোঁজে রাস্তায় ছুটতে দেখা গেছে। আকাশে ক্ষেপণাস্ত्र ও ড্রোনও প্রতিহত করা হচ্ছিল।

আরও পড়ুন: মাঝআকাশে হুথিদের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিলো সউদী প্রতিরক্ষাব্যবস্থা

অন্ধকার শহরের বিভিন্ন স্থানে জ্বলন্ত ধ্বংসাবশেষ পড়ে আছে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি জানাচ্ছে।

এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া নেতাদের প্রতি মস্কোর ওপর আরো চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির বিষয়টি ওই সম্মেলনের আলোচনায় প্রাধান্য পাওয়ার কথা।

হামলায় রাজধানী কিয়েভে পাঁচজন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কিয়েভ-পেচেরস্ক লাভরার প্রাঙ্গণে আগুন লেগেছে। এর ফলে এর ডরমিশন ক্যাথেড্রালের ছাদে আগুন ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: ঢাকায় পাতালরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু, বদলে যাবে যানজটের চিত্র

সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি বলেছেন, ‘খ্রিস্টীয় সংস্কৃতির বিরুদ্ধে এ পর্যন্ত রাশিয়ার সবচেয়ে গুরুতর অপরাধগুলোর এটি একটি।’

একাদশ শতকে প্রতিষ্ঠিত এই ধর্মীয় স্থাপনাটি ইউক্রেন ও রাশিয়া উভয় দেশের অর্থোডক্স বিশ্বাসীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।

রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা কিয়েভ, খারকিভ ও দনিপ্রো অঞ্চলের সামরিক স্থাপনায় ‘বৃহৎ আকারের হামলা’ চালিয়েছে।

তবে লাভরায় হামলার অভিযোগ অস্বীকার করে মস্কো দাবি করেছে, সেখানে একটি পুরোনো মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

আরও পড়ুন: চীনা গোয়েন্দার সঙ্গে সম্পর্কের অভিযোগে এনভিডিয়ার সিইও’র বিরুদ্ধে তদন্ত

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ৭০টি ক্ষেপণাস্ত্র ও ৬১১টি ড্রোন নিক্ষেপ করেছে। এর প্রধান লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ। এর মধ্যে ৫০টি ক্ষেপণাস্ত্র ও ৫৮২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সকালে কিয়েভে এএফপির এক প্রতিবেদক দেখেছেন, ক্যাথাড্রেল এলাকায় উদ্ধারকর্মীরা সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ সরাচ্ছেন। এ সময় গির্জার ঘণ্টায় ইউক্রেনের জাতীয় সংগীতের সুর বাজছে।

জেলেনস্কি ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের নেতাদের প্রতি হামলার ‘দৃঢ় ও কার্যকর’ জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, আগ্রাসনকারীর ওপর আরও চাপ প্রয়োগ করতে হবে এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও সহায়তা প্রয়োজন, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সক্ষমতা বাড়াতে হবে।

আরও পড়ুন: ফ্রান্সের বিক্ষোভ ইউরোপের ৩১ দেশে ছড়িয়ে পড়েছে

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন্ডার লিয়েন বলেছেন, জি-৭ নেতারা রাশিয়ার ওপর চাপ বাড়ানোর পরবর্তী পদক্ষেপ, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনা এবং এই অর্থহীন হত্যাযজ্ঞ বন্ধের উপায় নিয়ে আলোচনা করবেন।

‘পবিত্র স্থাপনায় হামলা করা যায় না’ - মঠে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কিয়েভের জাদুঘরকর্মী নাটালিয়া কোরোল।

৫২ বছর বয়সী এই নারী এএফপিকে বলেছেন, ‘এটি একটি পবিত্র স্থান। তারাও বলে এটি তাদের পবিত্র স্থান। পবিত্র স্থাপনায় হামলা করা যায় না।’

সোনালি গম্বুজখচিত কিয়েভ-পেচেরস্ক লাভরা মঠকে রুশ ও ইউক্রেনীয় উভয় অর্থোডক্স চার্চই তাদের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে বিবেচনা করে।

আরও পড়ুন: বুদ্ধিবৃত্তিক দুর্নীতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান আইনমন্ত্রীর

উপাসনালয়টির বিস্তৃত গুহা নেটওয়ার্কে উভয় চার্চের শ্রদ্ধেয় বহু সাধুর স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে।

রাতের হামলায় আগুনে ক্ষতিগ্রস্ত ডরমিশন ক্যাথেড্রাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। পরে ১৯৯০-এর দশকে এটি পুনর্নির্মাণ করা হয়েছিল।

শতাব্দীর পর শতাব্দী ধরে রুশ অর্থোডক্স চার্চের ইউক্রেনীয় শাখা এই ধর্মীয় স্থাপনাটি পরিচালনা করত।

কিন্তু ২০২২-২৩ সালে রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে মস্কোপন্থী ইউক্রেনীয় চার্চের সন্ন্যাসীদের মঠ থেকে সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে হওয়া উচিত: এস ওয়াই কুরেশি

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘আমাদের এই সার্বজনীন ঐতিহ্যের ওপর হামলার কোনো যৌক্তিকতা নেই।’

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, রাজধানীর মিস্তেতস্কি আর্সেনাল জাতীয় শিল্প ও জাদুঘর কমপ্লেক্সের একটি ভবনেও আগুন লেগেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐতিহ্যবাহী খান্দুরা মজ্জুব পীর সৈয়দ রফিকুল হুসাইন এর চেহলামে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রহমত আলী হবিগঞ্জ থেকে

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


ঐতিহ্যবাহী খান্দুরা মজ্জুব পীর সৈয়দ রফিকুল হুসাইন এর চেহলামে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত বর্তী বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নে ঐতিহ্যবাহী খান্দুরা উত্তর হাবেলী মজ্জুব পীর তরিকত আলহাজ্ব সৈয়দ রফিকুল হুসাইন প্রকাশ রফিক মিয়া এর চেহলামে আলোচনা সভা ও দোয়া মাহফিল শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের উৎসবের মধ্য দিয়ে সোমবার (১৫ জুন) ভোর সকাল থেকে দিন ব্যাপী মরহুমের বড় সন্তান পীরে তরিকত আলহাজ্ব সৈয়দ মজিবুল হুসাইন লিটন , ছোট সন্তান পীরে তরিকত আলহাজ্ব সৈয়দ আশরাফুল হুসাইন জনি ও কন্যা সন্তানের জামাতা মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি সমন্বয়ে আয়োজনে মরহুমের নিজ বাড়িতে মাদ্রাসা শিক্ষার্থী, অধ্যক্ষ, শিক্ষক , মসজিদের পেশ ইমাম , মোয়াজ্জেম সহ পরিবারের লোকজন নিয়ে মরহুমের আত্মার মাগফিরাতের কামনায় কোরআন খতম , খতমে সহীহ বুখারী শরীফ পড়ে এবং শেষে মরহুম সহ পরিবারের সকলের মাজার শরিফে শায়িত মুর্দা দের জিয়ারত করা হয় ।

পরে মরহুমের কর্মজীবন আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।

এ চেহলাম ও দোয়া মাহফিল উপলক্ষ্যে আত্মীয় স্বজন , বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ , মুহাদ্দিস, মুনাসির, মুফতি ওলামা - মা শায়েখ , এলাকার নারী-পুরুষ , হবিগঞ্জ ও বি-বাড়িয়া জেলার বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত - বৃন্দ মুরিদান সহ দেশের বিভিন্ন স্থান থেকে আশেকান ভক্ত - মুরিদান , অসহায় হতদরিদ্র , ফকির -মিসকিনরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সভাপতি করে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।

গত ২৭ মে ২০২৫ তারিখে জারি করা এক পরিপত্রে ৩১ সদস্যের ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’ নতুনভাবে গঠন করা হয়।

পুনর্গঠিত কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে সহসভাপতি করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বা প্রশাসক, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের।

কমিটিতে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, গৃহায়ণ, কৃষি, প্রাণিসম্পদ, তথ্য ও সম্প্রচার, সংস্কৃতি, প্রতিরক্ষা, রেলপথ ও বেসামরিক বিমান পরিবহনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিবরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

এ ছাড়াও ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), এনজিও-বিষয়ক ব্যুরো এবং দেশের সব সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদেরও কমিটিতে রাখা হয়েছে।

বিশেষজ্ঞ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এন্টোমলজি বিভাগের চেয়ারম্যান এবং নিপসমের এন্টোমলজি বিভাগের বিভাগীয় প্রধানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বা সচিব কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

পরিপত্র অনুযায়ী কমিটির কার্যপরিধি হচ্ছে: ১. সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং গৃহীত কার্যক্রমের পর্যালোচনা, মূল্যায়ন, তদারকি ও সমন্বয় সাধন করা।

২. প্রয়োজনীয় গবেষণা পরিচালনা এবং জাতীয় নীতিমালা ও কৌশলপত্র প্রণয়ন ও হালনাগাদ করা।

৩. প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কার্যক্রম গ্রহণ।

৪. বছরে অন্ত চারটি সভা আয়োজন করা।

কমিটি প্রয়োজন হলে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উয়েফা প্রধানের সমালোচনায় মুখর বিশ্বকাপের ১৩ দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


উয়েফা প্রধানের সমালোচনায় মুখর বিশ্বকাপের ১৩ দল

বিশ্বকাপে অংশ নেয়া ১৩টি দেশের ফুটবল সংস্থা উয়েফা সভাপতির আলেক্সান্দার সেফেরিনের সমালোচনা করেছে। তিনি বলেছিলেন, এবারের সম্প্রসারিত বিশ্বকাপে অনেক ম্যাচ হবে “সম্পূর্ণ গুরুত্বহীণ”। এই মন্তব্যের কারণে উয়েফা প্রধান বিতর্কের মুখে পড়েছেন।

বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণকারী কেপ ভার্ডে, কুরাসাও, উজবেকিস্তানসহ ১৩টি দেশের ফুটবল সংস্থাগুলি যৌথ বিবৃতিতে জানায়, তারা স্লোভেনিয়ার সংবাদপত্র ডেলোতে প্রকাশিত সেফেরিনের মন্তব্যকে সম্মান বজায় রেখে তবে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।

বিবৃতিতে তারা বলে, “আমাদের দেশগুলোর জন্য বিশ্বকাপের কোনো ম্যাচই গুরুত্বহীন নয়। এই ম্যাচগুলোকে কম গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা বিরাট হতাশাজনক বিষয়। এটি বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়, কোচ, ক্লাব, ফুটবল সংগঠক এবং সমর্থকদের প্রচেষ্টা, ত্যাগ ও স্বপ্নকে যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছিল।”

হয়েছে সংবাদে বলা হয়েছে, টুর্নামেন্ট শুরুর আগে সেফেরিন মন্তব্য করেছিলেন যে, বিশ্বকাপে দলের সংখ্যা ২০২২ সালের ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করলে প্রতিযোগিতার মান কিছুটা কমে যাবে। সেফেরিনের উদ্ধৃতি অনুযায়ী, তিনি বলেন, “আমাদের অনেক ম্যাচ আছে, যেগুলো একেবারেই অনাকর্ষণীয়।”

তবে একটি স্লোভেনিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাকে এ কথাও বলতে দেখা যায়, “অন্যদিকে, ছোট দেশগুলোও এখন অংশ নিতে পারে এবং বিশ্বকাপের আবহ অনুভব করতে পারে, যা একটি বড় বিষয়।”

১৩টি দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশই সম্মানের দাবিদার।

এতে আরও উল্লেখ করা হয়, “প্রতিটি দল নিজেদের যোগ্যতায় এখানে এসেছে। প্রতিটি সমর্থকের স্বপ্ন দেখার অধিকার রয়েছে। বিশ্বের কোটি মানুষের কাছে প্রতিটি ম্যাচেরই গুরুত্ব রয়েছে। সুতরাং, আমরা উয়েফা সভাপতির মন্তব্য প্রত্যাখ্যান করছি।”

এই বিবৃতির সঙ্গে অন্যান্য স্বাক্ষরকারী হিসেবে ডিআর কঙ্গো, হাইতি, আলজেরিয়া, তিউনিশিয়া, মরক্কো, মিশর, ঘানা, সেনেগাল, আইভরি কোস্ট এবং দক্ষিণ আফ্রিকার ফুটবল ফেডারেশন রয়েছে।

এ ব্যাপারে উয়েফার সঙ্গে যোগাযোগ করলে সংস্থার একজন মুখপাত্র সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি সাংবাদিকদের জানান যে, সেফেরিনের দেয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ সম্প্রসারণ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে, যা যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক। সভার সময় ছবিও তোলা হয়েছে: পিএমও।

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দেন। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সদনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

তিনি আরো জানান, ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনায় চারটি আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে অতিদ্রুত সরিয়ে নেওয়ার কাজ শুরু হবে।

চারটি আন্তঃনগর বাস টার্মিনাল হচ্ছে: ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল।

সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তরিত হবে। এছাড়া মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাঞ্চলে যাবে এবং পরে স্থায়ীভাবে টঙ্গির কাছে স্থানান্তর হবে। গাবতলী আন্তঃনগর বাস টার্মিনাল হেমায়েতপুরে চলে যাবে এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনালটি কাঁচপুরে স্থানান্তর হবে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত সরিয়ে নির্দিষ্ট স্থানে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী তার সভাপতিত্বে সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন, এআই ক্যামেরা স্থাপনসহ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

সভায় ট্রাফিক সিগন্যালিং এআই ক্যামেরা স্থাপনের সুফলের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এটি রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%