ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ ৫ জুলাই শুরু


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ ৫ জুলাই শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার জন্য অনলাইনে ফরম পূরণ আগামী ৫ জুলাই শুরু হতে চলেছে। এই কার্যক্রম ২৮ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের দ্বারা প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি ২০২০-২০২১ থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীরা, গ্রেড উন্নয়ন ও ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শুধুমাত্র 'প্রোমোটেড' পরীক্ষার্থীরা (এফ গ্রেড প্রাপ্ত কোর্স সাপেক্ষে) এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আরও উল্লেখ করা হয়েছে যে, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এফ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা ৫ হাজার টাকা ফি দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের এক শেষ সুযোগ পাবেন।

আরও পড়ুন: আলা হযরতের দর্শন সমসাময়িক বিশ্ব পরিস্থিতিতে জরুরি: কনফারেন্সে বক্তাদের মতামত

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীদের আগামী ৫ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে অনলাইন ফরমপূরণ শেষ করতে হবে। কলেজ কর্তৃপক্ষের দ্বারা ডাটা এন্ট্রি নিশ্চয়ন ২৯ ও ৩০ জুলাই এবং সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সময় সীমা ২ আগস্ট থেকে ৩ আগস্ট (বিকেল ৪টা) পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য তত্ত্বীয় (প্রতি পূর্ণ পত্র) ফি ৩০০ টাকা, তত্ত্বীয় (প্রতি অর্ধ পত্র) ২৫০ টাকা, ব্যবহারিক (প্রতি পত্র) ২৫০ টাকা, ইনকোর্স ফি (প্রতি পরীক্ষার্থী) ৪৫০ টাকা, তত্ত্বীয় কেন্দ্র ফি ৪৫০ টাকা এবং গ্রেড উন্নয়ন ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (ems.nu.ac.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করে প্রিন্ট করে নির্ধারিত ফিসহ তাদের স্ব-স্ব কলেজে জমা দিতে হবে।

অনার্স ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশনের জন্য শিক্ষার্থীদের মোট কোর্সের ন্যূনতম ৫০ শতাংশ কোর্সে উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন: প্রকাশ্যে জাতীয় সংগীত অবমাননা করলেন পরীমণি, শাস্তি কী হবে?

পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে, বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময়

সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদের দিনের কার্যক্রম শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করেন ডা. শফিকুর রহমান।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধী দলের অন্য সদস্যরাও কুশল বিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপপ্রচার ও ‘অপরাজনীতি’র প্রতিবাদে সাভারে যুবদলের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


অপপ্রচার ও ‘অপরাজনীতি’র প্রতিবাদে সাভারে যুবদলের বিক্ষোভ

অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত অপরাজনীতি বন্ধের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ঢাকা জেলা যুবদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল 'গুপ্ত রাজনীতি' পরিচালনা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

সোমবার বিকেলে, সাভার মডেল মসজিদ প্রাঙ্গণে 'সুস্থ ধারার রাজনীতি' প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা যুবদল।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোনায়েম মুন্না বলেন, কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুপ্ত রাজনীতি শুরু করেছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছে।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের একজন নেতা সংসদে দাবি করেছেন যে, তার বাবা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন। কিন্তু পরে দেখা গেছে, তার বাবা এখনো জীবিত। এভাবেই তারা মিথ্যা ও অপপ্রচারের রাজনীতি করে চলছে।

ঢাকা জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনছুর খান দীপক, আজহারুল ইসলাম মিলন, মিনহাজুল ইসলাম ভূঁইয়া, সাজেদুল ইসলাম এবং ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক আইয়ুব খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশে সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। তারা শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করে বলেন, জনগণের কল্যাণের জন্য ইতিবাচক রাজনীতি চর্চা করাই তাদের লক্ষ্য।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে রেডিও কলোনী এলাকায় গিয়ে শেষ হয়। এতে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় যুবদলের কর্মী সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


মালয়েশিয়ায় যুবদলের কর্মী সম্মেলন

মালয়েশিয়ায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দেশের প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। রবিবার ক্লাং শহরের কাম্পুং জাওয়া শাখা যুবদল আয়োজিত এক কর্মিসভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের শক্তিশালী অর্থনীতি গড়তে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানান।

সভাটি রুবেল আহমদের সঞ্চালনায় এবং শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সাধারণ সম্পাদক মো. রমজান আলী।আরো বক্তব্য রাখেন কাম্পুং জাওয়া শাখা বিএনপি সহ-সভাপতি এনামুল হক আমির, সাধারণ সম্পাদক কবির উদ্দিন পাঠান, যুবদল নেতা হিরণ খান, নাইমুল আবেদ শিমুল, বাচ্চু, এরশাদ ও মিলনসহ আরও অনেকে।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন যুবদল মালয়েশিয়া সহ-সভাপতি শেখ মো. সেলিম, নাজমুল হোসেন, খালিদ হাসান রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ, কাম্পুং জাওয়া শাখা যুবদলের মাওলানা শাহ্-পরান, মোস্তাফিজ রহমান, মোস্তফা, মোহাম্মদ বারেক মালেক হোসেন, আশরাফুল, মোহাম্মদ আজিজুল, শাহিন আহমদ, এনামুল, স্বপন, জুনায়েদ এবং শাহাদাতসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংকের ক্যাশিয়ার কোটি টাকা নিয়ে উধাও, গ্রাহকদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


ব্যাংকের ক্যাশিয়ার কোটি টাকা নিয়ে উধাও, গ্রাহকদের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় একশর বেশি গ্রাহকের কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ।

এ ঘটনায় সোমবার (২৯ জুন) বেলা ১১টায় ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। তাদের মধ্যে কিছু গ্রাহক মানববন্ধন কর্মসূচিও পালন করেন। শুধু গ্রাহকরা নয়, ব্যাংকটির এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীর মাদার একাউন্ট থেকেও ১০ লাখ টাকা নিয়েছে রিয়াদ।

ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করছেন, টাকা গ্রহণ করার পর জমাকৃত অর্থ ব্যাংকের অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করেন রিয়াদ। গ্রাহকের মোবাইলে জমার বার্তা না পৌঁছালে তিনি সার্ভারে সমস্যা বলে বিষয়টি এড়িয়ে যান। পরে যখন এজেন্ট ও গ্রাহকদের নজরে আসে যে তার আত্মসাতের বিষয়টি ঘটেছে, তখন সে গা ঢাকা দেয়।

ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী বলেন, "অর্থ আত্মসাতের বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ভুক্তভোগীদের টাকা ফেরতের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%