ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ইরানের নকআউটের আশা এখনো বেঁচে আছে যেভাবে


ইরানের নকআউটের আশা এখনো বেঁচে আছে যেভাবে

নকআউট পর্বে পা প্রায় রেখেই দিয়েছিল ইরান। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে শোজা খলিলজাদেহ বল পাঠালেন মিশরের জালে। জয়সূচক গোলের উল্লাসে মেতে উঠল ইরানিরা। কিন্তু বেরসিক ভিএআর সেই উল্লাসে পানি ঢেলে দিয়ে জানান দিয়েছে–অফসাইড। জয় হাতছাড়া করে নকআউট পর্বে খেলা নিয়ে শঙ্কায় পড়েছে ইরান।

শনিবার (২৭ জুন) সিয়াটলে গ্রুপ ‘জি’-এর নাটকীয়তায় ভরা ম্যাচে মিশর ১-১ গোলে ইরানের সঙ্গে ড্র করেছে। ম্যাচের পঞ্চম মিনিটে মাহমুদ সাবের গোল করে মিশরকে এগিয়ে দেন। ১৪ মিনিটে দুরূহ কোণ থেকে গোল করে ইরানকে সমতায় ফেরান রামিন রেজায়িয়ান। প্রথমার্ধে মেহদী তারেমি পেনাল্টি মিস না করলে আর ম্যাচের যোগ করা সময়ে খলিলজাদেহর গোল বাতিল না হলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত ইরান।

এই গ্রুপ থেকে ৫ পয়েন্ট করে সংগ্রহ করে বেলজিয়াম আর মিশর নকআউট পর্ব নিশ্চিত করেছে। আর ৩ ড্রয়ে পাওয়া ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইরান।

আরও পড়ুন: লিডসের কাছে হেরে থামল টটেনহামের জয়রথ

সব মিলিয়ে তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় আপাতত ষষ্ঠ স্থানে রয়েছে ইরান। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট, গোল ব্যবধান শূন্য (০)। ইরানের ভাগ্য এখন নির্ভর করছে রোববারে (২৮ জুন) অনুষ্ঠিতব্য বাকি ম্যাচগুলোর ওপর। এখনও তিনটি গ্রুপের খেলা বাকি রয়েছে।

কীভাবে শেষ ৩২ নিশ্চিত করতে পারে ইরান?

বর্তমানে তৃতীয় স্থানধারী দলগুলোর তালিকায় ইরান নিশ্চিতভাবেই দক্ষিণ কোরিয়া, উরুগুয়ে এবং স্কটল্যান্ডের ওপরে থাকবে।

শেষ ৩২-এ উঠতে হলে ইরানের জন্য সমীকরণ হচ্ছে–বাকি দলগুলোর মধ্যে অন্তত আরও একটি দল যেন তাদের নিচে অবস্থান করে।

আরও পড়ুন: ক্যাম্পাস সাংবাদিকরা জুলাইয়ের সাহসী সহযোদ্ধা: নাহিদ ইসলাম

নিচের যেকোনো একটি ফল হলেই ইরানের শেষ ৩২ নিশ্চিত হবে—

* ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়ার যেকোনো ব্যবধানের হার।

* অস্ট্রিয়ার কাছে আলজেরিয়ার যেকোনো ব্যবধানের হার, অথবা আলজেরিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার যেকোনো ব্যবধানে হার।

* ডিআর কঙ্গো ও উজবেকিস্তানের ম্যাচে ড্র।

আরও পড়ুন: ভ্যালেন্সিয়ার মাঠে জয় পেতে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ

* উজবেকিস্তানের কাছে ৮ গোলের কম ব্যবধানে ডিআর কঙ্গোর হার।

এই ফলগুলোর যেকোনো একটিই ইরানকে সেরা আট তৃতীয় দলের একটি হিসেবে শেষ ৩২–এ জায়গা করে দিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি পিস্তল ও গুলিসহ দৌলতপুর সীমান্তে যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


বিদেশি পিস্তল ও গুলিসহ দৌলতপুর সীমান্তে যুবক আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে সৈকত ইসলাম (২৫) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। এই যুবকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সৈকত উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি পাকুড়িয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা-পুলিশের একটি দল ভাগজত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে সৈকতকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ সৈকতকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরের মধ্যে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপে তীব্র তাপপ্রবাহ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


ইউরোপে তীব্র তাপপ্রবাহ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো

রেকর্ড ভাঙা তাপপ্রবাহের সময় ইউরোপের বিভিন্ন দেশ যখন নাকাল, তখন এশিয়ার শীর্ষস্থানীয় শীতাতপ নিয়ন্ত্রণ (এয়ার কন্ডিশনার বা এসি) নির্মাতা প্রতিষ্ঠানগুলোতে বিক্রিতে বড় ধরনের উল্লম্ফন দেখা যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেক্ট্রনিকস এবং এলজি ইলেকট্রনিকস, চীনের মিডিয়া ও জাপানের মিতসুবিশি ইলেক্ট্রিক জানাচ্ছে, ইউরোপে তাদের এসির চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

এশিয়ার বড় শহরগুলোতে বাসাবাড়ি, অফিস, ও গণপরিবহনে এসির ব্যবহার বহুদিন ধরেই একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইউরোপের অধিকাংশ দেশে এসির ব্যবহার তুলনামূলকভাবে সীমিত। ফলে রেকর্ড তাপমাত্রার মুখোমুখি হয়ে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে, যে কারণে তাপপ্রবাহটি প্রাণহানি, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ও কিছু এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘটনাও ঘটছে।

এখন এই পরিস্থিতিতে, তীব্র গরম থেকে স্বস্তি পেতে ইউরোপজুড়ে ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো স্থায়ী এবং বহনযোগ্য, দুই ধরনের এসিই দ্রুত কিনে নিচ্ছে। আবহাওয়া কর্তৃপক্ষ সতর্কবার্তা দিচ্ছে, সামনের দিনগুলোতে তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে।

স্যামসাং ইলেকট্রনিকস এক বিবৃতিতে জানিয়েছে, জুন মাস থেকে তাপমাত্রা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রতিষ্ঠানটি আশা করছে পুরো গ্রীষ্মকালজুড়ে এসির চাহিদা শক্তিশালী থাকবে। চলতি বছরের প্রথমার্ধে ইতালি, স্পেন ও ফ্রান্সের মত গুরুত্বপূর্ণ বাজারে তাদের এসির বিক্রি দুই অঙ্ক (ডাবল-ডিজিট) হারে বেড়েছে।

প্রতিদ্বন্দ্বী এলজি ইলেকট্রনিকস জানাচ্ছে, দক্ষিণ কোরিয়ায় তাদের একটি কারখানার এসি উৎপাদন লাইন এপ্রিল থেকেই পূর্ণ সক্ষমতায় চলছে। দেশীয় বাজারের পাশাপাশি বৈশ্বিক বাজারে মৌসুমি চাহিদা মেটাতেই এই উৎপাদন বৃদ্ধি করা হয়েছে।

অন্যদিকে চীনের মিডিয়া জানাচ্ছে, তাদের ‘পোর্টাস্পিলিট’ মডেলের বহনযোগ্য এসির চাহিদা এতটাই বেড়েছে যে, কিছু ক্ষেত্রেই ব্যবহৃত (সেকেন্ড-হ্যান্ড) ইউনিটের দাম নতুন পণ্যের চেয়ে বেশি হয়ে গেছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, মে মাসের শেষ দুই সপ্তাহের তীব্র তাপপ্রবাহ বিক্রিকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে পোর্টাস্পিলিট এসির চাহিদা এত বেশি ছিল যে, কয়েকটি বিক্রয় চ্যানেলে এটি সম্পূর্ণ বিক্রি হয়ে যায়।

মিডিয়ার তথ্যানুযায়ী, ইউরোপে ভোক্তাদের আচরণ বদলে যাচ্ছে। জার্মানির অনলাইন বিক্রয় চ্যানেলে মে মাসে এসি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৭ শতাংশ বেড়েছে। একই সময়ে স্পেন ও ফ্রান্সে এসি সরবরাহ ১০৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, এই প্রবণতা ইউরোপের ভোক্তাদের আচরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্রমবর্ধমান তাপমাত্রা এখন এসিকে বিলাসী পণ্য নয়, বরং প্রয়োজনীয় গৃহস্থালি যন্ত্রে পরিণত করছে।

তবে ইউরোপের পুরোনো ভবনগুলোতে এসি স্থাপন তুলনামূলকভাবে জটিল ও ব্যয়বহুল। অনেক ক্ষেত্রেই স্থাপনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। মিডিয়ার হিসাবে, ইউরোপে একটি এসি স্থাপনের জন্য ১ হাজার ইউরো (প্রায় ১ হাজার ১৩৭ মার্কিন ডলার) অথবা তারও বেশি খরচ হতে পারে, যা অনেক পরিবারের নাগালের বাইরে।

ইউরোপে এসির মালিকানা এখনও কম। আন্তর্জাতিক এনার্জি এজেন্সির তথ্যানুযায়ী, ইউরোপে মোট পরিবারের মধ্যে মাত্র ২০ শতাংশের কাছেই এসি রয়েছে।

এদিকে, বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, ইউরোপ বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে উষ্ণ হচ্ছে, ফলে ভবিষ্যতে এসির চাহিদা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মিতসুবিশি ইলেকট্রিকও জানিয়েছে, ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য ও জার্মানিতে তাপপ্রবাহের কারণে ইউরোপ থেকে এসির অর্ডার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তীব্র গরমে কর্মীদের সুরক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। অনেক কোম্পানি ডেলিভারি কর্মীদের জন্য পুনর্ব্যবহারযোগ্য শীতল তোয়ালে, পানি দিয়ে সক্রিয় হওয়া কবজির কুলার, অতিবেগুনি রশ্মি প্রতিরোধী গলার সুরক্ষা সামগ্রী এবং বিশেষ কুলিং বক্স সরবরাহ করছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে দীর্ঘস্থায়ী ও ঘন ঘন তাপপ্রবাহ দেখা দিলে এশিয়ার এসি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য অঞ্চলটি আগামী বছরগুলোতে আরও গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হতে পারে। সূত্র: সিএনএন, রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহের মুক্তাগাছায় ১৫ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


ময়মনসিংহের মুক্তাগাছায় ১৫ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক গ্রেপ্তার

ময়মনসিংহের মুক্তাগাছায় ১৫ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক ও স্থানীয় একটি মসজিদের ইমাম মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তের অভিযোগ অনুযায়ী, ওই ঘটনার পর কিশোরী বর্তমানে প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা রয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খেরুয়াজানী ইউনিয়নের পার্শ্ববর্তী একটি গ্রাম থেকে অভিযুক্ত মো. আব্দুল্লাহকে আটক করা হয়। তিনি উপজেলার ভিটিবাড়ী গ্রামের বাসিন্দা। এর আগে, ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মুক্তাগাছা থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, আব্দুল্লাহ, যিনি ভুক্তভোগী কিশোরীর ফুফাতো ভাইয়ের সহপাঠী, তাদের বাড়িতে লজিং হিসেবে থাকতেন। একইসাথে তিনি স্থানীয় একটি মসজিদে ইমাম হিসাবে দায়িত্ব পালন করতেন। কিশোরীর বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করায় সে গ্রামের বাড়িতে তার দাদির সঙ্গে বসবাস করছিল।

অভিযোগে বলা হয়, গত বছরের ২২ নভেম্বর রাতে পড়াশোনার সময় কিশোরীর কক্ষে প্রবেশ করে আব্দুল্লাহ তাকে ধর্ষণ করেন। পরে, আব্দুল্লাহ বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। ভয় ও সামাজিক লজ্জার কারণে কিশোরী দীর্ঘদিন ঘটনাটি গোপন রাখেন।

কয়েক মাস পরে, কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে তার দাদির সন্দেহ হয় এবং তিনি কিশোরীকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, কিশোরী ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা, অর্থাৎ প্রায় সাত মাসের। এরপর, পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনার কথা বলেন কিশোরী এবং অভিযুক্তের নাম প্রকাশ করেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে তার বাবা থানায় মামলা করেন।

ভুক্তভোগী কিশোরী বলেন, "লোকলজ্জার ভয়ে এতদিন কাউকে কিছু বলিনি। এখন আমি সাত মাসের অন্তঃসত্ত্বা। আমার সন্তানের সামাজিক স্বীকৃতি চাই এবং এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।"

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করার চেষ্টা করা হয়। ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযানের চেষ্টা করার পরও তিনি আত্মগোপনে ছিলেন। পরে, গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য ডিএনএ পরীক্ষার আবেদনও আদালতে করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেট্রোরেলের অর্ধেক ভাড়া ছাড়ের সুবিধা যাদের জন্য, জানালেন প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


মেট্রোরেলের অর্ধেক ভাড়া ছাড়ের সুবিধা যাদের জন্য, জানালেন প্রতিমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য যাতায়াতে মেট্রো রেলে ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আজ শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য নতুন পুনর্বাসন কেন্দ্র সিএসএফ সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি এ সময় বলেন, ‘বর্তমান সরকার তার বাজেট কর্মসূচিতে ও নীতি প্রণয়নে এ দেশের প্রতিটি বিশেষ মানুষকে অন্য সব নাগরিকের মতো সম-অধিকার ও সেবা দেবে। প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষাব্যবস্থা চালু করবে সরকার। এছাড়া মেট্রোরেলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করছে সরকার।’

এর আগে, প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মেট্রো রেল ও ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয় ও সড়ক মন্ত্রণালয়।

গত ২৫ তারিখ থেকে এ সুবিধা কার্যকর হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%