প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা প্রার্থী হতে পারবেন না, এই মন্তব্য করেছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল। তিনি উল্লেখ করেছেন যে, সংবিধান ও আইনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, নিষিদ্ধ সংগঠনের দোসররা স্থানীয় সরকার নির্বাচনে মেম্বার বা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নরসিংদীর রায়পুরা পৌর শহরের অডিটরিয়াম হলে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
আশরাফ উদ্দিন বকুল আরও বলেন, ফ্যাসিস্টদের ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। সম্প্রতি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জে ঘরবাড়িতে আগুন দিয়েছে এবং মানুষকে হত্যা করেছে। শেখ হাসিনার অপকর্ম ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রায়পুরার দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
শেখ হাসিনার উদ্দেশ্যে বকুল বলেন, "তোমাকে জানিয়ে দিতে চাই, তুমি যত ষড়যন্ত্রই করো না কেন, বাংলার বুকে দামাল ছেলেরা জেগে উঠলে তোমাদের আর ঠাঁই হবে না। ১৭ বছর অত্যাচার-নির্যাতন সহ্য করেছি। এখনো যদি নৈরাজ্য সৃষ্টি করো, তোমাদের ঠাঁই হবে ভারতে।"
এ সময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন