০১:০১ পি.এম
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মহানগর ডেস্ক ২ মিনিটে পড়ুন আজ রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। যেভাবে জানা যাবে ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, শিক্ষার্থীরা বর্তমানে অনলাইন এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারছেন। অনলাইনে ফল দেখার অফিসিয়াল মাধ্যম হলো ‘আইপিইএমআইএস’ (IPEMIS) পোর্টাল। এই ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে খুব সহজেই। এদিকে টেলিটকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোবাইল মেসেজের মাধ্যমে ফল জানতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ: DPE 123456)। আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা পরীক্ষার্থী ও বৃত্তির তথ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের বৃত্তি পরীক্ষায় সারা দেশের মোট ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি বিদ্যালয় থেকে অংশ নিয়েছিল প্রায় ৯০ হাজার শিক্ষার্থী। মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এবার মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে ‘ট্যালেন্টপুল’ বা মেধাবৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী। সরকারী বিদ্যালয়ের জন্য ২৭ হাজার ৫০০ এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ৫ হাজার ৫০০টি কোঠা নির্ধারিত ছিল। অন্যদিকে, সাধারণ বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪১ হাজার ২৫০টি এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৮ হাজার ২৫০টি বৃত্তি পেয়েছে। বৃত্তির হার বর্তমান বৃত্তির হার অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৩০০ টাকা এবং বার্ষিক এককালীন ২২৫ টাকা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা ও বার্ষিক এককালীন ২২৫ টাকা পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন