০৫:১৬ এম
কানাডা প্রথমার্ধেই পুরোপুরি নিজেদের করে নিলো ম্যাচের নিয়ন্ত্রণ। আক্রমণের ঝড়ে কাতারের জালে একের পর এক আঘাত করেই ব্যবধান ৩–০ করেছে স্বাগতিকরা। জোনাথন ডেভিড জোড়া গোল করে আলো ছড়ান।
শুক্রবার (১৯ জুন) ভের্ভাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কানাডা আক্রমণাত্মকভাবে খেলতে শুরু করে।
ম্যাচের ১৬তম মিনিটে জোনাথন ডেভিডের জোরাল শট কাতারের গোলকিপার মাহমুদ আবুনাদা পুরোপুরি প্রতিহত করতে পারেননি। ফিরতি বলে সুযোগ কাজে লাগিয়ে গোলটি করেন লারিন। আগের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে তিনি সমতাসূচক গোল করেছিলেন।
আরও পড়ুন: তারেক রহমান: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে
এরপর ২৯তম মিনিটে আবারও আক্রমণে গিয়ে ব্যবধান দ্বিগুণ করে কানাডা। অসাধারণ ফিনিশিংয়ে জোনাথন ডেভিড তার প্রথম গোলটি করেন।
কাতারের জন্য পরিস্থিতি আরও খারাপ হয়, যখন হোমাম আহমেদ বক্সের কাছে তেজন বুকানানকে ফাউল করেন। ভিএআর পর্যালোচনায় পেনাল্টি বাতিল হলেও ফাউলের কারণে তিনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এর ফলে প্রথমার্ধেই কাতার ১০ জনের দলে পরিণত হয়।
প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করে কাতাডাকে ৩–০ ব্যবধানে এগিয়ে দেন জোনাথন ডেভিড। তাঁর দুটি গোল এবং লারিনের একটি গোল মিলিয়ে বিরতির আগে স্বাগতিকরা বড় লিড পায়।
আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন