ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার প্রকাশ


৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার প্রকাশ

৪৯তম বিসিএসে (বিশেষ) শিক্ষা ক্যাডারে পিএসসির সুপারিশের পর বাদ পড়া ৪৬ জনের গেজেট স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী সোমবার প্রকাশিত হবে।

তিনি বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরের প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, পাবলিক সার্ভিস কমিশন থেকে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছে। এর মধ্যে ৮ জন মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ফলে, ৬৫৭ জনের মধ্যে কোন রাজনৈতিক পরিচয়ে বৈষম্য করা হয়নি। প্রজ্ঞাপনটি কয়েক ধাপে জারি করা হয়েছে।

আরও পড়ুন: ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ গ্রেপ্তার

তিনি আরো বলেন, একজন ব্যক্তি যিনি আত্মহত্যার হুমকি দিয়েছেন, তিনি নিষিদ্ধঘোষিত দলের সদস্য। যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে, তবে সেটির তদন্ত করা হবে।

বাদ পড়া ৪৬ জনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, পিএসসির সুপারিশের পর বাদ পড়া ৪৬ জনের গেজেট প্রজ্ঞাপন আকারে আগামী সোমবার জারি করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির মুকুটে যুক্ত হচ্ছে ‘ডক্টর অনোরিস কাউসা’ ডিগ্রি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


মেসির মুকুটে যুক্ত হচ্ছে ‘ডক্টর অনোরিস কাউসা’ ডিগ্রি

আন্তর্জাতিক ফুটবল থেকে সদ্য অবসরের ঘোষণা দেওয়া আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসির মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। এবার মেসি কোন ট্রফি বা খেতাব নয়, বরং আর্জেন্টিনার সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ‘ডক্টর অনোরিস কাউসা’ পেতে যাচ্ছেন। এই ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইউনিভার্সিটি অব বুয়েনস আইরেস (উবা) ।

আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক বিদায়ি ম্যাচ খেলবেন মেসি। ম্যাচের পূর্বে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা তাঁর হাতে তুলে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিষদের সর্বসম্মতিক্রমে মেসিকে এই ডক্টরেট ডিগ্রি দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। উবা কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ৩৯ বছর বয়সী এই মহাতারকার মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর জীবনবোধকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টি মেসির দীর্ঘ খেলোয়াড়ি জীবনকে ‘শ্রেষ্ঠত্ব, অধ্যবসায়, নম্রতা এবং নৈতিক আচরণের এক অনন্য উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছে, যা বিশ্বমঞ্চে আর্জেন্টিনার ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্দো গেলপি সিদ্ধান্তটির ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘সব আর্জেন্টাইন মেসি সম্পর্কে যা জানেন, তার বাইরে তার ক্রীড়াবিদ হিসেবে মর্যাদা প্রমাণ করা সংখ্যা ও পরিসংখ্যান বাদ দিলেও, আমরা একজন বিনয়ী ও অধ্যবসায়ী মানুষকে স্বীকৃতি দিতে চাই। তিনি আমাদের জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন উদাহরণ এবং দূত।’

এই সম্মানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি এমন একজন মানুষের গুরুত্ব ও প্রভাবকে তুলে ধরতে চায়, যিনি খেলাধুলার মাধ্যমে এবং এর বাইরেও অসাধারণ সব সাফল্য অর্জন করেছেন এবং উৎকর্ষের এক উদাহরণে পরিণত হয়েছেন বলে যোগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমিলিয়ানো ইয়াকোবিত্তি বলেন, ‘মেসি আর্জেন্টিনার জার্সির মূল্যবোধকে তুলে ধরতে পেরেছেন এবং সাহস ও সম্মানের সঙ্গে সেটির প্রতিনিধিত্ব করেছেন। এভাবেই তিনি আর্জেন্টিনাকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। তবে এই সম্মানসূচক ডক্টরেট শুধু তার ফুটবল ক্যারিয়ারের স্বীকৃতি নয়। এটি একটি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, যা বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুরো আর্জেন্টাইন সমাজের প্রতিনিধিত্ব করে তাকে প্রদান করা হচ্ছে।’

সম্মানসূচক ডক্টরেট হলো বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের দেওয়া সর্বোচ্চ সম্মানসূচক উপাধি। মেসিই প্রথম ক্রীড়াবিদ, যিনি এই সম্মান পাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি

যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষককে পদাবনতি করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একটি সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সিন্ডিকেটের সূত্র অনুযায়ী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে অবনমিত করা হয়েছে। ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে পদাবনতি করা হয়েছে।

জানা গেছে, গত বছরের ১৯ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম ও এক ছাত্রীর মেসেঞ্জারে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ছাত্রী নিজের পরিচয় গোপন রেখে এসব স্ক্রিনশট প্রকাশ করেন। পরে তিনি নিজের ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে বিষয়টি নিয়ে বিস্তারিত একটি স্ট্যাটাস দেন। পরবর্তীতে ওই স্ট্যাটাস ও স্ক্রিনশট বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়ে।

এর আগে, গত বছরের ১৭ এপ্রিল অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে পরীক্ষার খাতায় নম্বর টেম্পারিং ও হুমকি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


‎ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়

‎ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ত্রিশালেরর সংসদ সদস্য মতবিনিময় করেছেন।
‎
‎গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিশালেরর সংসদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ মাহমুদা ইসলাম দীপার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এস এম জিয়াউল বারী, ওসি মনসুর আহাম্মদ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে ডিএনসির অভিযান: ৪০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


গোমস্তাপুরে ডিএনসির অভিযান: ৪০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিমান (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮:০০ টা থেকে ৮:৪০ টা পর্যন্ত গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার হঠাৎ পাড়া-২ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত বিমান রহনপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হঠাৎ পাড়া-২ গ্রামের জারমানীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হঠাৎ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%