ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে আজ তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন।

সাক্ষাতকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিগত দুই দশকে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বিস্তার লাভ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দুই দেশের সংসদীয় কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

স্পিকার আরও বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে কমপ্রিয়েন্সিফ ইকনোমিক পাটনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে আলোচনা এগিয়ে চলছে। সংসদীয় পর্যায়ে সহযোগিতা এ আলোচনা আরও জোরদার করবে।

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে ইলেক্ট্রনিক পণ্য সমূহের শুল্কমুক্ত আমদানীর সুযোগ প্রদান করার মাধ্যমে বাংলাদেশে ইলেক্ট্রনিক ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য দক্ষিণ কোরিয়ার সহযোগিতা প্রয়োজন।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এসময় স্যামসাংসহ যেসব কোরিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করছে তাদেরকে বাংলাদেশ সরকার প্রদত্ত আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য স্পিকারের মাধ্যমে বাংলাদেশের সরকারকে অনুরোধ জানান। তিনি ‘জাতীয় যন্ত্রপাতি পরিচিতি নিবন্ধন’ বাস্তবায়নে এদেশের সহযোগিতা কামনা করেন।

স্পিকার কোরিয়ায় বর্তমানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণে অব্যাহত সহযোগিতা প্রদানের জন্য দক্ষিণ কোরিয়ান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি একই সঙ্গে দুই দেশের মধ্যে মানবসম্পদ বিনিময়, আন্তঃসংসদীয় বিদ্যমান সহযোগিতা আরও গভীর বিস্তৃত এবং বহুমাত্রিক করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় স্পিকার ভোলায় গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন ও ইউরিয়া সার কারখানা নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর আটক

সাক্ষাতকালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান নরেন্দ্র মোদিকে খামেনির শেষ বিদায়ে আমন্ত্রণ পাঠালো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


ইরান নরেন্দ্র মোদিকে খামেনির শেষ বিদায়ে আমন্ত্রণ পাঠালো

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় ও জানাজার আয়োজনের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার (২৪ জুন) সূত্রের বরাত দিয়ে এমডিটিভিসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে এ তথ্য পাওয়া গেছে।

আগামী ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানটি ভারতের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন, সে সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি।

ভারত ইরানকে একটি বিস্তৃত প্রতিবেশী অঞ্চল হিসেবে দেখে এবং দুই দেশের মধ্যে দীর্ঘ সম্পর্ক বিদ্যমান। পশ্চিম এশিয়ায় ৪০ দিনের সংঘাত চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একাধিকবার ইরানি নেতাদের সঙ্গে আলোচনা করেন।

গত মে মাসে চলমান যুদ্ধবিরতির মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে নয়াদিল্লি সফর করেন। সফরের সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, ৪ ও ৫ জুলাই খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর ৬ জুলাই রাজধানীতে আনুষ্ঠানিক জানাজা ও শেষ বিদায়ের আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানের কারণে তেহরান প্রদেশে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হবে।

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে। তেহরানের অনুষ্ঠান শেষে ৭ জুলাই পবিত্র নগরী কুমে আরো একটি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

ইসলামি বিপ্লবের নেতা খামেনি প্রায় ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রথম দিন তিনি নিহত হন। তবুও নিরাপত্তা পরিস্থিতির কারণে তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া কয়েক দফা পিছিয়ে দেয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে এসে পৌঁছেছেন।

আজ স্থানীয় সময় বিকেল ৫ টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। এসময়, চাউমিং রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং গার্ড অব অনারও দেওয়া হয়।

রেলস্টেশনে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রায় চীনের দিয়াওইউতাই গেস্ট হাউসে (রাষ্ট্রীয় অতিথি ভবন) নিয়ে যাওয়া হয়। বেইজিংয়ে প্রধানমন্ত্রী এবং তাঁর সহধর্মিণীসহ সফর সঙ্গীরা এই গেস্ট হাউসে থাকবেন।

এর আগে স্থানীয় সময় দুপুর ১ টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাই স্পিড ট্রেনযোগে (বুলেট ট্রেন) বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

বেইজিংয়ে আসার আগে সকালে চীনের দালিয়ানে 'ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে' স্থানীয় সময় সকাল ১০টায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোসে’ বার্ষিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

গত সোমবার মালয়েশিয়ায় দুইদিনের সফর শেষ করে সফরসঙ্গীদের নিয়ে চীনের দালিয়ান শহরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ও চীনে এটি তাঁর প্রথম সফর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ১,৩৫৬ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ১,৩৫৬ কোটি টাকা

দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরকার সিঙ্গাপুর থেকে ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই এলএনজি আমদানিতে ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ১ হাজার ৩৫৬ কোটি টাকা।

বুধবার (২৪ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন প্রদান করা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে এলএনজি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে একটি কার্গো এবং গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে অন্য একটি কার্গো এলএনজি কেনা হবে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ১৪-১৫ জুলাই ২০২৬ সালের জন্য ৩১তম কার্গো এবং ২০-২১ জুলাই ২০২৬ সালের জন্য ৩৩তম কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে। এজন্য মোট ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৫ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৮৯ টাকা ৬০ পয়সা (এআইটিসহ)।

সভায় এলএনজি ছাড়াও সার, মসুর ডাল, পরিশোধিত সয়াবিন তেল ও পাম অলিন ক্রয়ের বিষয়েও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার মধ্যে উপসাগরীয় অঞ্চল সফরে রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার মধ্যে উপসাগরীয় অঞ্চল সফরে রুবিও

মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা চলার মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলো সফর শুরু করেছেন।

বুধবার, তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন।

ইরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোর সফরের অংশ হিসেবে, রুবিও মঙ্গলবার রাতে আবুধাবি পৌঁছান। সেখানে তিনি শেখ মোহাম্মদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন।

রুবিওর কুয়েত ও বাহরাইন যাওয়ার কথা রয়েছে পরবর্তী সময়ে। বৃহস্পতিবার, সেখানে তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) বৈঠকে অংশ নেবেন। এই খবরটি আবুধাবি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

ইরানের হামলার শিকার হওয়া এই তিন দেশের প্রতি সংহতি জানাতেই রুবিওর এ সফর প্রসঙ্গে বলা হচ্ছে।

মঙ্গলবার, রুবিও উল্লেখ করেন যে, তিনি উপসাগরীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করবেন। তবে তিনি এও বলেন যে, ঐ সমঝোতায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মিত্র গোষ্ঠীগুলোর বিষয় অন্তর্ভুক্ত নেই, যা দীর্ঘ সময় ধরে উপসাগরীয় দেশগুলোর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

পাশাপাশি, ওমান ও ইরান হরমুজ প্রণালীর মধ্য দিয়ে চলাচলের ক্ষেত্রে যে ‘খরচ’ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে তা জানিয়ে রুবিও বলেন, কোনো দেশকে এই গুরুত্বপূর্ণ নৌপথে টোল আরোপের অনুমতি দেওয়া হবে না।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে পৌঁছে তিনি বলেন, ‘এটি একটি আন্তর্জাতিক নৌপথ। কোনো দেশ আন্তর্জাতিক নৌপথে টোল বা ফি নিতে পারে না। এটি বিদ্যমান আন্তর্জাতিক আইন।’

গত সপ্তাহে চুক্তি সই হওয়ার পর মধ্যপ্রাচ্যে কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তার এটি প্রথম সফর।

বিশেষজ্ঞরা মন্তব্য করছেন, যে চুক্তি উপসাগরীয় মিত্রদের প্রত্যাশা পূরণ করতে পারেনি সেটি নিয়ে উদ্বেগ দূর করতে যুক্তরাষ্ট্র তার ধনী উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করার চেষ্টা করছে।

জ্বালানি সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চল ফেব্রুয়ারি ২৮ তারিখের যুদ্ধের সময় ইরানের পাল্টা হামলার বড় ধাক্কা সামলেছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে।

ওই যুদ্ধ শুরু হয়েছিল ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর।

সংযুক্ত আরব আমিরাতে ২ হাজার ৮০০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালিত হয়েছে, যা এ অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।

কুয়েত ও বাহরাইনও বড় ধরণের হামলার শিকার হয়েছে।

যুদ্ধ চলাকালে, সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সঙ্গে তার জোট আরও শক্তিশালী করেছে।

আঞ্চলিক নেতারা দীর্ঘকাল ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। তারা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কোটি কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে বিশেষজ্ঞদের মতে, ইরানের হামলার সময় যুক্তরাষ্ট্র তাদের ঝুঁকির মধ্যে ফেলে রেখেছিল, তাই তারা এখন অবিশ্বস্ত অংশীদার হিসেবে ওয়াশিংটনকে নিয়ে সতর্ক হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%