প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উপমহাদেশের প্রখ্যাত পার্লামেন্টেরিয়ান, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এবং সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর একাদশ শাহাদাত বার্ষিকী ২২ নভেম্বর (রোববার) পালন করা হয়েছে।
এই বিশেষ উপলক্ষে মরহুমের রাউজানের গহিরাস্থ বাড়ির পাশে অবস্থিত কবর প্রাঙ্গনে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় রাউজান, রাঙ্গুনীয়া, ফটিকছড়ি এবং চট্টগ্রাম মহানগরসহ উত্তর ও দক্ষিণ জেলা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ উপস্থিত হন। সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করেন তার ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, মরহুমের বড় ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী, ছোট ছেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, জামাতা জাফর খান এবং পরিবারের অন্যান্য সদস্যরা।
এ সময় কবর প্রাঙ্গনে উপস্থিত নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ জনতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন, যা একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। তারা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন