০৮:১২ পি.এম
চলমান গ্রীষ্মের দলবদলে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড ছাড়ানোর গুঞ্জন উঠেছে ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ব্রুনো গিমারাইসকে নিয়ে। যখন নিউক্যাসল থেকে আর্সেনালে যোগ দেওয়ার খবর চাউর হয়, তখন সরাসরি তা নাকোচ করে দেন ক্লাবটির ক্রীড়া পরিচালক রস উইলসন।
তিনি জানান, নিউক্যাসল ইউনাইটেড তাদের অধিনায়ক ব্রুনো গিমারাইসকে বিক্রি করতে চাইছে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম গত বুধবার জানিয়েছে, আর্সেনাল ২৮ বছর বয়সী এই খেলোয়াড়ের জন্য ৭৫ মিলিয়ন পাউন্ড (১০০ মিলিয়ন ডলার) দামে চুক্তিতে সম্মত হয়েছে। বর্তমানে কোনো ক্লাবই এই দলবদলের খবরটি নিশ্চিত করেনি এবং মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। খবরটি রয়টার্স সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
স্পেনে নিউক্যাসলের প্রাক-মৌসুম প্রশিক্ষণ শিবিরে সাংবাদিকদের সাথে আলাপকালে রস উইলসন বলেন, “আমরা ব্রুনোকে বিক্রি করতে চাইনি।”
তিনি আরো বলেন, “ব্রুনোকে বিক্রি করার কোনো পরিকল্পনা আমাদের ছিল না। আমাদের কেউই—কিংবা মালিকপক্ষও—ব্রুনোকে বিক্রি করতে চায়নি।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন