০৯:৪৫ পি.এম
বরিশালে, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার মেয়ে নাদিমা মোহাম্মদী খান (৩৯), নিজ বাসভবনে হামলার শিকার হয়েছেন। হামলার ঘটনাটি শনিবার (১৮ জুলাই) সন্ধ্যার দিকে ঘটে।
ওই হামলার ঘটনা ঘটার পর রবিবার (১৯ জুলাই) বরিশাল কোতোয়ালি মডেল থানায় নাদিমা মোহাম্মদী খান তার চাচা নজরুল ইসলাম খানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার আসামির তালিকায় রয়েছেন রেজাউল ইসলাম সাব্বির, নাহিদুল ইসলাম রাজু, তার স্ত্রী তানজিয়া চাঁদনী ও সাইফুল্লাহ খান লাবু। এ সকল আসামিরা নগরের বাটারগলি এলাকার বাসিন্দা। পুলিশ বলছে, আসামি তানজিয়া চাঁদনিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।
আরও পড়ুন: করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” মধ্যনগর উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় আসামিরা নাদিমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় শনিবার রাতে তার চাচা নজরুল ইসলামের নেতৃত্বে হামলা চালানো হয়।
নাদিমা অভিযোগ করেন, হামলার পেছনে তার চাচা নজরুল ইসলাম খানের নেতৃত্ব রয়েছে, যিনি তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে চান। তিনি আরো জানান, তার চাচা তার পৈতৃক নিবাসে অসামাজিক কার্যক্রমসহ মাদক ব্যবসা ও মাদক সেবন করছেন। এ ঘটনায় বাধা দেওয়ার কারণে হামলাটি ঘটে।
এই বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খানকে ফোন করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোনটি কেটে দেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুনুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে বিরোধের কারণে এ হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আরও পড়ুন: বরিশালে বিএমপির বিশেষ অভিযানে ৩৩ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন