০৬:২৮ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।
ট্রাম্প সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইসরায়েল ও ইরানকে অবশ্যই অবিলম্বে গুলি চালানো বন্ধ করতে হবে।
এর আগে রবিবার ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন। ফোনালাপে তিনি নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা না চালানোর আহ্বান জানান।
আরও পড়ুন: মাঝআকাশে হুথিদের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিলো সউদী প্রতিরক্ষাব্যবস্থা
লেবাননে অবিরাম হামলার কারণে রবিবার রাত থেকে ইসরায়েলজুড়ে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এছাড়া, সোমবার সকালে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী ইসরায়েলে দু’টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এসব হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলি বাহিনী ইরানে দুই দফায় হামলা চালিয়েছে।
ইসরায়েল বলেছে, তারা রাতভর ইরানের নয়টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে। এছাড়া, ইরানের দক্ষিণপশ্চিমে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
জবাবে ইসরায়েলের হাইফা শহরে একটি কেমিক্যাল কারখানায় হামলার দাবি করেছে ইরানি বাহিনী।
আরও পড়ুন: চীনা গোয়েন্দার সঙ্গে সম্পর্কের অভিযোগে এনভিডিয়ার সিইও’র বিরুদ্ধে তদন্ত
সূত্র: আল-জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন