১২:৫১ পি.এম
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বেলজিয়াম ২-০ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করেছে। এই ম্যাচে দাপট দেখিয়ে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি আরও শক্তিশালী করে তুলেছে লুকাকু ও ডি ব্রুইনের নেতৃত্বে দলটি।
প্রথমার্ধের ৩৮তম মিনিটে ইউরি টিলেমান্স গোল করে বেলজিয়ামকে এগিয়ে নেন। এরপর দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ম্যাচের শেষে রোমেলু লুকাকু ব্যবধান দ্বিগুণ করেন।
লুকাকু ৭৩তম মিনিটে মাঠে আসেন এবং যোগ করা সময়ের শেষ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন। এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১২৫ ম্যাচে ৯০তম গোল।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
সম্প্রতি ইনজুরির কারণে ক্লাব নাপোলির হয়ে খুব কম সময় খেলার সুযোগ পেলেও জাতীয় দলে ফিরে তিনি গোলের দেখা পেয়েছেন। কোচের আস্থার প্রতিদানও তিনি দিয়েছেন।
ম্যাচের পুরো সময়ে বেলজিয়াম তুলনামূলক কম বল দখলে রাখলেও আক্রমণের ক্ষেত্রে ছিল বেশি কার্যকর। তারা ৮টি শট নেয়, যার মধ্যে ৪টি লক্ষ্যে ছিল। অপরদিকে ক্রোয়েশিয়া ৫টি শট নেয়, যার একটি লক্ষ্যে ছিল।
ক্রোয়েশিয়ার হয়ে লুকা মদ্রিচের একটি শট অসাধারণভাবে রুখে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। ম্যাচে দুই দলেরই একটি করে শট ক্রসবারে লাগে।
আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন