০১:১১ পি.এম
রাজধানীর কল্যাণপুরে বাবা ও ছেলেকে অপহরণ করে চিলেকোঠার একটি ঘরে আটকে রেখে নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনার সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
রোববার (১৯ জুলাই) সকালে র্যাব-৪ এক ব্রিফিংয়ের মাধ্যমে জানায়, বিকাশ এজেন্টের দোকান থেকে মুক্তিপণের টাকা ওঠানোর সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মূল অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।
বিকাশ লেনদেনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তারা মামলার মূল আসামি বিল্লালের অবস্থান খুঁজে পায়। যে চিলেকোঠার ঘরে বাবা ও ছেলেকে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল, সেখান থেকেই বিল্লালকে গ্রেফতার করে র্যাব কর্তারা।
আরও পড়ুন: সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ৮৮ কারখানা কর্মমুখর হয়ে উঠছে
অভিযোগ থেকে জানা যায়, গেল ২ জুলাই মধ্যরাতে ব্যবসায়ী মাহফুজুর রহমান এবং তার সন্তনকে রাজধানীর কল্যাণপুর থেকে অপহরণ করে নেয় অপহরণকারী গোষ্ঠী। তাদের ওপর চালানো হয় নৃশংস নির্যাতন। মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরে প্রাণনাশের ভয়ে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা অপহরণকারীদের বিকাশে ৫০ হাজার টাকা পাঠান।
এসব তথ্য ফলো করে অভিযান চালিয়ে শনিবার রাজধানী কল্যাণপুর থেকে র্যাব মূল অভিযুক্ত বিল্লালকে গ্রেফতার করে। একই ঘটনায় সহযোগী দুইজন জুম্মন এবং ফয়সালকেও গ্রেফতার করা হয়। ঘটনার স্থান থেকে অপহরণ ও নির্যাতনের বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।
র্যাব জানিয়েছে, তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন: ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন এমপি নূরুন্নিসা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন