১২:২১ পি.এম
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগণের ওপর গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক আদালত (আইসিজে) ঘোষণা করবে। মঙ্গলবার (৩ নভেম্বর) আদালতের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, বলে রয়টার্স জানিয়েছে। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিজের পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় বিচারকদের রায় পাঠানোর মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত অভিযান গণহত্যার শামিল। ওই অভিযান চলাকালীন প্রাণভয়ে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হন।
জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ওই অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। তবে মিয়ানমার শুরু থেকেই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। দেশটির দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ড দমনের লক্ষ্যেই তারা আইনসম্মতভাবে সামরিক অভিযান পরিচালনা করেছে।
আরও পড়ুন: বিএনপি নেতার প্রাণনাশের হুমকির অভিযোগে পিবিআই তদন্ত
আইসিজের এই রায় শুধুমাত্র মিয়ানমারের বিরুদ্ধে মামলার নিষ্পত্তির ক্ষেত্রেই নয়, বরং আন্তর্জাতিক পরিসরে গণহত্যার অভিযোগসংক্রান্ত বিচারিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গাজায় গণহত্যার অভিযোগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার ক্ষেত্রেও রায়টির আইনি তাৎপর্য থাকতে পারে। ওই অভিযোগও ইসরায়েল অস্বীকার করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন