প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক সড়কে ৯ দিন ধরে চলমান অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি এবং সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাবুধন চাকমা ও নতুন জয় চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এলাকার সাধারণ জনগণের জরুরি ও মৌলিক চাহিদার বিষয়টি মাথায় রেখে আগামী ১ নভেম্বর (রবিবার) ১২ ঘণ্টার জন্য সড়ক অবরোধ শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া, ওই অঞ্চলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’ যাতে নির্বিঘ্নে ও সুন্দরভাবে উদযাপিত হয়, সেই উদ্দেশ্যে আলোচনা সাপেক্ষে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তবে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১ নভেম্বর (রবিবার) নির্ধারিত সময় শেষ হওয়ার পর থেকে পূর্বের মতো অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি পুনরায় শুরু হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন