ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

এনবিআর-এর তদন্তে দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন


এনবিআর-এর তদন্তে দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : দুই পোশাক কারখানা অবৈধভাবে খোলাবাজারে কাপড় বিক্রি এবং কম মূল্যে রপ্তানি প্রদর্শনের মাধ্যমে ১০২ কোটি ৫৭ লাখ ১৩ হাজার ১২৮ টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) পৃথকভাবে এই রাজস্ব ফাঁকির বিষয়টি উদঘাটন করেছে।

এনবিআরের আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠান দুটি হল রিয়াজ নিটওয়্যার লিমিটেড এবং লিশা টেক্স (প্রা.) লিমিটেড। রিয়াজ নিটওয়্যার লিমিটেডের বিরুদ্ধে ৯৪ কোটি ৭৩ লাখ ৮৭ হাজার ৭২০ টাকা এবং লিশা টেক্সের বিরুদ্ধে ৭ কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৪০৮ টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইসির তদন্ত দল উভয় প্রতিষ্ঠানের কারখানা ও গুদাম সরেজমিনে পরিদর্শন করে কাঁচামালের মজুদ যাচাই করেছে। আমদানি ও রপ্তানির তথ্য সংশ্লিষ্ট নথিপত্রের সঙ্গে মিলিয়ে অনিয়ম শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ১১ জেলায় ৮৭৯ জন গ্রেপ্তার, ৩০৩ কিশোর অভিভাবকের জিম্মায় মুক্ত

রিয়াজ নিটওয়্যার লিমিটেড ৪১টি ইউটিলাইজেশন ডিক্লারেশনের (ইউডি) আওতায় বন্ড সুবিধায় ২ হাজার ৮৬২ টন ওভেন পলিয়েস্টার কাপড় আমদানি করেছে। এর মধ্যে প্রায় ২ হাজার ২৩৭ টন বা ৭৮ শতাংশ কাপড় কারখানার গুদামে পাওয়া যায়নি। এছাড়া, রপ্তানির হিসাবেও এসব কাপড়ের কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্তে দেখা গেছে, বন্ডেড ওয়্যারহাউস থেকে কাপড় সরিয়ে খোলাবাজারে বিক্রি করা হয়েছে।

এছাড়া, প্রতিষ্ঠানটির রপ্তানির নথিতে সুতা ও নিট কাপড়ের হিসাব পাওয়া গেলেও ওভেন পলিয়েস্টার কাপড়ের বড় ধরনের ঘাটতি শনাক্ত হয়েছে। ৩১টি ইউডিতে কোনো রপ্তানি না হওয়া সত্ত্বেও ৩০টিতে আমদানি করা কাপড়ের পুরোটা সরিয়ে নেওয়া হয়েছে। আংশিক রপ্তানি হওয়া ১০টি ইউডিতেও আমদানি করা কাপড়ের প্রায় ৫৩ শতাংশের হিসাব পাওয়া যায়নি।

পরিদর্শনে পুরো কারখানায় ৬৯ হাজার ৩৮২ কেজি সুতা, ৮ লাখ ৪৫ হাজার ৩৯৭ পিস তৈরি পোশাক এবং মাত্র ২৫ হাজার ৫৩৩ দশমিক ৫০ কেজি ওভেন পলিয়েস্টার কাপড় পাওয়া যায়। এই কাপড়ের পরিমাণ মোট আমদানির মাত্র শূন্য দশমিক ৮৯ শতাংশ। অবৈধভাবে সরিয়ে নেওয়া কাপড়ের শুল্কায়নযোগ্য মূল্য ১৩৪ কোটি ২৯ লাখ টাকা। এর বিপরীতে ৯৪ কোটি ৭৩ লাখ ৮৭ হাজার ৭২০ টাকার শুল্ক-কর ফাঁকি উদঘাটন করা হয়েছে।

অন্যদিকে, লিশা টেক্সের বন্ড সুবিধায় আমদানি করা প্রায় ১ লাখ ৭৪ হাজার কেজি পলিয়েস্টার কাপড় কারখানায় পাওয়া যায়নি। তদন্তে উঠে এসেছে যে, এসব কাপড় বন্ডেড ওয়্যারহাউস থেকে সরিয়ে খোলাবাজারে বিক্রি করা হয়েছে। এই খাতেই প্রায় ৬ কোটি ৯০ লাখ টাকার শুল্ক-কর ফাঁকি শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: বেনাপোলে পাসপোর্ট যাত্রীর ১৩ হাজার টাকা ছিনতাই, দুই ব্যক্তি আটক

এছাড়া, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনুমোদনের চেয়ে বেশি পোশাক রপ্তানি করলেও চুক্তিমূল্যের তুলনায় কম রপ্তানিমূল্য দেখানোর অভিযোগ রয়েছে। ইউডির বাইরে স্থানীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহ এবং বাধ্যতামূলক ২০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত পূরণ না করার বিষয়টিও তদন্তে পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চার লাখের বেশি পিস পোশাকের আনুষঙ্গিক কাঁচামাল অনুমোদন ছাড়াই মূসক পরিশোধ না করে স্থানীয় বাজার থেকে কেনা হয়েছে। লাইসেন্সবিহীন একটি প্রতিষ্ঠানের কাছে ৩ কোটি ২৩ লাখ টাকার কিট ব্যাগ সরবরাহের মাধ্যমে মূসক ফাঁকি দেওয়া হয়েছে। এসব অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানটির মোট ৭ কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৪০৮ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, বন্ড সুবিধার অপব্যবহার রোধে সিআইসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলন এনসিপির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনের বন্দর ও তেল স্থাপনায় সৌদি হামলায় ৭ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


ইয়েমেনের বন্দর ও তেল স্থাপনায় সৌদি হামলায় ৭ জন আহত

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : ইয়েমেনের হোদেইদা প্রদেশের একটি গুরুত্বপূর্ণ লোহিত সাগরীয় বন্দর ও তেল স্থাপনায় সৌদি আরবের হামলায় সাতজন আহত হয়েছেন। এ তথ্য সোমবার জানায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

হুথি গোষ্ঠী, যা ইরান সমর্থিত, তারা দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ইয়েমেন, যা বিশ্বের অন্যতম দরিদ্র দেশ, সেখানে গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে এ সংঘাত অব্যাহত রয়েছে।

বার্তা সংস্থা এএফপি সানা থেকে এ খবর প্রকাশ করে।

হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, সৌদি নেতৃত্বাধীন জোটের রস ঈসা বন্দরে হামলায় চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাশাপাশি বাজিল জেলার একটি তেল স্থাপনায় হামলায় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তিনি বলেন, “তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ বন্দরে বারবার এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে ইয়েমেনে সংঘটিত ধারাবাহিক যুদ্ধাপরাধের তালিকায় এসব হামলা নতুন করে যুক্ত হচ্ছে।”

এর আগে হুতিদের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল জানায়, সৌদি আরব রস ঈসা বন্দরের একটি জেটি ও বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।

হুতিদের নিয়ন্ত্রণে থাকা হোদেইদা সমুদ্রবন্দরটি তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে খাদ্য ও ত্রাণ সরবরাহের অন্যতম প্রধান প্রবেশপথ। শহরটির উত্তরে অবস্থিত রস ঈসা বন্দর দিয়ে তেল আমদানি ও মজুত করা হয়।

হুতি গণমাধ্যম আরও জানায়, রোববার একই প্রদেশে হোদেইদা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদেও হামলা চালানো হয়েছে। এদিকে, এলাকার দুই বাসিন্দা এএফপিকে জানান, তারা সেখানে বিস্ফোরণের শব্দ শুনেছেন।

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুথিদের ব্যবহৃত “গুরুত্বপূর্ণ সম্পদ নিষ্ক্রিয় করতে” তারা একটি “নির্ভুল সামরিক অভিযান” চালিয়েছে।

২০২২ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়ে। সৌদি আরবের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের আকাশসীমা উপেক্ষা করে হুতিরা ইরানের একটি বিমানকে রাজধানী সানায় অবতরণের অনুমতি দেওয়ার পর পরিস্থিতির অবনতি ঘটে। এরপর থেকেই ধারাবাহিক হামলা শুরু হয়।

জাতিসংঘ জানায়, ইয়েমেনে নতুন করে সংঘাত শুরুর পর থেকে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৩ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

রিপোর্ট- শাহ্ জালাল সরদার,কালকিনি ( মাদারীপুর)

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


কালকিনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা

মাদারীপুরের কালকিনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে তিন দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে কালকিনি পৌর মাছ বাজার, কাঁচাবাজার ও মাংস বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গরু, ছাগল ও মুরগির মাংসের দোকানগুলোতে তদারকি করা হয়। এ সময় ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার দায়ে তিন দোকানিকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শুচন্দল মন্ডল। এসময় সাথে ছিলেন একরাম হোসেন,সেনেটারী ইন্সপেক্টর, কালকিনি এবং কালকিনি থানা পুলিশ।

এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবর পেয়ে বাজারের অধিকাংশ দোকান বন্ধ করে ব্যবসায়ীদের পালিয়ে যেতে দেখা যায়।

ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ‘কোনো কাজ না করার’ দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


আজ ‘কোনো কাজ না করার’ দিবস পালিত

সকাল থেকে রাত অবধি কাজের শেষ নেই। অফিস, ব্যবসা, সংসার, বা ব্যক্তিগত দায়িত্ব; সবকিছু সামলাতে গিয়ে নিজের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। প্রতিদিনের এই ব্যস্ততা থেকে অন্তত এক দিনের বিরতি নেওয়ার প্রয়োজনীয়তা মনে করিয়ে দিতে পালিত হয় ‘জিরো টাস্কিং ডে’ বা কাজ না করার দিবস। আজ রোববার (১ নভেম্বর), দিনটি সেই বিশেষ দিবস।

প্রতি বছর নভেম্বরের প্রথম রোববার পালন করা হয় জিরো টাস্কিং ডে (Zero Tasking Day)। এই দিনটির মূল ভাবনা হলো, অন্তত একটি দিন কাজের তালিকা, সময়সীমা ও দায়িত্বের চাপ থেকে দূরে থাকা। এদিন নতুন কোনো কাজ শেষ করার তাড়া না রেখে নিজের পছন্দমতো সময় কাটানো কিংবা একেবারেই কিছু না করার জন্য উৎসাহিত করা হয়।

যেভাবে শুরু হলো দিবসটি

লেখক ও জীবনযাপনবিষয়ক পরামর্শক ন্যান্সি ক্রিস্টি জিরো টাস্কিং ডে পালনের ধারণাটি সামনে নিয়ে আসেন। ব্যস্ত জীবনে কাজের তালিকা থেকে একের পর এক দায়িত্ব শেষ করাকেই মানুষ অধিক গুরুত্ব দেয়। এর বাইরেও নিজের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং ব্যক্তিগত ভালো লাগাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরাই ছিল তার উদ্দেশ্য।

দিনটির সঙ্গে ডে-লাইট সেভিং টাইম বা দিবালোক সাশ্রয়ী সময়ের সম্পর্কও রয়েছে। যুক্তরাষ্ট্রসহ যেসব দেশে এই সময় গণনার নিয়ম চালু আছে, সেখানে নভেম্বরের প্রথম রবিবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। ফলে অতিরিক্ত পাওয়া এক ঘণ্টা কাজের পেছনে ব্যয় না করে বিশ্রাম ও নিজের যত্নে কাজে লাগানোর ধারণা থেকেই দিবসটির প্রচলন।

সূত্র: ডেজ অব দ্য ইয়ার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের ৩০ হাজার টাকার মজুরির দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের ৩০ হাজার টাকার মজুরির দাবিতে বিক্ষোভ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবি নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। সোমবার সকাল থেকে ফতুল্লার কুতুবআইলের বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকরা এই কর্মসূচি পালন করতে শুরু করেন।

সরেজমিনে দেখা গেছে, বেলা ১১টায় ফতুল্লার কুতুবআইল শিল্পাঞ্চলের মেট্রো গার্মেন্টসসহ অন্যান্য পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে সড়কে জড়ো হয়েছেন। এরপর তারা মিছিল নিয়ে লিংক রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের বক্তব্য, তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা সড়ক ছেড়ে যাবেন না।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানিয়েছেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%