ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

সৌদি আরবের অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করলেন মন্ত্রী


সৌদি আরবের অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করলেন মন্ত্রী

সৌদি আরবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মধ্যে, বিশেষ করে প্রকল্প প্রণয়ন, অবকাঠামো নির্মাণ এবং গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) সভাপতি আশরাফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকের সময় মন্ত্রী এই আগ্রহের কথা তুলে ধরেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন যে, সৌদি ভিশন ২০৩০, ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ এবং ফিফা ওয়ার্ল্ড কাপ ২০৩৪-এর প্রেক্ষাপটে সৌদি আরবের বিভিন্ন উন্নয়নমূলক, উৎপাদনশীল ও গঠনমূলক কর্মকাণ্ডে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন: গাজীপুরে বন্ধ কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বৈঠকে এসএবিসিসিআই-এর সভাপতি আশরাফুল হক চৌধুরী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় আবদুল মঈন খানকে চেম্বারের সদস্য ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অভিনন্দন জানান। তিনি মন্ত্রীর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বৈঠকে জানানো হয় যে, এসএবিসিসিআই আগামী মাসে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা, মক্কা ও মদিনায় চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে ‘বাংলাদেশ ট্রেড প্রমোশন মিশন অ্যান্ড প্রোডাক্ট ক্যাটালগ শো’ আয়োজন করতে যাচ্ছে। এই অনুষ্ঠানে বাংলাদেশের ১০টি গুরুত্বপূর্ণ খাতের পণ্য ও সেবা প্রদর্শন ও প্রচার করা হবে।

এ উদ্যোগে এসএবিসিসিআই-এর সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি পণ্য ও সেবার প্রচার এবং সৌদি আরবের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা আরো সম্প্রসারিত হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি এ আয়োজনের সফলতা কামনা করেন।

আরও পড়ুন: ৩ দিনেও সমাধান না হওয়ায় জামালপুর সীমান্তে শূন্য রেখায় আটকে আছেন নারী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাকিমপুরে পুলিশের অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

হাকিমপুর (দিনাজপুর) প্রতিবেদন

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


হাকিমপুরে পুলিশের অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক

দিনাজপুরের হাকিমপুরে পুলিশের অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গুলফা বেওয়া (৪৯) নামে এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটক গুলফা বেওয়া হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর (চুড়িপট্টি) এলাকার মৃত রহিদ মণ্ডলের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় হাকিমপুর থানায় ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর-১২ দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৯(ক)/৪১ ধারা প্রযোজ্য করা হয়েছে।

এদিকে একই আইনে জিআর ১২০/২৬ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. জাহাঙ্গীর হোসেন (৩৫)-কেও গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হাকিমপুর উপজেলার নয়ানগর এলাকার মৃত নইমুদ্দিন ওরফে নেলোর ছেলে।

পরে গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাকিমপুর থানা পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকারি আইন লঙ্ঘনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যাব-৫-এর সদর কোম্পানি ও সিপিএসসি কোম্পানির যৌথ অভিযানে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়।

র‍্যাব-৫ জানায়, অভিযানে সরকারি আইন অমান্য করে জনসাধারণের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার বিঘ্ন ঘটানোর অভিযোগে সাতজনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মোবাইল কোর্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সুজন পলান, মোঃ সানি, বাবু দাশ, আহমদ আলী, সিমা, তৌহিদা তানজিম ও মোছাঃ রিনা পারভিন। মোবাইল কোর্ট তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পরে তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না: আইসিটি মন্ত্রী স্বপন এমপি

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না: আইসিটি মন্ত্রী স্বপন এমপি

নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “বিএনপি সরকারে আসার সাত মাস হয়েছে। আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এ দেশের মানুষ শান্তিপ্রিয়। শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো প্রকার নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না।”

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মধুপুর উপজেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক মো. মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সহসভাপতি লিলি সরকার ও রেজাউল করিম সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ পান্না, বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখ, পৌর বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম সাগর সহ অন্যরা।

বক্তারা আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিগঞ্জে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে পাল্টাপাল্টি হামলা ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত ১১, কয়েকজন হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (কালিগঞ্জে)সাতক্ষীরা

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


কালিগঞ্জে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে পাল্টাপাল্টি হামলা ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত ১১, কয়েকজন হাসপাতালে

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দুই পক্ষের পৃথক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বর ও কালিগঞ্জ থানার আশপাশের এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী থেমে থেমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি। আহতদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের নৈরাজ্য, অপরাজনীতি ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়। পরে উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে বিকেল ৫টায় পৃথক বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়। পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে আগে থেকেই উত্তেজনা তৈরি হয়।
একপর্যায়ে বিকেলে রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে কালিগঞ্জ থানার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। পরে মিছিলটি সামনে এগিয়ে গেলে অপর একটি পক্ষের মিছিলের সঙ্গে তাদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে।
স্থানীয় সূত্র জানায়, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ হাসানুর রহমান ও কুশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নাজমুল হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। অপরদিকে রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে কৃষকদলের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিল নিয়ে এগিয়ে আসেন। দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষে রোকনুজ্জামান রোকন সমর্থিত সবুজ ও ছোটন নামে দুজনকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয় পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানা গেছে। অপর পক্ষের আল ইমরান হোসেন প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া বিপুল হোসেন ও আজমির হোসেনসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহত সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ হাসানুর রহমান বলেন, জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম। এ সময় রোকনুজ্জামান রোকন সমর্থিত লোকজন আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। তিনি দাবি করেন, তারা পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করেছেন এবং সংঘর্ষ বাড়তে দেননি। অন্যদিকে উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন অভিযোগ করে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম। একপর্যায়ে শেখ হাসানুর রহমানের সমর্থিত লোকজন আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম বলেন, গত দুই দিন আগে উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান উপজেলা বিএনপির মূল ব্যানারে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নেন। তখন তাকে কৃষকদলের আহ্বায়ক হিসেবে পৃথক কর্মসূচি পালন না করে মূল দলের ব্যানারে সম্মিলিতভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। তিনি আরো বলেন, মঙ্গলবার সকালে এ নিয়ে আলোচনা চলাকালে রোকনুজ্জামান সমর্থিত লোকজন ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম মনিকে মারধর করলে পরবর্তী সময়ে উত্তেজনা আরও বাড়ে এবং বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু বলেন, দলের মূল সংগঠনের একটি বিক্ষোভ কর্মসূচি ছিল। পাশাপাশি উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামানের নেতৃত্বে আরেকটি কর্মসূচি পালন করা হচ্ছিল। একপর্যায়ে অনাকাঙ্ক্ষিতভাবে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিনি জানান এসময় উভয় পক্ষের ৫-৬ জন আহত হয়েছেন।
কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ঘোষ বলেন, কর্মসূচিকে ঘিরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষ এড়াতে উভয় পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
ঘটনার পর উপজেলা পরিষদ ও থানার আশপাশে কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের মামলা বা লিখিত অভিযোগের তথ্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%