ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

নারায়ণগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ১৫


নারায়ণগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে দুই পক্ষের সংঘর্ষের ফলে আহত সিয়াম মুক্তার ভূঁইয়া (২০) নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

এ সংঘর্ষের ঘটনাটি ঘটে বুধবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকার ছাপড়া মসজিদের সামনে। নিহত সিয়াম ওই এলাকার একটি পরিবারের সদস্য। সংঘর্ষের ফলে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই বংশের সদস্য মতিন (৫০) ও দেলোয়ার (৪৮)-এর মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। কয়েকটি দিন আগে বিষয়টির ওপর স্থানীয়ভাবে সালিস হয়েছিল, কিন্তু বিরোধের সমাধান হয়নি। এর ফলে বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে সিয়াম, মতিন, দেলোয়ার, মামুন এবং আরও অন্তত ১৫ জন আহত হন।

আরও পড়ুন: নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মহাদেবপুর থানার অভিযানে ২৪ ঘন্টায় ১৫ জন আসামি গ্রেপ্তার।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সিয়ামের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে। পুরো ঘটনাটি এখন তদন্তের আওতায় আনা হয়েছে। নিহতের ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী

বাংলাদেশে আসছেন মুসলিম বিশ্বের প্রতিভাবান ইসলামি চিন্তাবিদ ও আন্তর্জাতিকভাবে পরিচিত গবেষক আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী। তিনি ১২ জুলাই ভারত মুম্বাই থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং এই সফরে কয়েকটি ধর্মীয় পোগ্রামে যোগদান করবেন।

এই ১১ দিনের সফরের সময় তিনি ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারে নানা দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের জন্য দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেমদের সঙ্গে মতবিনিময় করবেন।

আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী আগামী ১৮ জুলাই সকাল ৯টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ প্রধান অতিথি এবং মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তৃতা দেবেন। একই অনুষ্ঠানে তার উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে।

বাংলাদেশ সফরের সময় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারে আয়োজিত বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেমদের সঙ্গে মতবিনিময় করবেন আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।

এছাড়া চট্টগ্রামের সফরে দেশের বৃহৎ দুটি মাদ্রাসা হাটহাজারী ও পটিয়া পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা

দেশের ১৯টি জেলায় রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশজুড়ে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতর কর্তৃক প্রদান করা হওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

এই সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। একইসঙ্গে এই সময়ে বৃষ্টির সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলের রাস্তা নির্মাণ প্রকল্পের সমূদয় অর্থ আত্মসাতের সংবাদ প্রকাশের পর স্হনীয় মেম্বারের সাংবাদিকদের কটুক্তি করে পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


স্কুলের রাস্তা নির্মাণ প্রকল্পের সমূদয় অর্থ আত্মসাতের সংবাদ প্রকাশের পর স্হনীয় মেম্বারের সাংবাদিকদের কটুক্তি করে পোস্ট

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের পলমাটি সরকারি প্রাইমারী স্কুলের শিক্ষার্থী ও জনস্বার্থে সরকার " পলমাটি প্রাইমারী স্কুল থেকে সুজাদের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ " প্রকল্পে ২০২৪-২৫ অর্থ বছরে ২৫০০০০ টাকা বরাদ্দ প্রদান করে। স্হানীয় ৯ নং ওয়াডের মেম্বার সুজন মিয়া উক্ত প্রকল্পের সভাপতি হিসেবে সমূদয় টাকা উত্তোলন করেন। পলমাটি গ্রামের বাসিন্দারা জানান প্রাইমারী স্কুল থেকে সুজাদের বাড়ি পর্যন্ত রাস্তায় এক টাকার মাটিও কাটা হয়নি এমনকি কোন দিন আমাদেরকে জানানোও হয়নি যে সরকার আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের রাস্তা নির্মাণের জন্য টাকা বরাদ্দ দিয়েছেন। বিষয়টি জানাজানি হলে এবং প্রকল্পের পুরো অর্থ আত্মসাতের অভিযোগ উঠলে স্হানীয় ৯নং ওয়াডের সুজন মেম্বার উক্ত প্রকল্পে কোন অর্থ বরাদ্দ হয়নি বলে অস্বীকার করে উল্টো সাংবাদিকদেরকে হলুদ সাংবাদিক বলে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এবং সত্য গোপন করে কিছু অসাধু সাংবাদিক দিয়ে প্রতিবাদ সংবাদ প্রকাশ করেন। মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ পি আই ও সাবের আন্তরিকতায় সত্য উদঘাটন করেন যাতে স্পষ্ট ভাবে উল্লেখ আছে " পলমাটি প্রাইমারী স্কুল থেকে সুজাদের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ " প্রকল্পে ২৫০০০০ টাকা বরাদ্দ এবং সাবেক ইউ এন ও, সাবেক পি আই ও,ও সাবেক ডিসির অনুমোদিত স্বাক্ষর রয়েছে।
পলমাটি গ্রামের বাসিন্দা ও মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ বলেন-- আমাদের গ্রামের কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ জনগণের চলাচলের রাস্তা নির্মাণের টাকা আত্মসাৎ কারী ও অনুমোদনকারী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রামবাসী ঐক্য বদ্ধ হয়েছেন।
আমরা প্রত্যাশা করি উপজেলা প্রশাসন প্রয়োজনীয় রাস্হায় গ্রহণ করবেন।

আব্দুল আউয়াল মিছবাহ বলেন - গ্রামবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে লুটপাট ও প্রকল্পের সমূদয় অর্থ আত্মসাতের প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসন ও মাননীয় সংসদ সদস্য বরাবর আবেদন করেছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন স্কুলের রাস্তা প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার্থী ও এলাকাবাসী উপকৃত হতেন।তারা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন ৯নং ওয়াডের মেম্বার একের পর এক লুটপাটে বেপরোয়া হয়ে উঠেছে। স্কুলের রাস্তার ঘটনাটি আমাদের মর্মাহত করেছে তারা জানান সুজন মেম্বার এক টাকার কাজও করেনি, আমাদেরকে কোন দিন জানাইওনি যে স্কুলের রাস্তায় টাকা বরাদ্দ হয়েছে।
আমরা সরকারের কাছে ও আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান সাহেবের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার ও বরাদ্দকৃত অর্থ দ্রুত ফেরত চাই।
এ বিষয়ে অভিযুক্ত সুজন মেম্বারের কাছে জানতে চাইলে তিনি প্রথমে ঐ নামে কোন প্রকল্পে টাকা বরাদ্দ হয়নি বলে অস্বীকার করেন। পরে উপজেলা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদিত স্বাক্ষর সংযুক্ত প্রকল্প বাস্তবায়নের কাগজ প্রদর্শন করিলে তিনি স্হানীয় সাংবাদিকদের দোষারোপ করে বলেন বেশি বাড়াবাড়ির পরিনাম ভালো হবেনা বলে হুমকি প্রদান করে ফোন কেটে দেন।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় ঘোষ বলেন বিভিন্ন পত্র পত্রিকায় ও লোক মারফত সুজন মেম্বারের লুটপাট ও দূর্নীতির কথা জানতে পেরে আমি দায়িত্ব নেয়ার পর তার মাধ্যমে উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়নি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ডের শঙ্কায় যেসব ফুটবলার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ডের শঙ্কায় যেসব ফুটবলার

বিশ্বকাপ শিরোপা লড়াইয়ে এখন মাত্র আটটি দল টিকে রয়েছে। আজ রাত থেকে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের উত্তেজনাকর লড়াই।

৪৮টি দল নিয়ে শুরু হওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন পৌঁছে গেছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্যায়। আসরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বাদে এখন রয়েছে আর মাত্র সাতটি ম্যাচ। এই ম্যাচগুলিই নির্ধারণ করবে, কে হবে বিশ্বের নতুন চ্যাম্পিয়ন।

বিশ্বকাপের মতো সবচেয়ে বড় মঞ্চে সেমিফাইনাল ও ফাইনালে খেলার সুযোগ যেকোনো ফুটবলারের জীবনের অন্যতম সেরা অর্জন। তবে কোয়ার্টার-ফাইনালে অংশ নেওয়া বিভিন্ন দলের মোট 20 জন ফুটবলার সেই সুযোগ হারানোর ঝুঁকিতে রয়েছেন। কারণ, শেষ আটের ম্যাচে তারা যদি আরও একটি হলুদ কার্ড দেখেন এবং তাদের দল সেমিফাইনালে উঠলে, তাহলে নিয়ম অনুযায়ী তারা সেমিফাইনাল খেলতে পারবেন না।

প্রথম দুই নকআউট পর্বে ইতোমধ্যে একটি করে হলুদ কার্ড পাওয়া এবং নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা খেলোয়াড়দের তালিকা দেওয়া হলো-

মরক্কো: ইসা ডিওপ, আশরাফ হাকিমি, রেদুয়ানে হালহাল, বিলাল এল খানুস, আজেদিন উনাহি।

ফ্রান্স: মানু কোনে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা।

ইংল্যান্ড: ডিক্লান রাইস, জুড বেলিংহাম, নিকো ও’রিলি, মার্ক গুয়েহি।

নরওয়ে: এন্টোনিও নুসা।

আর্জেন্টিনা: গনজালো মনটিয়ের।

সুইজারল্যান্ড: গ্রানিট জাকা, ডেনিস জাকারিয়া, মিরো মুহেইম।

স্পেন: ফেরান তোরেস।

বেলজিয়াম: ব্র্যান্ডন মেশেলে।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যেকোনো দুই ভিন্ন ম্যাচে দু’টি হলুদ কার্ড পেলে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকতে হবে।

আগের বিশ্বকাপগুলোতে কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার পর সব একক হলুদ কার্ডের হিসাব বাদ দেওয়া হতো।

তবে এবার বিশ্বকাপে অতিরিক্ত একটি নকআউট রাউন্ড যুক্ত হওয়ায় নিয়মে পরিবর্তন আনা হয়েছে। একটি করে পাওয়া হলুদ কার্ডের হিসাব প্রথমে গ্রুপ পর্ব শেষে এবং পরে আবার কোয়ার্টার ফাইনাল শেষে বাতিল করা হবে।

এর ফলে যদি কোনো খেলোয়াড় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দ্বিতীয় হলুদ কার্ড না দেখেন, তাহলে সেমিফাইনালে ওঠার পর তার আগের একক হলুদ কার্ডের রেকর্ড আর বহাল থাকবে না। অর্থাৎ কোয়ার্টার ফাইনালের পর হলুদ কার্ডের হিসাব নতুন করে শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%