প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ আফ্রিকার লুয়ান দ্রে-প্রিটোরিয়াসের দখলে রয়েছে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড। গত মাসে তিনি ১৮৮ রানের ইনিংসটি খেলেছিলেন। তবে ১১ নম্বরে নামা একজনের পক্ষে এত দূরে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। ফরম্যাটটির প্রায় দুই যুগের ইতিহাসে এখনও ফিফটি না হওয়াই এর প্রমাণ।
১১ নম্বরে নেমে সর্বোচ্চ ৪০ করার নজির স্থাপন করেছেন ভারতের জয়দেব উনাদকাট। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি এই বিশ্বরেকর্ডটি গড়েন। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাডুর বিপক্ষে ২৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রান করেন সৌরাষ্ট্রের এই পেসার।
এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন ইংল্যান্ডের ড্যানি ব্রিগস। ২০২০ সালের ১৩ ডিসেম্বর হোবার্টে বিগ ব্যাশ লিগের একটি ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে হোবার্ট হারিকেনসের বিপক্ষে ১৮ বলে অপরাজিত ৩৫ রান করেছিলেন তিনি।
উনাদকাট দশম উইকেটে চেতন সাকারিয়ার সঙ্গে ৪৯ বলে ৬২ রানের জুটি গড়েন। সাকারিয়া ২৫ বলে অপরাজিত ২১ রান করেন। তাদের ৬২ রানের এই জুটি টি-টোয়েন্টি ক্রিকেটে দশম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটির রেকর্ডে যৌথভাবে জায়গা করে নিয়েছে। টি-টোয়েন্টিতে দশম উইকেটে এর চেয়ে বেশি রানের জুটি গড়েছেন কেবল গ্র্যান্ট এলিয়ট ও জুলফিকার বাবর।
১১ নম্বরে নেমে সেরা পাঁচ ইনিংস
১. জয়দেব উনাদকাট- ২৬ বলে ৪০
২. ড্যানি ব্রিগস- ১৮ বলে ৩৫*
৩. ডমিনিক ড্রেকস- ১৪ বলে ৩৪
৪. খালিদ আহমাদি- ১৮ বলে ৩১*
৫. মুজিব উর রহমান- ২২ বলে ২৭
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন