০৪:৪৩ পি.এম
কুড়িগ্রামের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মানবপাচার ও গুজব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুর রহমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তাফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের আমির সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, দলের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
এছাড়া, সভায় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বিস্তারিত আলোচনা চলাকালীন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, জুয়া ও মানবপাচার রোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বারোপ করা হয়।
সোশ্যাল মিডিয়ায় ভুয়া সংবাদ ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন