প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত জানিয়েছেন, বর্তমান সরকারের সময়কালীন স্বাস্থ্যখাতে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। বরাদ্দকৃত স্বাস্থ্য বাজেটের প্রতিটি পয়সা জনগণের সেবায় স্বচ্ছতার সঙ্গে ব্যয় হবে, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও মেডিকেল কলেজের ৩২তম ডিএনএমসি ডে-তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যখাতে দুর্নীতির কোনো আলামত পাওয়া গেলে—যিনি যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোন না কেন—আমাদের সরকার বা প্রধানমন্ত্রী তাকে প্রশ্রয় দেবেন না; তার বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাস্থ্যখাতের স্বচ্ছতা ও জবাবদিহির ওপর গুরুত্ব আরোপ করে ড. মুহিত বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের শাসনকালে দেশের স্বাস্থ্যখাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। এমনকি এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিতে টানা ১২ বছর কোনো আয়কর প্রদান করা হয়নি, সেই অর্থও লুটপাট হয়েছে। বর্তমান সরকার ও নতুন গভর্নিং বডি এসে এখন সেই পুঞ্জীভূত দায় শোধ করছে।
দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে তিনি উল্লেখ করেন, দুর্নীতিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে কোনো খাতেই টেকসই উন্নয়ন সম্ভব নয়।
জনগণের অর্থের যথাযথ ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে এম এ মুহিত বলেন, চব্বিশের গণ-আকাঙ্ক্ষার পরিবর্তনের পথ ধরেই সরকার স্বাস্থ্যখাত পুনর্গঠন করছে। জনগণের কষ্টার্জিত অর্থ দিয়ে স্বাস্থ্যখাতে যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, তার প্রতিটি পয়সা নতুন ডাক্তার ও নার্স নিয়োগ এবং সাধারণ ও দরিদ্র মানুষের কাছে বিনামূল্যে ওষুধ ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য ব্যয় করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন