০৮:৫০ এম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে, হরমুজ প্রণালিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার এবং সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই দেশটির অন্যতম কৌশলগত সম্পদ হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেছেন, এটি ‘কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’।
মোহসেন রেজাই বলেন, ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ রক্ষা অব্যাহত রাখবে। তেহরান এই প্রণালিকে তাদের প্রতিরোধ কৌশলের একটি মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করে বলে তিনি জানিয়েছেন।
ইরানের বার্তা সংস্থা আইএসএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ নেতার উপদেষ্টা আরও বলেছেন, ‘এই কৌশলগত পথটি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ইরান এটি রক্ষা করবে।’
আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা
এদিকে, ইরানের আরেক বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, রেজাই আরও উল্লেখ করেছেন যে, হরমুজ প্রণালি দেশটির প্রতিরক্ষা কৌশলের একটি অপরিহার্য উপাদান। এটি ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তাকে উদ্ধৃত করা হয়।
গত জুনে, যুক্তরাষ্ট্র ও ইরান স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও, সম্প্রতি আবারও দুই দেশের মধ্যে পালটাপালটি হামলার ঘটনা ঘটেছে। ইরান হরমুজ প্রণালিতে নৌ-চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, এমন অভিযোগ তুলে দেশটির উপকূলীয় অঞ্চলে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে, ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে একাধিক মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
আরও পড়ুন: মদিনায় হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন