১০:১০ পি.এম
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না করিয়ে মধ্যপ্রাচ্যে কোনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
বার্তা সংস্থা আলজাজিরা ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে এই তথ্য জানায়।
আইআরজিসির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক সংঘাত বন্ধের জন্য তাদের প্রধান শর্তগুলোর একটি হল সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
লেবাননে সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, শত্রুপক্ষকে খুব দ্রুত লেবাননের জনগণের ওপর হামলা বন্ধ করতে হবে এবং লেবাননের দখলকৃত অঞ্চলগুলো খালি করতে হবে। এর পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের পেছনে ফিরে যেতে হবে।
এছাড়া, লেবাননের ভৌগোলিক অখণ্ডতাকে স্বীকৃতি দিতে হবে বলে উল্লেখ করেছেন তারা।
লেবানন-ইসরায়েল সীমান্তে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে।
বিশেষত গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ বেড়ে যাওয়ায় এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন