১০:৫০ এম
ফরিদপুরের সদরপুরে একটি অভিযান পরিচালনা করে এক ইয়াবাসেবী ও সাপ্লায়ারকে আটক করা হয়েছে।
নুর ইসলাম (১৮) নামে ওই যুবককে ইয়াবা সহ আটক করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া এ দণ্ডাদেশ ও জরিমানা প্রদান করেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনা, মশাল মিছিলের চেষ্টা
দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের আলামীন মাতুব্বরের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে অভিযান চলাকালে নুর ইসলামকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার হয়। স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধারার আওতায় তাকে দণ্ড দেওয়া হয়।
জব্দকৃত ইয়াবা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সদরপুর থানার পুলিশ সদস্যরা।
সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, "সমাজে মাদকের বিস্তাররোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" একই সঙ্গে তিনি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার এবং প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান।
আরও পড়ুন: কুমিল্লায় ইয়াবা পাচার, চারজনের ১০ বছরের কারাদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন