০৬:৪৮ পি.এম
চট্টগ্রাম, ১ নভেম্বর, ২০২৬ : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) একটি চার সদস্যের অডিট টিম। এই নিরাপত্তা অডিটটি আইসিএও-এর তত্ত্বাবধানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এবং এর কার্যক্রম চলবে ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত।
তিনি জানান, আজ বিকেল ৩টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (ইএ-৬১৫) ব্যবহার করে অডিট টিম বিমানবন্দরে অবতরণ করে।
এই অডিট টিমের সদস্যদের মধ্যে রয়েছেন ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর ও পিএ জয়কণ্ঠ।
আরও পড়ুন: শিবগঞ্জ ভূমি অফিসে ভুয়া রায় দিয়ে রেকর্ড সংশোধনের চেষ্টা: বাদীর ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন