ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার : কৃষিমন্ত্রী


২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ তিনি বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার আগামী এক থেকে দুই বছরের মধ্যে সারাদেশে দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে।

সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘রিপারপোজিং অ্যাগ্রিকালচারাল পাবলিক স্পেন্ডিং ফর কোয়ালিটি গ্রোথ অ্যান্ড জবস ইন বাংলাদেশ’স এগ্রিফুড সিস্টেম শীর্ষক পলিসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী উল্লেখ করেন, দেশের প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে হলে কৃষিকে শক্তিশালী করা অপরিহার্য। সে লক্ষ্যে সরকার বাস্তবমুখী নানা পদক্ষেপ গ্রহণ করছে।

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

তিনি বলেন, কৃষকরা উৎপাদন করলেও অনেক ক্ষেত্রেই সংরক্ষণ সুবিধার অভাবে ন্যায্যমূল্য পান না। বিশেষ করে সবজি ও পচনশীল কৃষিপণ্যের ক্ষেত্রে অতিরিক্ত উৎপাদনের কারণে মৌসুমে দাম কমে যায়। এই সমস্যা সমাধানে কৃষকদের দোরগোড়ায় সংরক্ষণ সুবিধা পৌঁছে দিতে মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, ১৫ থেকে ২০ জন কৃষককে নিয়ে সমবায়ভিত্তিক ব্যবস্থাপনায় এসব কোল্ড স্টোরেজ পরিচালিত হবে এবং এগুলো সৌরবিদ্যুৎচালিত হবে। ইতোমধ্যে পাইলট প্রকল্পে এ ব্যবস্থার সফলতা পাওয়া গেছে। ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হলে প্রায় ৪০ হাজার কৃষক সরাসরি এর সুবিধা পাবেন।

আমিন উর রশিদ বলেন, কৃষিপণ্যের উৎপাদন ও বাজারের চাহিদার মধ্যে সমন্বয় গড়ে তুলতে সরকার ডাটাবেসভিত্তিক পরিকল্পনা গ্রহণ করছে। এতে কৃষকরা চাহিদা অনুযায়ী উৎপাদন করতে পারবেন এবং ভোক্তারাও সারা বছর তুলনামূলক স্থিতিশীল দামে কৃষিপণ্য পাবেন।

কৃষিমন্ত্রী জানান, সরকার পিয়াজ, পিয়াজবীজ ও আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেশে পিয়াজ আমদানির প্রয়োজন হবে না। আর তিন বছরের মধ্যে পিয়াজবীজ ও আদা উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হবে।

আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

সভায় সূচনা বক্তব্য দেন বিশ্বব্যাংকের বাংলাদেশ এন্ড ভূটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের জেষ্ঠ অর্থনীতিবিদ ড. মানসুর আহমেদ এবং গবেষণা বিশ্লেষক জোনায়েদ সহল। এতে বিশ্বব্যাংকের আঞ্চলিক প্রতিনিধি ড. ডিনা উমালি ডেইনিঙ্গারসহ নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণের জন্য বিশেষ হিমাগার স্থাপনের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণের জন্য বিশেষ হিমাগার স্থাপনের দাবি

 

২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার তাদের নিজস্ব মতামত ও পর্যবেক্ষণ উপস্থাপন করেছে। সোমবার (১৫ জুন) দুপুরে চেম্বার ভবনে ব্যবসায়ী ও সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময়সভায় বাজেটকে ব্যবসাবান্ধব, কর্মসংস্থান, বিনিয়োগ, উৎপাদন ও অর্থনৈতিক স্থিতিশীলতার বাজেট হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে লিখিত বক্তব্য পড়ে শোনান চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ। বাজেটে আম চাষিদের জন্য বরেন্দ্রাঞ্চলে বিশেষ হিমাগার স্থাপনের ঘোষণা দেওয়ায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া হয়। তবে চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল আম সংরক্ষণে হিমাগার স্থাপনে বহুদিনের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

মতবিনিময়সভায় উত্তরাঞ্চলের কৃষিকে গুরুত্ব দিয়ে বাজেটে ৩ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ করার বিষয়টি বলা হয়।

ওই অর্থ কাজে লাগিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা এলাকায় কৃষিভিত্তিক ইপিজেড নির্মাণের দাবিও জানানো হয়েছে।

উপজেলা পর্যায়ে ডে কেয়ার সেন্টার স্থাপন আপাতত হচ্ছে না।

চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ মন্তব্য করেন যে, আমসহ কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার ঘোষণা দিয়েছেন মন্ত্রী। তিনি রাজশাহীসহ সব বিভাগে এমন ল্যাবরেটরি স্থাপনের দাবি জানাচ্ছেন। আম, পেয়ারাসহ বিভিন্ন ফলে ব্যবহৃত ফ্রুট ব্যাগের কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাস করা হলে স্থানীয় আম, পেয়ারাসহ ফলচাষিরা উপকৃত হবেন বলে তিনি জানান।

দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এবং রহনপুর রেলবন্দর নিয়ে চেম্বার সভাপতি উল্লেখ করেন যে, সোনামসজিদ বন্দর থেকে সরকার বছরে প্রায় ১ হাজার ২ শত কোটি টাকা রাজস্ব পায়। তবে অনেক পণ্য এ বন্দর দিয়ে আমদানি বন্ধ থাকার কারণে সরকারের সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবিলম্বে সব পণ্য আমদানির জন্য সেই বন্দরকে উন্মুক্ত করে একে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে।

রহনপুর রেল বন্দর দিয়ে নিয়মিত ভারতে থেকে ট্রেনে পণ্য আসে জানিয়ে তিনি বলেন, একে পূর্ণাঙ্গ বন্দর করা গেলে ভারতের সঙ্গে সঙ্গে নেপাল ও ভুটানের সঙ্গে কম খরচে চতুর্দেশীয় ব্যবসা করার সম্ভাবনা তৈরি হবে। দুই বন্দর ও ইপিজেডের মাধ্যমে নতুন লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি হবে।

বাজেটের বেশিরভাগ প্রস্তাবকে সমর্থন করে আব্দুল ওয়াহেদ বলেন, উৎস করকে অগ্রিম কর হিসেবে ঘোষণা করা ইতিবাচক। তবে অর্থনৈতিক ধীর গতির কারণে বিক্রয়ের ওপর বিদ্যমান ন্যূনতম (টার্নওভার) কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করা হলে ব্যবসায়ীদের কর ভার কমে যেত। বিশেষ করে খাদ্য, মুদিসহ কিছু ব্যবসায়ী মাত্র ২-৩ শতাংশ মুনাফায় ব্যবসা করেন। টার্নওভার করের কারণে তারা বিপদগ্রস্ত।

সভায় চেম্বার সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম, পরিচালক আব্দুল আওয়ালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

হবিগঞ্জ প্রতিনিধি

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


হবিগঞ্জে নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারী ও শিশুদের প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সামগ্রিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশের লক্ষ্যে হবিগঞ্জে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে নৃত্য, সংগীত, আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় উন্নয়ন সংস্থা এসোসিয়েশন অব সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট (এসেড) হবিগঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এছাড়া সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন এর সহায়তা প্রদান করে।
প্রতিযোগিতায় হবিগঞ্জের আলী ইদ্রিছ উচ্চ বিদ্যালয়, শাহজালাল উচ্চ বিদ্যালয়, আবু জাহির উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে নারী ও শিশু অধিকার, সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাখালী থেকে সরানো হচ্ছে বাস ডিপো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


মহাখালী থেকে সরানো হচ্ছে বাস ডিপো

মহাখালী থেকে বাস ডিপো সরানো হচ্ছে, এ তথ্য জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি জানিয়েছেন, মহাখালীতে রাস্তার ওপরে যেন বাস উপস্থাপন না থাকে, সেই উদ্দেশ্যে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া পূর্বাচলে বাস ডিপো স্থাপন করা হবে। এ প্রক্রিয়ায় সিটি করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করবে।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে তৃতীয় সভা শেষ হওয়ার পর ডিএনসিসি প্রশাসক এসব জানান।

তিনি বলেন, সায়দাবাদ বাস টার্মিনালকে একটি শৃঙ্খলাবদ্ধ পরিবেশে আনা হবে এবং কাঁচপুরে আন্তঃজেলা টার্মিনাল দ্রুত সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। গুলিস্তান থেকে টার্মিনাল সরানোর ব্যবস্থা করার বিষয়েও নির্দেশনা প্রদান করেছেন।

ডিএনসিসি’র প্রশাসক আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, হকার উচ্ছেদও করা হবে না এবং বিশৃঙ্খলার মধ্যে হকারদের ছেড়ে দেয়ারও উদ্যোগ নেওয়া হবে না। বরং দ্রুত হকার ব্যবস্থাপনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু

ভারত হয়ে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের নতুন একটি মৌসুমী চক্র শুরু হয়েছে।

একটি ত্রিপক্ষীয় সহযোগিত চুক্তির আওতায় গত মধ্যরাত থেকে ভারতীয় বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে বাংলাদেশে এই আন্তঃসীমান্ত জলবিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়।

ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী রোববার সন্ধ্যায় সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আজ মধ্যরাত থেকে বিদ্যুৎ বাণিজ্যের নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে। চুক্তি অনুযায়ী, মধ্য-জুন থেকে মধ্য-নভেম্বর পর্যন্ত নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসবে। এই সময়কালটি বাংলাদেশে বিদ্যুতের উচ্চ চাহিদার মৌসুম এবং নেপালে বিদ্যুৎ উৎপাদনের পিক সিজন।”

এই অংশীদারিত্বের আনুষ্ঠানিক সূচনাকে একটি ‘আনন্দদায়ক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন নেপালী রাষ্ট্রদূত। উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে উচ্চ চাহিদার মৌসুমে ভারত হয়ে নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ সরবরাহের একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। সে বছর পরীক্ষামূলকভাবে মাত্র একদিনের জন্য এই বিদ্যুৎ সঞ্চালন করা হয়।

পরবর্তীতে, ২০২৫ সালে এই সরবরাহ ব্যবস্থা পূর্ণাঙ্গ রূপ পায় এবং মধ্য-জুন থেকে মধ্য-নভেম্বর পর্যন্ত পুরো মৌসুম জুড়েই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা হয়। তারই ধারাবাহিকতায়, চলতি মৌসুমেও নেপাল বাংলাদেশকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ সরবরাহ করবে।

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং নেপালের বিশাল বিদ্যুৎ উৎপাদন সম্ভাবনার তুলনায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ খুবই সামান্য। তবে এর কৌশলগত গুরুত্ব অপরিসীম।

রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী বলেন, “বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং নেপালের জলবিদ্যুৎ সম্ভাবনার তুলনায় ৪০ মেগাওয়াট একেবারেই কিছু নয়। তবে এটি প্রতীকী হলেও একটি বড় মাইলফলক। কারণ উপ-অঞ্চলে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম এবং আমরা আশাবাদী যে ভবিষ্যতে এর পরিধি আরও বৃদ্ধি পাবে।”

এদিকে, বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ আরও বৃদ্ধির পরিকল্পনা চলছে। নেপালের একজন কূটনীতিক জানিয়েছেন, বাংলাদেশে অতিরিক্ত আরও ২০ মেগাওয়াট জলবিদ্যুৎ সরবরাহের বিষয়ে উভয় দেশই সম্মত হয়েছে, যা বাস্তবায়িত হলে মোট সরবরাহের পরিমাণ দাঁড়াবে ৬০ মেগাওয়াটে। এই অতিরিক্ত বিদ্যুৎ সঞ্চালনের প্রস্তাবটি বর্তমানে ভারতের বিবেচনাধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%