০৩:৩১ পি.এম
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিনিয়োগের সবচেয়ে বড় বাধা ব্যবসার লাইসেন্স প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা। এই প্রক্রিয়াকে ১৪ দিনে নামিয়ে আনা হবে। বুধবার (২৪ জুন) সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এছাড়া, এসএমই খাত নিয়ে বাণিজ্যমন্ত্রী জানান, এই খাতের পরিধি যত বেশি থাকবে, অর্থনীতির গতি তত বাড়বে। এসএমই খাতে গতি আনতে আগামী দিনে নতুন করে আরও বিসিক শিল্পপার্ক গড়ে তোলা হবে। সরকারের লক্ষ্য হল এই খাতে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা।
এ সময় মন্ত্রী মন্তব্য করেন যে, বিগত সরকার অল্প সময়ে অনেক ঋণ নিয়েছে, কিন্তু বাস্তবে অর্থনৈতিক উন্নতি হয়নি। পাশাপাশি আব্দুল মুক্তাদির বলেন, পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কমাতে মধ্যবর্তী অযৌক্তিক দাম বাড়ানোর জায়গাগুলো বন্ধ করা হবে। আগামী দিনে আমদানি নির্ভর পণ্য মজুদ করার পরিকল্পনাও আছে।
আরও পড়ুন: ‘জিয়াউর রহমানের নেতৃত্ব অনুসরণ করেই বাংলাদেশ পুনর্গঠন করতে হবে’
এদিন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৬৭ কোটি ২৪ লাখ টাকায় ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল, ৩৬৭ কোটি ৯০ লাখ টাকায় ২ কোটি লিটার পাম তেল এবং ২৭৭ কোটি ১৬ লাখ টাকায় ২ কোটি লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন