প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চার কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করেছে।
সোমবার (২৩ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীনে বড়জ্বালা বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে ৫ হাজার ৬৫৪ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করে।
বিকেলে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়জ্বালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের সময় ভারত থেকে অবৈধভাবে আনা ৫ হাজার ৬৫৪ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। জব্দ করা ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য চার কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য সাত কোটি ৭০ লাখ ৭৬ হাজার ৩৯২ টাকা। এ সময় ১৭৫ কোটি ছয় লাখ ৫৯ হাজার ১২৩ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্যও জব্দ করা হয়েছে।
মাদক ও চোরাচালানি পণ্যসহ জব্দ করা মালামালের মোট মূল্য ১৮২ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার ৫১৫ টাকা। এসব ঘটনায় মোট ৬৫ জনকে আটক করা হয়েছে।
এছাড়া, মানবপাচারবিরোধী অভিযানে বিজিবি পাঁচজনকে আটক করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন