০৭:৫৪ পি.এম
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জুলাইয়ের শেষের দিকে দেশের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন।
সাম্প্রতিক সময়ে খামেনির জনসমক্ষে উপস্থিতি নিয়ে অনেক জল্পনা ছিল, সেই প্রেক্ষাপটে জানা গেছে যে তার নতুন ভিডিও প্রকাশিত হবে।
রবিবার, দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সূত্র উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পেজেশকিয়ানের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় বছরের শুরুতে জুলাইয়ের শেষ দিকে অনুষ্ঠিত বৈঠক হয়েছিল। বৈঠকের সময় সামরিক এবং অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। আলোচনা হয়েছে সম্পদ নিশ্চিতকরণ, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, জ্বালানি ব্যবহার এবং বিদেশি অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে।
আরও পড়ুন: ইরানের সরকার বদলাতে এসে নিজ দেশেই ক্ষমতা হারানোর মুখে ট্রাম্প-নেতানিয়াহু
এর পূর্বে, গত কয়েক সপ্তাহ ধরে পেজেশকিয়ান খামেনির সঙ্গে যোগাযোগের বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। পেজেশকিয়ান ২১ জুলাই বলেছিলেন যে, সর্বোচ্চ নেতার সাথে তার যোগাযোগ ‘দিন দিন বাড়ছে’। তবে আগস্টের শুরুতে তিনি জানিয়েছেন, খামেনির সাথে যোগাযোগ করা ‘খুব কঠিন’ হয়ে পড়েছে।
মোজতবা খামেনি, তার বাবা ও পূর্বসূরি আলি খামেনির স্থলাভিষিক্ত হয়ে গত মার্চে ইরানের সর্বোচ্চ নেতা হয়েছেন। তারপর থেকে তাকে জনসমক্ষে খুব কমই দেখা গেছে। এর আগে, গত মে মাসে, রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল যে পেজেশকিয়ান খামেনির সঙ্গে কয়েক ঘণ্টা বৈঠক করেছেন। এটি সর্বোচ্চ নেতা হিসেবে তার দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রকাশ্যে জানা বৈঠক ছিল।
অন্যদিকে, গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণে আলি খামেনি নিহত হয়েছিলেন এবং সেই সময় মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছিলেন বলে জানা যায়। সর্বোচ্চ নেতা হওয়ার আগে তিনি সাধারণত জনসমক্ষে উপস্থিত ছিলেন না।
এদিকে, ইরানের আধাসামরিক বাসিজ সংগঠনের উপপ্রধান কাসেম কোরাইশি রয়টার্সকে বলেন, ভবিষ্যতে মোজতবা খামেনির জনসাধারণের সঙ্গে উপস্থিতির ভিডিও, রাস্তায় চলাফেরা এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকের অন্যান্য নথিও প্রকাশ করা হবে।
আরও পড়ুন: ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শেহাদেহ: ‘ভয় পাওয়া চলবে না, আমরা সঠিক পথেই আছি’
তিনি আরও বলেন, এসব ভিডিও ‘ইরানি জনগণের শত্রু ও সমালোচকদের আবারও লজ্জিত করবে।’
কোরাইশির এই বক্তব্যকে মোজতবা খামেনির স্বাস্থ্য এবং দীর্ঘ সময় ধরে জনসমক্ষে না আসার নিয়ে তৈরি হওয়া জল্পনার জবাব হিসেবে দেখা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন