ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি আবু আশফাক


সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি আবু আশফাক

 

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি যুক্ত করেন, পরিকল্পিত উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ঢাকা-বান্দুরা আন্তঃজেলা সড়কের বাগমারা বাজার ও নবাবগঞ্জ চৌরঙ্গীর চৌরাস্তার দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব।

আজ শুক্রবার দুপুরে নবাবগঞ্জের ওয়াসেক মিলনায়তনে সিএনজি অটোরিকশা চালক ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান

এমপি আবু আশফাক বলেন, ‘জনগণের চলাচল নির্বিঘ্ন রাখতে যানজট নিরসনের কোনো বিকল্প নেই। সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন, যানবাহনের শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং নির্ধারিত স্থানে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।’

তিনি আরো বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অংশগ্রহণে আয়োজিত এ ধরনের মতবিনিময় সভা বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।

সভায় সিএনজি চালক, শ্রমিক নেতা ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা যানজটের কারণ, অবৈধ পার্কিং, নির্দিষ্ট স্ট্যান্ডের অভাব এবং যানবাহন চলাচলের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় এমপি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আরও পড়ুন: কাঁঠালিয়ায় বিরোধীয় জমিতে রাতের আঁধারে পাকা ভবন নির্মাণের অভিযোগ।

সভা শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সম্ভাব্য সিএনজি স্ট্যান্ডের স্থান পরিদর্শন করেন এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন নবাবগঞ্জ উপ‌জেলা বিএন‌পির ভারপ্রাপ্ত সভাপ‌তি ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সহসভাপ‌তি আবু স‌ফিক খন্দকার মাসুদ, সাংগঠ‌নিক সম্পাদক মিজানুর রহমান, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হা‌নিফ। এছাড়াও উপজেলাপ্রশাসনের বি‌ভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পরিবহন শ্রমিক নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সিএনজি চালকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক সমীকরণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক সমীকরণ

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি বর্তমানে একটি গভীর পরিবর্তনের মুখোমুখি দাঁড়িয়ে আছে। সাম্প্রতিক ইরান–যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধটি কেবল সামরিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং এটি দীর্ঘদিন ধরে টিকে থাকা আঞ্চলিক নিরাপত্তা কাঠামোকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধটি ১৯৯০ সালের ইরাকের কুয়েত আক্রমণ এবং ২০০৩ সালের ইরাক যুদ্ধের মতোই মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য পুনর্গঠনের দিকে নিয়ে যাচ্ছে।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ প্রযুক্তির মাধ্যমে নিজেকে নিরাপত্তার প্রধান গ্যারান্টর হিসেবে উপস্থাপন করে আসছিল। তবে সাম্প্রতিক সংঘাতে প্রমাণিত হয়েছে, এই নিরাপত্তা ছাতা সত্ত্বেও আঞ্চলিক উত্তেজনার প্রভাব থেকে উপসাগরীয় দেশগুলো সম্পূর্ণ সুরক্ষিত নয়।

উদাহরণস্বরূপ, ইরানি হামলায় কাতারের তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি সক্ষমতার প্রায় এক-পঞ্চমাংশ সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এটা স্পষ্ট হয়েছে যে, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সবসময় অর্থনৈতিক ও নিরাপত্তাগত ঝুঁকি থেকে রক্ষার সক্ষমতা রাখে না।

এই বাস্তবতা উপসাগরীয় দেশগুলোকে বিকল্প নিরাপত্তা কাঠামোর সন্ধানে ঠেলে দিচ্ছে। বিশেষ করে সৌদি আরব, তুরস্ক, মিশর এবং পাকিস্তানের মধ্যে সমন্বয়ের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই দেশগুলোর সক্ষমতা একে অপরকে পরিপূরক করে সৌদি আরবের অর্থনৈতিক শক্তি, তুরস্কের প্রতিরক্ষা শিল্প, মিশরের ভৌগোলিক ও সামরিক অবস্থান এবং পাকিস্তানের সামরিক ও কৌশলগত সক্ষমতা মিলিয়ে একটি সম্ভাব্য নিরাপত্তা কাঠামোর ভিত্তি তৈরি করতে পারে।

তবে এটিকে এখনই পূর্ণাঙ্গ জোট বলা যাচ্ছে না, কারণ ঐতিহাসিক বিরোধ এবং আস্থার ঘাটতি এই দেশগুলোর সম্পর্ককে জটিল করে রেখেছে।

অন্যদিকে, ইসরাইল তার কৌশলগত অবস্থান পুনর্গঠনের জন্য নতুন ধরনের নেটওয়ার্ক তৈরি করছে, যা বিশ শতকের মধ্যভাগে অনুসৃত ‘পেরিফেরি ডক্ট্রিনে’-এর আধুনিক সংস্করণ হিসেবে দেখা হচ্ছে। এই নতুন কৌশলে আঞ্চলিক এবং বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে আরব বিশ্বের বাইরে একটি নিরাপত্তা বলয় গড়া হচ্ছে।

এই নেটওয়ার্কের অন্যতম কেন্দ্রীয় শক্তি হলো সংযুক্ত আরব আমিরাত। ২০২০ সালের আব্রাহাম চুক্তির পর থেকে আবুধাবি এবং তেলআবিবের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি এবং অবকাঠামো ক্ষেত্রে সহযোগিতা দ্রুত বৃদ্ধি পেয়েছে।

এই নতুন কাঠামোয় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারত–ইসরাইল–ইউএই–যুক্তরাষ্ট্র সমন্বিত আইটুইউটু গ্রুপিং এবং প্রস্তাবিত ভারত–মধ্যপ্রাচ্য–ইউরোপ অর্থনৈতিক করিডর এই কৌশলগত সংযোগকে আরও শক্তিশালী করছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সময়সীমায় ভারত ছিল ইসরাইলের অস্ত্র রপ্তানির সবচেয়ে বড় ক্রেতা, যা মোট রপ্তানির প্রায় ৩৪ শতাংশ বলে জানিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট।

ইউরোপীয় প্রান্তে গ্রিস এবং সাইপ্রাস ইসরাইলের সঙ্গে জ্বালানি এবং সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করছে, যা তুরস্কের প্রভাব ভারসাম্য রক্ষার কৌশল হিসেবেও দেখা হচ্ছে।

দক্ষিণাঞ্চলে ইথিওপিয়া এবং সোমালিল্যান্ড নতুন ভূরাজনৈতিক সমীকরণের অংশ হয়ে উঠছে। লোহিত সাগর এবং হর্ন অব আফ্রিকা অঞ্চলে হুথি হামলার প্রেক্ষাপটে ইসরাইল নৌপথ নিরাপত্তা এবং বাণিজ্য রুট সুরক্ষায় গুরুত্ব বাড়িয়েছে।

এই অঞ্চলে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত এবং ইথিওপিয়ার স্বার্থের মিল দেখা যাচ্ছে, যা একইসঙ্গে মিশর, সৌদি আরব এবং তুরস্কের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য এখন কঠোর দুটি ব্লকে বিভক্ত হচ্ছে না। বরং অঞ্চলটি প্রবেশ করছে ‘ফ্লেক্সিবল ওভারল্যাপিং পার্টনারশিপ’-এর যুগে, যেখানে দেশগুলো এক ক্ষেত্রে সহযোগিতা করলেও অন্য ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী হিসেবে অবস্থান করছে।

অর্থনৈতিক নির্ভরতা এবং বাস্তববাদী কূটনীতি এই সম্পর্কগুলোকে আরও জটিল করে তুলছে। উদাহরণস্বরূপ, মিশর একদিকে উপসাগরীয় বিনিয়োগের ওপর নির্ভরশীল, অন্যদিকে ইসরাইলের সঙ্গে শান্তি বজায় রাখার চেষ্টা করছে।

সূত্র: মিডল ইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে পাকিস্তানি তারকারা কে কোন দলের সমর্থক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


বিশ্বকাপে পাকিস্তানি তারকারা কে কোন দলের সমর্থক

গোটাবিশ্ব বিশ্বকাপ জ্বরে ভেসে যাচ্ছে। দেয়ালে দেয়ালে দেখা যাচ্ছে পছন্দের দলের পতাকা। আবার কিছু মানুষ তাদের পছন্দের দল ও প্রিয় খেলোয়াড়ের জার্সি গায়ে জড়িয়ে দেশের নাম জানাচ্ছেন।

এ উৎসবে পাকিস্তানি বিনোদন জগতের শীর্ষ তারকারাও মেতে উঠেছেন। তারা তাদের পছন্দের দল ও প্রিয় খেলোয়াড়দের জার্সি এবং হাতে পতাকা উড়িয়ে জানাচ্ছেন—কে কোন দলকে সমর্থন করছেন।

পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান ফুটবল বিশ্বকাপে দৃঢ়ভাবে আর্জেন্টিনা এবং ফুটবল জাদুকর লিওনেল মেসির সমর্থক হিসেবে পরিচিত। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভক্ত হিসেবে হানিয়া আমির, সজল আলি এবং প্রতিভাবান অভিনেতা বিলাল আব্বাস খানও আছেন।

তবে জনপ্রিয় ড্রামা অ্যাক্টর ফিরোজ খান পর্তুগাল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সমর্থক হলেও তিনি ব্রাজিলকে সমর্থন করেন। ফিরোজ খানের সহ-অভিনেতা, তারকা সাহার হাশমি ব্রাজিলের সমর্থক।

 দল সমর্থনের তালিকায়, অন্য অভিনেতা-অভিনেত্রীদের থেকে অনেকটাই আলাদা পাক সুপার মডেল-অভিনেত্রী মেহউইশ হায়াত। তার প্রিয় দল স্পেন। মূলত ডেভিড ভিয়ার খেলা দেখেই দলটির প্রতি এই প্রেম তৈরি হয়েছিল বলে তিনি জানাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টির ঘটনাও ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার (১৯ জুন) নিয়মিত আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

এতে উল্লেখ করা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যান্য জায়গায় দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এই অবস্থার প্রেক্ষিতে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর একইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার অন্যান্য খবর অনুসারে, রোববার (২১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতে জানানো হচ্ছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টির ঘটনা ঘটতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে, সোমবার (২২ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এমনকি সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

এই পরিস্থিতিতে মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


রাতে ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১৪টি জেলার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এই সময়ের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীপথের জন্য আবহাওয়া অধিদফতরের প্রকাশিত সতর্কবার্তায় এই তথ্য তুলে ধরা হয়েছে।

এই সতর্কবার্তায় বলা হয়েছে, পাবনা, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে, সেজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%