১০:১৩ এম
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে কর্মস্থলে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মির্জা ফাহিম আহমেদ নামের এক বাংলাদেশির। বুধবার সকালে, ৭টা ৫৩ মিনিটে ভ্যালি এলাকায় ল্যাসেন স্ট্রিট এবং রেসিডা বুলেভার্ডের ইন্টারসেকশনে দুর্ঘটনাটি ঘটেছিল।
লস এঞ্জেলেস পুলিশের সিসিটিভি ভিডিও দেখে জানায়, একটি গাড়ির আঘাতে ফাহিমের গাড়িটি সড়ক থেকে ছিটকে গিয়ে লাইট পোলে আঘাত করে, ফলে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায়। পুলিশ ও দমকল বাহিনী দুর্ঘটনাস্থলে হাজির হয়, কিন্তু ফাহিমকে উদ্ধার করতে তাদের বেশ বেগ পেতে হয়। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এদিকে, দুর্ঘটনায় অপর দুই গাড়ির চালকরাও আহত হয়েছেন, এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপি নেতার প্রাণনাশের হুমকির অভিযোগে পিবিআই তদন্ত
পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকার ঝিকাতলার ২২/২ তল্লাবাগের মির্জা রবিউল আলম বাবুর ছেলে ফাহিম, দেড় বছর আগে তার মা-বাবা এবং ভাইয়ের সাথে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। গত ঈদুল আজহার সময়ে ফাহিম দেশে গিয়ে বিয়ে করেন।
ফাহিমের ছোটভাই মির্জা তামিম জানান, ১১ জুলাই শনিবার ফাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপরই জানাজা ও দাফনের জন্য কর্মসূচি জানানো হবে।
মির্জা তামিম আরও উল্লেখ করেন, দুর্ঘটনার জন্য দায়ীদের বিচারে তারা আইনজীবী নিয়োগ করেছেন। পাশাপাশি পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: অধ্যক্ষকে অবরুদ্ধ করে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ, পদত্যাগের দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন