ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

৩ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ


৩ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ

প্রবাদে উল্লেখ আছে, ‘সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।’ সময়ের প্রবাহে প্রতিটি দিনই ইতিহাসের অংশ হয়ে ওঠে। বর্তমানের এই দিনটি আগামী দিনের অতীত হয়ে যাবে, এবং সেই অতীতের উল্লেখযোগ্য ঘটনাগুলোই ইতিহাসের পাতায় স্থান পাবে।

আজকের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার। ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এই দিনটি বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার জন্য গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, এক নজরে দেখে নেওয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যু দিবসসহ অন্যান্য বিষয়।

ঘটনাবলি

আরও পড়ুন: ১১ নভেম্বর: ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলী ও বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিন

১৭৫২ সালে ব্রিটেনে জুলীয় ক্যালেন্ডারের পরিবর্তে জর্জীয় ক্যালেন্ডার চালু করা হয়। এর ফলে ৩ সেপ্টেম্বর তারিখটি ১৪ সেপ্টেম্বর হয়ে যায়।

১৭৮৩ সালে গ্রেট ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত ‘পারি-চুক্তি’ অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকৃত হয়।

১৮১৪ সালে আলবেনিয়ার প্রিন্স উইলিয়াম ক্ষমতা ত্যাগে বাধ্য হন।

১৮৫৯ সালে মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ প্রথমবারের মতো মঞ্চস্থ হয়।

আরও পড়ুন: ১০ নভেম্বর: ইতিহাসে আলোচিত ঘটনাবলী ও বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিন

১৮৬৬ সালে জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়।

১৯১৮ সালে যুক্তরাষ্ট্র চেকোস্লাভাকিয়াকে স্বীকৃতি প্রদান করে।

১৯১৮ সালে ঐতিহাসিক দামেস্ক শহরটি ব্রিটিশ সেনাদের দ্বারা দখল করা হয়।

১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর সঙ্গে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইতালি আত্মসমর্পণ করে।

আরও পড়ুন: ৯ নভেম্বর: ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুদিন

১৯৭১ সালে কাতার ব্রিটিশদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে পালন করে।

১৯৭৬ সালে ভাইকিং-২ মহাকাশযান মঙ্গলগ্রহে পৌঁছায়।

আজকের এই দিনে যাদের জন্ম:

১৮৫৬ সালে জন্মগ্রহণ করেন মার্কিন স্থপতি লুইস হেনরি সালিভ্যান।

আরও পড়ুন: ৭ নভেম্বর: ইতিহাসে আলোচিত ঘটনা ও পরিবর্তনগুলো

১৮৯৮ সালে জন্মগ্রহণ করেন রাজনীতিক, সাংবাদিক ও লেখক আবুল মনসুর আহমদ।

১৯২৬ সালে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা উত্তম কুমার।

১৯৭১ সালে জন্মগ্রহণ করেন ভারতীয় লেখক কিরণ দেশাই।

আজকের এই দিনে যাদের মৃত্যু:

আরও পড়ুন: ৬ নভেম্বর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

১৮৮৩ সালে রুশ লেখক ইভান তুর্গেনেভের মৃত্যু ঘটে।

১৯৬২ সালে মার্কিন কবি ই ই কামিংস মৃত্যুবরণ করেন।

১৯৬৩ সালে আইরিশ কবি ও নাট্যকার ফ্রেডেরিখ ম্যাকনিসের মৃত্যু হয়।

১৯৬৯ সালে ভিয়েতনামের বিপ্লবী নেতা হো-চি-মিন মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: ৫ নভেম্বর: ইতিহাসে আলোচিত ঘটনাবলী ও বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিন

২০০৭ সালে ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী অশেষ প্রসাদ মিত্রের মৃত্যু ঘটে।

২০০৮ সালে বাংলাদেশী কবি, সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী মোহাম্মদ মনিরুজ্জামানের মৃত্যু হয়।

২০১৮ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা রমা চৌধুরীর মৃত্যু ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫৮ এম


বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

প্রতিদিন কেনাকাটা করতে আমরা কোথাও না কোথাও যাই। কিন্তু যদি তীব্র যানজট পেরিয়ে গিয়ে দেখা যায় যে সব দোকানপাট বন্ধ, তাহলে আমাদের প্রচেষ্টা বিফলে যাবে।

তাহলে চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব মার্কেট বন্ধ থাকে

মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার করপোরেট মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্নফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকে

মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের স্বর্ণের দাম: ৩ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০০ এম


আজকের স্বর্ণের দাম: ৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ২৩ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে বুধবার (২ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন দাম সারা দেশে বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নির্ধারিত দামে স্বর্ণ বিক্রি হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমানোর কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।

এছাড়া, ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় বা বেচাকেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

এর আগে, গত সোমবার (৩১ আগস্ট) বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২১ এম


ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ওপর আবারও হামলা চালানোর জন্য দেশটি প্রস্তুত রয়েছে। স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা যখন চাই, তখনই’ ইরানে আরেক দফা হামলা চালাতে সক্ষম।

ট্রাম্পের দাবি অনুযায়ী, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ইরানের সামরিক সরঞ্জামের ওপর যুক্তরাষ্ট্র একটি বড় ধরনের হামলা চালিয়েছে। তার ভাষ্য অনুসারে, হরমুজ প্রণালির নিকটবর্তী অঞ্চলে ইরান নতুনভাবে রাডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং মাইন পেতে ব্যবহৃত সরঞ্জাম তৈরি করছিল। মার্কিন বাহিনী এসব সরঞ্জাম শনাক্ত করে ধ্বংস করেছে বলে তিনি দাবি করেন।

ট্রাম্প আরও জানান, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘খুব শক্ত নিয়ন্ত্রণ’ রয়েছে এবং ওই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল করছে। মাঝে মাঝে ইরান ড্রোন হামলা করলেও সেগুলো প্রতিহত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমরা গত রাতে তাদের ওপর খুব কঠোর আঘাত করেছি।’ ট্রাম্প দাবি করেন, ইরান নতুনভাবে যে সামরিক সরঞ্জাম তৈরি করেছিল, তার সবই ধ্বংস করা হয়েছে। তার মতে, এসব সরঞ্জামের মধ্যে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক—দুই ধরনের ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল।

ট্রাম্প ইরানকে আবারও সতর্ক করে বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারবে না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, চলমান সংঘাত খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে।

এছাড়া, হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, তিনি কথাটি শুধুমাত্র ‘মজা করে’ বা ‘ভাবনা হিসেবে’ বলেছিলেন।

এর আগে, মঙ্গলবার রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এরপর ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে কেশম দ্বীপ, বন্দরে আব্বাস, সিরিক, চাবাহার ও কোনারাকে বিস্ফোরণের খবর প্রকাশিত হয়।

অন্যদিকে, ইরানের আইআরজিসি দাবি করেছে, তারা কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও ইরাকে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩২ এম


নেপালে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা পররাষ্ট্রমন্ত্রীর

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানাচ্ছেন, দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়ার কারণে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। খবর আনাদোলুর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিবিএস নিউজকে খানাল জানিয়েছেন, পুরো গ্রাম, শহর ও জলবিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ার ফলে তিনি ‘নিশ্চিতভাবেই’ আশঙ্কা করছেন যে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

বন্যা ও ভূমিধসের কারণে নেপালের উত্তরের দুর্গম জেলা নুয়াকোটে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে সড়ক ও সেতু সম্পূর্ণরূপে ভেসে যাওয়ায় অনেক এলাকার সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিচ্ছিন্ন জনপদগুলোতে পৌঁছানোর প্রধান মাধ্যম হয়ে উঠেছে হেলিকপ্টার।

গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্ত এলাকায় এই ভয়াবহ দুর্যোগ আঘাত হানে। এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রায় ৪ হাজার ৭৫৭ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ৫৪১ জন চীনের নাগরিক।

খানাল জানিয়েছেন, দুর্গত এলাকায় উদ্ধারকারী দল মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো ধরনের পার্থক্য না করে কাজ করছে। স্থানীয় বাসিন্দা কিংবা বিদেশি নাগরিক—সবাইকে সমান গুরুত্ব দিয়ে উদ্ধার ও সহায়তা প্রদান করা হচ্ছে।

দুর্যোগের ফলে দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোর বহু জনপদ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকারীদের সামনে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দ্রুত দুর্গত মানুষের কাছে পৌঁছানো এবং নিখোঁজদের সন্ধান করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%