ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত আবারও হতে পারে, ইঙ্গিত ইরানি সামরিক কর্মকর্তার


যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত আবারও হতে পারে, ইঙ্গিত ইরানি সামরিক কর্মকর্তার

ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাত শুরু হওয়া অনিবার্য।

এমন মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনা স্থবির হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।

আজ মঙ্গলবার (২ জুন) ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়ার উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের সম্পূর্ণ আত্মসমর্পণ দাবি করছে, কিন্তু ইরানি জাতি কখনোই আত্মসমর্পণ করবে না।’

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

তিনি আরও বলেন, ‘আত্মসমর্পণ না করলে যুদ্ধ অনিবার্য।’

এদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেছেন, লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত থাকলে এর গুরুতর পরিণতি ইসরাইল এবং অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীকে ভোগ করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘লেবাননের বিরুদ্ধে হামলা পুরোপুরি বন্ধ না হলে জায়নিস্ট শাসনব্যবস্থার জন্য এর পরিণতি হবে অত্যন্ত কঠিন।’

তিনি আরও বলেন, ‘তারা ভালোভাবেই জানে এটি কোনো ফাঁকা হুমকি নয়। আমরা সামরিক জবাব দেওয়ার জন্য প্রস্তুত।’

আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরাইল ও হিজবুল্লাহ উভয় পক্ষই যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে বলে ঘোষণা দেওয়ার পরও লেবাননে ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে।

দক্ষিণ লেবাননজুড়ে এই হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন এবং আরও অসংখ্য মানুষ আহত হয়েছেন।

ট্রাম্প গত সোমবার (১ জুন) বলেন, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বলেছেন।

এছাড়া তিনি হিজবুল্লাহর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন বলেও দাবি করেন। জানিয়ে দেন, তারা ‘গুলি বন্ধ করতে সম্মত হয়েছে’। এরপরও হামলা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: সরকার ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে

ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে তাদের চূড়ান্ত অবস্থান জানায়নি বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি।

সংস্থাটির এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একটি অবহিত সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তেহরান এখনো চুক্তির চূড়ান্ত খসড়া পর্যালোচনা করছে এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক জবাব মধ্যস্থতাকারীদের কাছে পাঠানো হয়নি।

সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্র অতীতে বহুবার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে ইরানের ধারণা।

এ কারণে আলোচনায় তেহরান সতর্ক অবস্থান নিয়েছে এবং দীর্ঘদিনের অবিশ্বাস এখনো আলোচনার ওপর প্রভাব ফেলছে।

আরও পড়ুন: বার্লিনে জার্মান পার্লামেন্টের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন বিক্ষোভকারীরা

প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য যেকোনো চুক্তি থেকে ‘বাস্তব ও দৃশ্যমান সুবিধা’ নিশ্চিত করতে চায় ইরান।

ফলে যুদ্ধবিরতির কাঠামো চূড়ান্ত করার প্রচেষ্টা চললেও আলোচনা এখনো অব্যাহত রয়েছে।

যুদ্ধের অবসানে একটি চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে চলতি সপ্তাহে ইরানের কাছে একটি সংশোধিত খসড়া প্রস্তাব পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এতে আগের তুলনায় আরও কঠোর শর্ত রাখা হয়েছে বলে মার্কিন গণমাধ্যমে জানানো হয়েছে।

আরও পড়ুন: মিরপুরে প্রাইভেট কারে ককটেল নিক্ষেপ, হামলাকারীদের শনাক্তের চেষ্টা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে বন্যাদুর্গত দিনমজুরের পাশে জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


হবিগঞ্জে বন্যাদুর্গত দিনমজুরের পাশে জেলা প্রশাসক

হাওর অঞ্চলে সাম্প্রতিক সময়ের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও সহায়সম্বলহীন পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বাসিন্দা, দিনমজুর গাজী মিয়াকে একটি এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গাজী মিয়ার বসতবাড়িটি পানিতে সম্পূর্ণ তলিয়ে যায় এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনায়, আজ মঙ্গলবার বিকেল ৪টায় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ তার কার্যালয়ে গাজী মিয়ার হাতে নগদ এক লাখ টাকার এককালীন আর্থিক অনুদানের চেক তুলে দেন।

চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক বলেন, হাওর অঞ্চলের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জেলা প্রশাসন বদ্ধপরিকর। গাজী মিয়ার মতো প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারগুলোকে পুনরায় স্বাবলম্বী করার জন্য এবং তাদের পুনর্বাসনের জন্য এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠনকারী ও প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। তিনি শায়িত হলেন তার জন্মস্থান কোড়ালিয়ার পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে। সেই কোড়ালিয়ার কাদামাটিতে, যেখানে মুখে গায়ে জাতীয় নেতা হয়ে উঠেছিলেন, সেখানেই হলো বর্ষিয়ান এই রাজনীতিকের শেষ ঠিকানা।

মঙ্গলবার দুপুর দেড়টায় তোফায়েল আহমেদের মরদেহ নিয়ে হেলিকপ্টার ভোলা হেলিপ্যাডে আসে ঢাকা থেকে। সেখানে আগে থেকেই তার অনুসারী ও আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লাশবাহী হেলিকপ্টার থেকে নেমেই উপস্থিত স্বজনদের দেখা পেয়ে কান্নায় ভেঙে পড়েন তোফায়েল কন্যা ডা. তাসলিমা জামান মুন্নি। এই পরিস্থিতিতে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় নিজ জন্মভূমিতে এভাবে অনেকবার হেলিকপ্টারে ভোলায় এসেছেন তোফায়েল আহমেদ। তবে এবারের আসা একেবারে ভিন্ন। বাংলার রাজপুত্র তোফায়েলের এই শেষ আসার সাথে জড়িত। হেলিকপ্টার থেকে কফিন নামিয়ে তোলা হয় শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে। এরপর সামনে পুলিশের গাড়ির সঙ্গে কর্মীদের মোটরবহর নিয়ে যাওয়া হয় ভোলা সরকারি স্কুল মাঠে।

ভোলা সরকারি স্কুলের এক সময়ের তুখোড় ছাত্র ছিলেন তোফায়েল আহমেদ। তিনি এখান থেকেই রাজনীতি শুরু করেছিলেন। আজ সেই স্কুলের মাঠেই শেষ বিদায়ের জানাজা সম্পন্ন হয়েছে। মাঠজুড়ে হাজারো মানুষ শোকে স্তব্ধ হয়ে যায়। দুপুরের কাঠফাটা রোদে হাজার হাজার মানুষের উপস্থিতিতে সেখানে দ্বিতীয়া জানাজা (ভোলায় প্রথম) অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের নেতৃত্বে পুলিশের চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করে। এসময় পুনরায় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। জানাজার আগে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর এবং মরহুমের মেয়ের জামাই ডা. তোহিদুজ্জামান তুহিন। গোলাম নবী আলমগীর গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান এবং রুহের শান্তি কামনা করেন। নিহতের পরিবারের পক্ষে সবার দোয়া চেয়েছেন জামাতা ডা. তুহিন। জানাজায় অংশগ্রহণকারী তোফায়েল আহমেদের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, স্বজন-শুভানুধ্যায়ী অনেক স্মৃতি তুলে ধরেন।

তোফায়েল আহমেদের ভাগনে আশরাফুজ্জামান রাজিব বলেন, তাদের পরিবারের মাথার ওপর থাকা বটবৃক্ষটি চলে গেছেন। তিনি বলেন, যা অপূরণীয় হয়ে গেছে। শুধু আমি-আমরা এতিম হইনি, অভিভাবক হারা হয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরাও।

ভোলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছালাউদ্দিন লিংকন মন্তব্য করেন, ‘জাতীয় নেতার মৃত্যুতে আওয়ামী লীগের অনেক ক্ষতি হয়েছে। তিনি বড় দুর্দিনে চলে গেছেন।’

তোফায়েল আহমেদের প্রতিবেশী ও বাল্যবন্ধু সৈয়দ আহম্মদ বলেন, ‘কোড়ালিয়ার সূর্য পুত্র ছিলেন তোফায়েল। যিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক দুনিয়া ভোলাকে পরিচিত করেছেন। তার চলে যাওয়ার মাধ্যমে অনেক ইতিহাসের সমাপ্তি ঘটেছে।’

সংস্কৃতিকর্মী মনির উদ্দিন জানান, তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনীতিতে নিজে ইতিহাস তৈরি করেছেন। ৬৯ এর গণঅভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা ছিল জনগণের পক্ষে। তিনি অনেক ইতিহাস সৃষ্টি করে নিজেই আজ ইতিহাস হয়ে গেছেন।

জানাজা শেষে প্রবীণ এই রাজনীতিকের মরদেহ নিয়ে যাবার জন্য সদর উপজেলার দক্ষিণ দিঘলদীর কোড়ালিয়া গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তৃতীয় জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। জেলার বিভিন্ন উপজেলা থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন। সেখানে তৃতীয় জানাজা শেষে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন রাজনীতির আকাশের উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ।

কমিউনিষ্ট পার্টির ভোলা জেলা সভাপতি মোবাশ্বির উল্যাহ বলেন, তোফায়েল আহমেদ ছিলেন জাতীয় নেতা। তার মৃত্যুতে আওয়ামী লীগের অনেক ক্ষতি হয়েছে। তিনি ভোলায় বহু কাজ করলেও অনেকের প্রত্যাশা পূরণ করতে পারেননি।

এদিকে, তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় আসার খবরে মঙ্গলবার সকাল থেকেই নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। দুপুরে যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের ব্যানারে ভোলা সরকারি স্কুল মাঠ এলাকায় বিক্ষোভ মিছিল করে। মিছিলকারীরা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেয়।

তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোর ভোলায় জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ ৬ দশকে রাজনীতি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে গত ১ জুন বিকেলে অনন্তকালের যাত্রী হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে চোলাই মদের আস্তানা ধ্বংস, ২০০ লিটার চোলাই মদসহ ০১ জন আসামী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে চোলাই মদের আস্তানা ধ্বংস, ২০০ লিটার চোলাই মদসহ ০১ জন আসামী গ্রেফতার

গত কয়েক দিনে পুলিশ সুপারের কাছে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য আসে যে, নেয়ামতপুরের কয়েকটি স্থানে বড় ধরনের চোলাই মদের আস্তানা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অদ্য ইং ০২/০৬/২৬ খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকায় পুলিশ সুপার, নওগাঁ স্যারের দিক নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ৮নং বাহাদুরপুর ইউনিয়নের লটকুড়ি গ্রামে এটি বড় ধরনের চোলাই মদের আস্তানার সন্ধান পা। য় পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাই মদ, বিপুল পরিমাণ মদ তৈরি সরঞ্জাম সহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীর নাম ১। সুমন বাসকি(৩৫), পিতা- কালু বাসকি, সাং- লটকুড়ি, থানা-নিয়ামতপুর, জেলা- নওগাঁ বলে জানা যায়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে চোলাই মদ তেরি ও বিক্রয়ের বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার জার্সি সূচি চূড়ান্ত, ম্যাচভেদে কোন রঙে খেলবেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


আর্জেন্টিনার জার্সি সূচি চূড়ান্ত, ম্যাচভেদে কোন রঙে খেলবেন মেসি

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা সমর্থকদের জন্য এসেছে একটি আকর্ষণীয় খবর। গ্রুপ পর্বে কোন ম্যাচে কোন জার্সি পরে খেলবে, তা ইতোমধ্যে সম্পূর্ণ চূড়ান্ত করা হয়েছে।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে। তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে দেখা যাবে আর্জেন্টিনার চিরচেনা আকাশি-সাদা ডোরাকাটা জার্সি। অন্য ম্যাচে তারা নতুন কালো অ্যাওয়ে জার্সিতে খেলবে।

আর্জেন্টিনা ১৬ জুন ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটির মাধ্যমে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে। সেই ম্যাচে লিওনেল মেসি ও তার সহঅভিনেতারা পরবেন আকাশি-সাদা জার্সি, নীল শর্টস ও নীল মোজা। গোলরক্ষক খেলার সময় কমলা রঙের কিটে থাকবেন।

দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নরা একই জার্সি পরে মাঠে নামবে। তবে নিজেদের গোলকিপারের কিট হবে হালকা সবুজ রঙের।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সাজ বদলে যাবে। ডালাসে অনুষ্ঠিত সেই ম্যাচে তারা প্রথমবারের মতো বিশ্বকাপে নতুন কালো অ্যাওয়ে জার্সি ব্যবহার করবে। এই কালো জার্সিতে থাকবে আকাশি নীল ও নীলের নকশা, এবং নম্বর ও লোগো থাকবে সাদা রঙে। ওই ম্যাচে গোলকিপার কিটও সবুজ হবে, তবে কিছুটা গাঢ় রঙের।

নতুন অ্যাওয়ে জার্সির নকশায় রাখা হয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের ঐতিহ্যবাহী শিল্পকর্মের ছাপ। শিরোপা ধরে রাখার লক্ষ্যে বর্তমান বিশ্বকাপে নামা আর্জেন্টিনা গ্রুপ পর্বে দুই ম্যাচে পরিচিত রূপে এবং এক ম্যাচে নতুন সাজে মাঠে নামবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%