০৪:১৫ পি.এম
জেলার কালকিনি উপজেলায় শহরের ঠেংগামারা এলাকায় অবৈধভাবে সরকারি খাল বালু দিয়ে ভরাট করার জন্য খলিল নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে খাল ভরাটের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের নির্দেশে।
আজ শুক্রবার সকালে, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল আরেফীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্র অনুযায়ী, কালকিনি উপজেলার ঠেংগামারা এলাকার একটি সরকারি খাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ফেলে ভরাট করা হচ্ছিল। যখন বিষয়টি প্রশাসনের নজরে আসে, তখন উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযানে নামে।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
অভিযানে সরকারি খাল ভরাটের সত্যতা পাওয়া গেলে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত খলিলকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে এবং সেইসঙ্গে খাল ভরাটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন জানান, সরকারি সম্পত্তি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে নদী, খাল ও জলাশয় ভরাটের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তাঁর দাবি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানের পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানান, সরকারি খালটি দ্রুত পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি তোলে।
আরও পড়ুন: বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন