০২:৩৫ পি.এম
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায়ের ঘোষণা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১৪ দলীয় জোটের শরিক হিসেবে, জুলায় আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সহযোগী হওয়ার অভিযোগ রয়েছে ইনুর বিরুদ্ধে। বলপ্রয়োগে উসকানি দেওয়ার পাশাপাশি কুষ্টিয়ায় আন্দোলন দমনের জন্য ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা শুরু করে। বিটিভি ও চিফ প্রসিকিউটরের অফিসিয়াল ফেসবুক পেজে এ রায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত
এর আগে, ২২ জুন রায়ের জন্য ৩০ জুন দিন নির্ধারণ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর পক্ষ থেকে। আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, আর আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ ২৫ সেপ্টেম্বর দাখিল করা হয়। এ মামলায় ৩৯ পৃষ্ঠার অভিযোগপত্রের সঙ্গে এক হাজার ৬৭৯ পৃষ্ঠার নথিপত্র সংযুক্ত রয়েছে।
এছাড়া মামলায় তিনটি অডিও ও ছয়টি ভিডিও ডকুমেন্টও রয়েছে। হাসানুল হক ইনু একমাত্র আসামি। আটটি অভিযোগে আন্দোলনকারীদের বিএনপি, জামায়াত, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক হিসেবে আখ্যায়িত করে বলপ্রয়োগে উসকানি দেয়ার অভিযোগ তোলা হয়েছে। ১৪ দলীয় জোট সরকারের অংশীদার জাসদের সভাপতি হিসেবে ইনুর ঊর্ধ্বতন অবস্থান থেকে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে নির্দেশনার পাশাপাশি কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলন দমনের নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: শুক্রবার চট্টগ্রামে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মহাসম্মেলনে বক্তব্য দেবেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন