প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একাংশ বিধানসভার বাইরে প্রতিবাদ করেছে। এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব প্রদান করেন মমতা ঘনিষ্ঠ কুণাল ঘোষ।
এই প্রতিবাদে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, অশোক দেবরা। তাদের পাশাপাশি যোগ দেন ঋতব্রত শিবিরের তিন বিধায়ক।
ইতিমধ্যে, তারা হলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার, মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল খালেক মোল্লা ও বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মহম্মদ তৌসিফুর রহমান।
এই প্রতিবেদন অনুযায়ী, প্রতিবাদে অংশ নিয়ে বসিরহাট উত্তর কেন্দ্রের বিধায়ক বলেন, ‘দিদি যেখানে, তৌসিফুর রহমান সেখানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া ১০টা ভোটও পাব না। এটাই রিয়েল সিচুয়েশন।’
এছাড়া, হালিশহরের একজন তৃণমূল কর্মীকে লকআপে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। সেই কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গতকাল রবিবার হালিশহর গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। সেখানেই মমতার গাড়িতে পাথর ও কাদা ছোড়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন