প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের অপেক্ষা যেন শেষ হচ্ছে না। গত বছর তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে সফরটি পিছিয়ে যায়।
নতুন সূচি অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে সফরটি হওয়ার কথা থাকলেও সেটিও বাস্তবায়িত হয়নি। বর্তমানে আগামী জানুয়ারিতে সিরিজ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, এখনই চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়।
আজ মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তামিম ইকবাল (বাঁয়ে) ভারত সিরিজের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন। তিনি জানান, সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির সভার ফাঁকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। যদিও দুই বোর্ডের আলোচনায় ইতিবাচক অগ্রগতি থাকলেও সফর আয়োজনের বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে চাননি তিনি।
তামিম বলেন, ‘এটা (ভারতের বাংলাদেশ সফর) নিয়ে আইসিসির সভায় আলোচনা করেছি। ব্যাপারটা এখনো আলোচনার পর্যায়ে আছে। যখনই আপডেট আসার মতো পর্যায়ে আসবে, তখন আপনারা সবার আগে জানতে পারবেন।’
ভারতীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসতে পারেন রোহিত-কোহলি-বুমরাহ-গিলরা।
ভারতীয় দল সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০২২ সালে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন