০৮:০৫ পি.এম
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারের হাতে ৩ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (২৬ আগস্ট) সিলেটের কানাইঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারগুলোর হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেন তিনি।
আরও পড়ুন: আবাসন খাতে আস্থা ও বিশ্বস্ততার অঙ্গীকার নিয়ে রংপুরে মদিনা প্রোপার্টিজ লিমিটেডের যাত্রা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এসব অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘স্বজন হারানোর বেদনা ও ক্ষতি কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রাথমিক সহায়তা হিসেবে এই অনুদান প্রদান করেছি। তবে শুধু আর্থিক সহায়তায় থমকে না থেকে সরকার এসব পরিবারের পাশে সার্বক্ষণিকভাবে থাকবে।
নিহত পরিবারগুলোর সুরক্ষায় সরকারের নেওয়া বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, এসব পরিবারের শিশুদের পড়াশোনার যাবতীয় খরচ বহন করা হবে। প্রতিটি পরিবার থেকে অন্তত ১ জন সদস্যকে সরকারি ব্যবস্থাপনায় অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: শক্তিয়ার খলা সেনা ক্যাম্পে আশ্রয়হীনদের দ্বারে বিশ্বম্ভরপুর ইউএনও: বিশুদ্ধ পানি, সড়ক ও কবরস্থানের জায়গা নির্ধারণে আশ্বাস
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে সতর্কবার্তা জারি করে মন্ত্রী স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘যেসব দালাল চক্র যুবকদের প্রলোভন দেখিয়ে সাগরপথে বা ঝুঁকিপূর্ণ উপায়ে অবৈধভাবে বিদেশে পাঠায়, তাদের তথ্য প্রকাশ করুন।
সরকার তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে।’
কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্ব ও পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার।
আরও পড়ুন: বরিশালে বিএমপির বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় মদসহ গ্রেপ্তার ১৭
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন