০৪:০৬ পি.এম
সংগৃহীত ছবি
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর পরিদর্শনের উপলক্ষে কক্সবাজারে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
গত ১৭-১৮ জুলাই কক্সবাজার এবং সংলগ্ন এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: কসবায় দু'পক্ষের সংঘর্ষে জনজীবন বিপর্যস্ত
এ সময় তিনি সীমান্ত ব্যবস্থাপনা, অপারেশনাল প্রস্তুতি ও মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করেন।
পরিদর্শনকালীন সময়ে মহাপরিচালক বিজিবির চলমান সীমান্ত নিরাপত্তা কার্যক্রমের বিষয়ে পর্যালোচনা করেন এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির সম্পর্কে অবহিত হন।
তিনি অত্র অঞ্চলে দায়িত্ব পালনরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। দুর্গম ও চ্যালেঞ্জপূর্ণ পরিবেশে তাদের পেশাদারি, নিষ্ঠা এবং সতর্কতার প্রশংসা করে বলেন অপারেশনাল কার্যক্রমের আরো উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত নিরাপত্তার জোরদার করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করতে।
কক্সবাজার অঞ্চলের বন্যাকবলিত মানুষের সহায়তার জন্য সরকারের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারী আস্তানায় ৩ মরদেহের সন্ধান মেলেনি
এই কার্যক্রমে বিজিবি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং চকরিয়া পৌরসভা, লক্ষ্যচর ইউনিয়নসহ কাকারা ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ করে। এছাড়াও, ক্ষতিগ্রস্ত জনগণের জন্য একটি চিকিৎসাসেবামূলক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত হয়।
দেশের সীমান্ত সুরক্ষা এবং জনগণের সেবায় বিজিবির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মহাপরিচালক বিজিবি সদস্যদের সর্বদা সতর্ক, পেশাদার ও দায়িত্বশীল থেকে উদ্ভূত যে কোন চ্যালেঞ্জ মোকাবেলার নির্দেশনা দেন।
একই সঙ্গে জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে সকল বিজিবি সদস্যকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আরও পড়ুন: সাভার থানা থেকে ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন