ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

এলপিজি মজুদ করছে শীর্ষ ৫ কম্পানি-গোয়েন্দা প্রতিবেদন


এলপিজি মজুদ করছে শীর্ষ ৫ কম্পানি-গোয়েন্দা প্রতিবেদন

দেশের শীর্ষ পাঁচটি কম্পানি আমদানি করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে, এই বিষয়ে সরকারকে খতিয়ে দেখতে বলেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

টাইমস অব বাংলাদেশের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংস্থাটি পাঁচটি বড় এলপিজি কম্পানির নাম উল্লেখ করেছে। এই কম্পানিগুলোর মধ্যে রয়েছে আইগ্যাজ, ওমেরা, পেট্রোম্যাক্স, বিএম এনার্জি ও যমুনা। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২২ সেপ্টেম্বর থেকে এসব কম্পানি এলপিজির কিছু চালান আটকে রেখেছে।

এদিকে দেশের বিভিন্ন এলাকায় ১২ কেজির এলপিজি সিলিন্ডার দুই হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেপ্টেম্বরে এই সিলিন্ডারের দাম নির্ধারণ করেছিল ১ হাজার ৫৮৫ টাকা।

আরও পড়ুন: ই-রিকশা চলাচল বিধিমালা সংশোধনে ৯ দফা প্রস্তাব পেশ

তবে দেশে এলপিজি আমদানির পরিমাণের হিসাবে সার্বিক সরবরাহ সংকটের স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে না। এনএসআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আমদানি করা এলপিজির বড় একটি অংশ স্বাভাবিক সরবরাহ ব্যবস্থার মাধ্যমে বাজারে না ছেড়ে আটকে রাখা হয়ে থাকতে পারে।

জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা বিষয়টি দেখছি।’

সরকারি তথ্যের বরাত দিয়ে এনএসআই জানিয়েছে, সেপ্টেম্বরে দেশে প্রায় ১ লাখ ৫৮ হাজার টন এলপিজি আমদানি হয়েছে। আগস্টে আমদানি হয়েছিল প্রায় ১ লাখ ৫৭ হাজার টন।

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলওএবি) তথ্যের সঙ্গেও এই হিসাবের মিল রয়েছে। সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে বলেছে, দেশে এলপিজি আমদানি সন্তোষজনক পর্যায়ে রয়েছে এবং সেপ্টেম্বরে আমদানি হওয়া এলপিজি চাহিদা পূরণের জন্য যথেষ্ট।

আরও পড়ুন: সোলার প্যানেল স্থাপন না করলে পৌরসভায় ব্যবস্থা: শাহে আলম

এনএসআই বলেছে, এলপিজি আটকে রাখার অভিযোগ দ্রুত তদন্ত করা প্রয়োজন। কারণ অক্টোবর থেকে প্রতি টন এলপিজির অতিরিক্ত দাম প্রায় ৬৪ ডলার বেড়েছে। চালান আটকে রাখার সময়ের সঙ্গে এই দাম বাড়ার সময়ের মিল রয়েছে।

অক্টোবরে দাম বাড়ার আগে কোনো আমদানি করা এলপিজি ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে সরকারকে বলেছে এনএসআই। দাম বাড়ার পর এসব চালান বাজারে ছাড়া হয়েছিল কি না, সেটিও তদন্ত করতে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগ সত্য হলে আমদানিকারকেরা বাড়তি বাণিজ্যিক সুবিধা পেতে পারেন। এতে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বাড়তে পারে। এনএসআই বলেছে, বর্তমানে বাজার পরিস্থিতি উদ্বেগজনক। অনেক ব্যবসা প্রতিষ্ঠান যে হারে দাম বাড়ার চাপ সামলাতে পারে, তার চেয়েও বেশি হারে এলপিজির দাম বাড়ছে। এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়ছে এবং শেষ পর্যন্ত এর প্রভাব পড়ছে ভোক্তাদের ওপর।

দাম বাড়ার পেছনে প্রকৃত সরবরাহ সংকট রয়েছে কি না, তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে এনএসআই। একই সঙ্গে পণ্য মজুদ করে রাখা, চালান বাজারে ছাড়তে দেরি করা বা অন্য কোনো কারণে দাম বাড়ছে কি না, সেটিও তদন্ত করতে বলা হয়েছে।

আরও পড়ুন: লৌহজংয়ে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ, দুই গ্রেফতার

২২ সেপ্টেম্বর থেকে বড় আমদানিকারকদের কাছে থাকা এলপিজির মজুদের জরুরি হিসাব করার নির্দেশনা দেওয়ার কথা বলেছে সংস্থাটি। এতে প্রতিটি চালান কখন এসেছে, কখন খালাস হয়েছে, কত পণ্য মজুদ রয়েছে এবং কবে বাজারে ছাড়া হয়েছে—এসব তথ্য রাখতে বলা হয়েছে।

অক্টোবরে দাম বাড়ার আগে আমদানি করা কত পরিমাণ এলপিজি দাম সমন্বয়ের পরও বাজারে ছাড়া হয়নি, তা বের করতেও বলেছে এনএসআই। বাড়তি দাম বা বেশি মুনাফার আশায় কোনো আমদানিকারক বা বাজারের অন্য কোনো পক্ষ ইচ্ছাকৃতভাবে চালান ছাড়তে দেরি করেছে কি না, সেটিও তদন্তের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া বাজারে যে পরিমাণ এলপিজি মজুদ থাকার কথা বলা হচ্ছে, তা স্বাভাবিক ব্যবসায়িক প্রয়োজন ও বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করতে বলেছে সংস্থাটি।

বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন এলপিজি আমদানি, মজুদ ও বাজারে সরবরাহের তথ্য নজরদারির সুপারিশ করেছে এনএসআই। সরবরাহে বাধা বা অস্বাভাবিক দাম বাড়ার পেছনে কোনো অনিয়ম পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন: নাটোরে ৪৫ বছর বন্ধ গ্যাসকূপ পুনঃখননের দাবি

সংস্থাটি পর্যাপ্ত আমদানি করা এলপিজি বাজারে রাখার বিষয়টি নিশ্চিত করতে সরকারকে পরামর্শ দিয়েছে। এতে অতিরিক্ত মজুদ করে কৃত্রিম সংকট তৈরি বা স্বাভাবিক সরবরাহ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি ঠেকানো সম্ভব হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে এলওএবি তার সদস্য কম্পানি, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের বিইআরসি নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, দেশে এলপিজি আমদানি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। সেপ্টেম্বরে আমদানি হওয়া এলপিজি দেশের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। তাই কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই।

বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি বা অনুমোদন ছাড়া এলপিজি মজুদ করলে সংশ্লিষ্ট অপারেটর, পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতারা আইন লঙ্ঘন করবেন বলেও সতর্ক করেছে এলওএবি। এ ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

সরকারও এলপিজির বাজারে নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এলওএবি জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর অনলাইনে অনুষ্ঠিত এক বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী জেলা প্রশাসকদের এলপিজির বাজার পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: নগরকান্দায় চাল কম দেওয়ার তথ্য সংগ্রহকালে সাংবাদিক মোস্তফার ওপর হামলা

ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে এলওএবি। এনএসআইয়ের প্রতিবেদনে নাম থাকা ওমেরা পেট্রোলিয়াম চালান আটকে রেখে বাজারে সরবরাহ কমানোর অভিযোগ অস্বীকার করেছে।

ওমেরা পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম চৌধুরী বলেন, বাংলাদেশে এলপিজির সরবরাহ নিশ্চিত করাকে তারা সব সময় অগ্রাধিকার দেন। বাজারে অস্থিরতা বা সরবরাহে সমস্যা হলেও এই নীতি থেকে তারা সরে আসেননি।

প্রতিবেদনে নাম থাকা আরেকটি কম্পানির এক জ্যেষ্ঠ কর্মকর্তাও অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, প্রতিটি চালানের গতিবিধি নথিভুক্ত থাকে। তাই অভিযোগটি তাদের বাস্তব পরিস্থিতির সঙ্গে মেলে না। তিনি আরো বলেন, কর্তৃপক্ষ কোনো প্রশ্ন করলে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে তারা তার জবাব দিতে পারবেন।

আরও পড়ুন: মহানগর এক্সপ্রেসের চলন্ত অবস্থায় দরজা খুলে পড়ায় দুই যাত্রী আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিপক্ষ ভারত, ২৮ বছর পর ব্রাজিলের সামনে এত নিচের র‌্যাংকিংয়ের দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১২ এম


প্রতিপক্ষ ভারত, ২৮ বছর পর ব্রাজিলের সামনে এত নিচের র‌্যাংকিংয়ের দল

এক ঐতিহাসিক মুহূর্তের জন্য অপেক্ষা করছে কলকাতা।

আগামীকাল শনিবার (৩ অক্টোবর) কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারত খেলবে ব্রাজিলের বিরুদ্ধে। আন্তর্জাতিক ফুটবলে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে এই দুই দল।

একদিকে রয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে ফিফা র‌্যাংকিংয়ে ১৩৮ নম্বরে অবস্থানরত ভারত। দুই দলের মধ্যে ব্যবধানটি অত্যন্ত বিশাল। এই ম্যাচের মাধ্যমে ২৮ বছর পর ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে এত নিচের র‌্যাংকিংয়ের একটি দল।

ম্যাচের আগে গতকাল রাতে কলকাতায় এসে পৌঁছেছে কার্লো আনচেলত্তির দল। ভিনিসিয়ুস জুনিয়র, মার্কিনিওস, এনদ্রিকদের নিয়ে কলকাতায় ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। বিমানবন্দর থেকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে র‌্যাংকিংয়ের ছয়ে থাকা ব্রাজিল দলকে।

ফিফা র‌্যাংকিংয়ের হিসাব অনুযায়ী, ১৯৯৮ সালের জুনে ভারতের চেয়ে দুর্বল কোনো দলের বিপক্ষে সর্বশেষ খেলেছিল ব্রাজিল। সেই বছর বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে অ্যান্ডোরাকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। তখন অ্যান্ডোরা ছিল র‌্যাংকিংয়ের ১৮৫ নম্বরে। এরপর আর এত নিচের সারির দলের মুখোমুখি হয়নি সেলেসাওরা।

২০০৫ সালে ১৩৪ নম্বরে থাকা হংকংয়ের বিরুদ্ধে ৭-১ এবং ২০১০ সালে ১০৮ নম্বরে থাকা তানজানিয়ার বিরুদ্ধে ৫-০ গোলে জয়লাভ করেছিল ব্রাজিল। তবে আগামীকালের ম্যাচটি ১৯৯৮ সালের পর র‌্যাংকিংয়ের হিসাবে সবচেয়ে নিচের অবস্থানে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ভারত ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন সৃষ্টি করতে না পারলে ব্রাজিল সহজেই জয়লাভ করবে বলে মনে হচ্ছে। তবে ঐতিহাসিক এই ম্যাচকে কেন্দ্র করে কলকাতায় আগ্রহের কোনো অভাব নেই।

কলকাতায় ভারতের বিপক্ষে খেলে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চেয়েছিল ব্রাজিল। সেক্ষেত্রে সেটি হতো র‌্যাংকিংয়ের আরো নিচের অবস্থানে থাকা দলের বিরুদ্ধে ম্যাচ। কিন্তু আর্থিক সংকটের কারণে বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে রাজি হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে পৌঁছেছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা, ভারতের বিরুদ্ধে প্রথমবারের মতো খেলবেন তারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১২ এম


ভারতে পৌঁছেছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা, ভারতের বিরুদ্ধে প্রথমবারের মতো খেলবেন তারা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচের পর ভারতীয় ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল ফুটবল দল। ইতিমধ্যে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ভারতে প্রীতি ম্যাচ খেলতে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে কলকাতায় সেলেসাওরা পৌঁছান।

আনচেলত্তির শিষ্যদের আন্তর্জাতিক বিরতি শুরু হয় অস্ট্রেলিয়া সফরের মাধ্যমে। প্রথম ম্যাচে ড্র করার পর, দ্বিতীয় ম্যাচে সকারুদের ৪-২ গোলে পরাজিত করে তারা। এবার তাদের লক্ষ্য আরেকটি জয় অর্জন করা।

তবে, এই ম্যাচটি ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, ফুটবলের কোনো প্রতিযোগিতা বা প্রীতি ম্যাচে, এর আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়নি ভারত।

এজন্য কলকাতায় শনিবারের ম্যাচ উপলক্ষে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে একটি বাড়তি উন্মাদনা সৃষ্টি হয়েছে।

আরটিভি নিউজ/এসআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিমের কেজি ২০০, মাছ, মাংস ও ডিমের দাম আগের মতোই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১২ এম


শিমের কেজি ২০০, মাছ, মাংস ও ডিমের দাম আগের মতোই

চলতি সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে মাছ, মাংস ও ডিমের বিক্রয় আগের দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে। তবে, শীতকালীন সবজি হিসেবে শিমের দাম ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁপে সবচেয়ে কম দামে ৩০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শন করে দেখা যায়, বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ বেশিরভাগ সাধারণ সবজি ৭০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা কিছুটা কম দামে ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে দেশি শসার দাম ৮০ থেকে ১০০ টাকা কেজি। কাঁচা মরিচের দাম মানভেদে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে মুরগির দামেও তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম কেজি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দামও আগের উচ্চমূল্যেই রয়েছে, প্রতি ডজন ১৫৫ টাকা এবং চারটি ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ডিম বিক্রেতারা জানান, বর্তমানে ফার্মের মুরগির ডিমের ডজন ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারের পরিস্থিতিও একই রকম। তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২২০ থেকে ২৩০ টাকা, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ির দাম ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি। পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, বড় আকারের রুই ৪৫০ থেকে ৫০০ টাকা এবং ট্যাংরা ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা দরে পাওয়া যাচ্ছে। মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৩৫০ টাকায় কেনা যাচ্ছে। এছাড়া, রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে হাজারের বেশি টাকা গুনতে হবে। তবে মাছের সাইজ এবং জীবিত বা মৃত অবস্থার উপরও দাম নির্ভর করে। প্রতিটি বাজারে ১০ থেকে ২০ টাকা কেজিপ্রতি দাম কম বেশি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে মিষ্টি জান্নাতের বিশেষ ট্যুরে বাড়ছে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪২ এম


কক্সবাজারে মিষ্টি জান্নাতের বিশেষ ট্যুরে বাড়ছে উত্তেজনা

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত ২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন অভিনেতা বাপ্পি চৌধুরী। এরপর ২০১৫ সালে ‘চিনি বিবি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে তিনি আলোচনায় আসেন।

এই সিনেমাটিতে তার অভিনয় সিনেমাপ্রেমী দর্শকদের নজর কাড়ে। পরবর্তীতে তিনি আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেন। মিষ্টি জান্নাত অভিনয়ের পাশাপাশি চিকিৎসা পেশার সঙ্গেও যুক্ত রয়েছেন। ফলে বিনোদন জগতে তার পরিচিতি কিছুটা ভিন্নমাত্রা পেয়েছে।

অভিষেকের পর থেকেই ঢালিউডে নিজের অবস্থান তৈরি করতে কাজ করে যাচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন মিষ্টি জান্নাত। বিভিন্ন সময় নিজের ব্যক্তিজীবন, কাজ ও নানা বিষয় নিয়ে কথা বলে তিনি আলোচনায় আসেন।

সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় নানা মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে নেটিজেনদের বিতর্কের মুখে পড়েন মিষ্টি জান্নাত। বিশেষ করে কিং খান শাকিবকে নিয়ে নেটিজেনদের বিতর্কের মধ্যে পড়েন তিনি। এবার কক্সবাজারে গেছেন অভিনেত্রী। ‘এক্সক্লুসিভ অ্যাচিভমেন্ট ট্যুর’-এ অংশ নিতে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন মিষ্টি জান্নাত।

জানা গেছে, আজ শুক্রবার (২ অক্টোবর) কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এক্সক্লুসিভ অ্যাচিভমেন্ট ট্যুর’। পূর্বাচল মেট্রো সিটি লিমিটেড আয়োজিত এই ট্যুরে অংশ নেবেন মিষ্টি জান্নাত। কক্সবাজারের মনোরম পরিবেশে আয়োজিত এ ট্যুরে অভিনেত্রীর অংশগ্রহণে বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে।

তবে সেখানে তার অংশগ্রহণের ধরন কিংবা নির্দিষ্ট কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। যদিও আয়োজন ঘিরে এরই মধ্যে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%