প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, পাকিস্তান সফরের সময় বাংলাদেশি মাদরাসা শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় করাচির হোটেল পার্ল কন্টিনেন্টালে শিক্ষার্থীদের প্রতিনিধি মুফতি মুহাম্মদ উবাদাহ কাসেমী স্পিকারের হাতে সম্মাননা স্মারকটি তুলে দেন।
এ সময়, পাকিস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও উদ্বেগের বিষয় তুলে ধরে স্পিকারের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের ভিসা এক্সটেনশন বা মেয়াদ বৃদ্ধির আবেদন দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন রয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, পাকিস্তানের বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে অধ্যয়নরত অনেক বাংলাদেশি শিক্ষার্থী ভিসা নবায়নের জন্য আবেদন করেও এখনো অনুমোদন পাননি। বৈধ ভিসা ছাড়া মাদরাসা কর্তৃপক্ষ আগামী শিক্ষাবর্ষে তাঁদের ভর্তি করতে পারবে না। এর ফলে অনেক শিক্ষার্থীর পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই অবস্থায়, শিক্ষার্থীরা বিষয়টি পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পাশাপাশি পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান।
স্পিকার শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁদের জন্য দোয়া করেন। তিনি বিষয়টি বিবেচনার আশ্বাসও দেন।
এদিকে, পাকিস্তানের বিভিন্ন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে পাঁচ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। স্মারকলিপি প্রদানকারী প্রতিনিধি মুফতি মুহাম্মদ উবাদাহ কাসেমী করাচির জামিয়াতুল উলূম আল ইসলামিয়া, আল্লামা মুহাম্মদ ইউসুফ বিন্নুরী টাউনে তাখাসসুস ফিল ফিকহ বিভাগে অধ্যয়নরত। তিনি মাওলানা শফিকুল ইসলাম আল মাদানীর ছেলে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন