১২:৩৬ পি.এম
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও আটটি অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩০ জুন তারিখ নির্ধারণ করেছে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। প্যানেলের অন্যান্য সদস্য হিসেবে ছিলেন বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম ও অন্যান্য প্রসিকিউটর।
আরও পড়ুন: দিনাজপুরে শিশুর পায়ুপথে বাতাস দেওয়ার অভিযোগে দোকানি গ্রেপ্তার
এদিকে ১৪ মে ইনুর বিরুদ্ধে যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন শেষ করে প্রসিকিউশন ও আসামিপক্ষ। এরপর ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন।
মামলাটির একমাত্র আসামি হাসানুল হক ইনু। বর্তমানে তিনি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়া শহরে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। বহু নিরীহ মানুষ আহত হন। এ পরিস্থিতিতে ইনুর বিরুদ্ধে উস্কানি, প্ররোচনা ও ষড়যন্ত্রসহ আটটি সুনির্দিষ্ট অভিযোগ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দাখিল করে প্রসিকিউশন।
আরও পড়ুন: প্রকাশ্যে জাতীয় সংগীত অবমাননা করলেন পরীমণি, শাস্তি কী হবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন