০৩:৩৮ পি.এম
মাঠে গড়ানোর আগেই বিশ্বকাপ মিশনে ইংল্যান্ড বড় ধাক্কা খেল। ক্যানসাস সিটিতে প্রথম অনুশীলন শুরু করার আগে তাদের দলের গুরুত্বপূর্ণ কিট এবং তারকা খেলোয়াড়দের ম্যাচ বুট চুরি হয়ে গেছে।
ইংল্যান্ড ফুটবল দলের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ফ্লোরিডার বেস ক্যাম্প থেকে ক্যানসাস সিটির ট্রেনিং ভেন্যুতে সরঞ্জাম নিতে যাওয়ার সময় এই চুরির ঘটনা ঘটে। চুরিতে হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকার মতো তারকা খেলোয়াড়দের বুট, অফিসিয়াল ফুটবল এবং অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম হারিয়ে যায়।
শনিবার ১৩ জুন বিকেলে নতুন কোচ থমাস টুখেলের অধীনে দলের প্রথম অনুশীলনে নামার কথা ছিল। কিন্তু দলের প্রস্তুতিতে এই চুরির ঘটনা বড় ধরনের অস্বস্তি সৃষ্টি করেছে যা তাদের পরিকল্পনায় প্রভাব ফেলবে।
আরও পড়ুন: এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ, নিশ্চিত হলো সাফ চ্যাম্পিয়নশিপের জায়গা
ঘটনার পর ক্যানসাস সিটি পুলিশ দ্রুত তদন্তে নেমেছে এবং ইতোমধ্যে দুই সন্দেহভাজনকে আটক করেছে এইচআই। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে তারা চুরি হওয়া সরঞ্জাম উদ্ধারে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে।
বিশ্বকাপ শুরুর আগে ফ্লোরিডায় প্রস্তুতি ক্যাম্পে ইংল্যান্ড দল নিউজিল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে জয় পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। বিশেষ করে বেলিংহ্যামের পারফরম্যান্স দলের মধ্যে ভরসা বৃদ্ধি করেছে।
আগামী বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে ইংল্যান্ডের। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই চুরির ঘটনা খেলোয়াড়দের মানসিক প্রস্তুতির উপর প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আরও পড়ুন: যবিপ্রবিতে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপন, আনন্দমুখর পরিবেশে বিভিন্ন আয়োজন
এখন দেখার বিষয়, নির্ধারিত সময়ের মধ্যে চুরি হওয়া বুট এবং সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয় কি না এবং এটি দলের প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন