০৮:৪৫ এম
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪১ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
লাহোরে এই জয় জানায় যে, সফরকারীরা তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। প্রথম বলেই আউট হন অ্যালেক্স কেয়ারি। এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে ৫১ রানে ৩ উইকেট হারায় দলটি। এমন অবস্থায় ইনিংস সামাল দেন জস ইংলিস ও ক্যামেরন গ্রিন। ইংলিস ৭৪ বলে ৫১ রান করেন এবং গ্রিন ৯২ বলে করেন ৫৩ রান। ম্যাট রেনশও ৪৩ রানের অবদান রাখেন। শেষ দিকে অলিভার পিকের ৩১ রানের সাহায্যে ৫০ ওভারে অস্ট্রেলিয়া ২৩১ রান তোলে।
আরও পড়ুন: রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড
পাকিস্তানের হয়ে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ৩ উইকেট নেন। আরাফাত মিনহাস ও হারিস রউফ নেন দুটি করে উইকেট।
২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরু থেকেই চাপে পড়ে। মাত্র ৫৮ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। বাবর আজম ১৬ রান করেন, ঘাজি ঘোরির ইনিংস থামে ৩৭ রানে।
দলের বিপর্যয়ের মধ্যে লড়াই চালিয়ে যান শাদাব খান। তিনি সাত নম্বরে নেমে ১০৪ বল খেলে ৭১ রান করে। মিনহাসের সঙ্গে ৫৯ রানের জুটিও গড়েন তিনি। তবে অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকায় পাকিস্তান ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত তারা অলআউট হয়ে যায় ১৯০ রানে।
অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা রাখেন ন্যাথান এলিস। তিনি ক্যারিয়ারসেরা বোলিং করে ৩৩ রানে ৪ উইকেট নেন। ম্যাথু শর্ট ৩ উইকেট নেন। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি বৃহস্পতিবার (৪ জুন) একই মাঠে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন