০৫:১৯ পি.এম
২০২৬-২৭ অর্থবছর উপলক্ষে পণ্য ও সেবা রপ্তানি থেকে সরকার ৬৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি আরও উল্লেখ করেন, এর মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আজ রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু
দেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে বলে নিশ্চিত করেন বাণিজ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। তা সত্ত্বেও সরকার রপ্তানি সক্ষমতা বাড়ানো, নতুন বাজার সম্প্রসারণ এবং পণ্যের বহুমুখীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন