ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আন্ডারওয়্যারের ভেতরে ৩ কোটি টাকার সোনা,, অতঃপর...


আন্ডারওয়্যারের ভেতরে ৩ কোটি টাকার সোনা,, অতঃপর...

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর অন্তর্বাস থেকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইডি) প্রায় দেড় কেজি সোনা জব্দ করেছে। উদ্ধার হওয়া এই সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আটক যাত্রীর নাম মোহাম্মদ তুসার, যিনি দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইট দ্বারা শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদ পাওয়ার ভিত্তিতে দুবাই থেকে আসা ওই যাত্রীকে শুরু থেকেই গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। বিমানটি বিমানবন্দরে অবতরণের পর কাস্টমস গোয়েন্দা ও বিভিন্ন সংস্থার সমন্বয়ে যৌথ নজরদারি চালানো হয়। পরে যাত্রীর অন্তর্বাসের মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকানো সোনার পেস্ট ও গহনা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় প্রবাসী আকাশ মিয়ার বিরুদ্ধে বানোয়াট কুৎসা রটানোর প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

এ সময় উদ্ধার করা হয় ১ হাজার ৪০০ গ্রামের সোনার পেস্ট, ৫টি সোনার চুড়ি, যার মোট ওজন প্রায় ১ হাজার ৫০০ গ্রাম। তল্লাশির সময় যাত্রীর পাসপোর্ট, একটি মোবাইল ফোন এবং বোর্ডিং পাসও জব্দ করা হয়েছে। এ ঘটনার পর আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-কোরিয়া বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে সিইপিএ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৪ এম


বাংলাদেশ-কোরিয়া বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে সিইপিএ

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে, বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি সোমবার (৩ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কুর সম্মানে আয়োজিত নৈশভোজে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

বাণিজ্যমন্ত্রী বলেন, এটি শুধুমাত্র একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নয় বরং এটি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে। দক্ষিণ কোরিয়া স্বল্প সময়ের মধ্যে অর্থনৈতিক উন্নয়নের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করে মন্ত্রী জানান, উন্নয়ন সহযোগিতা দিয়ে শুরু হওয়া বাংলাদেশ-কোরিয়া সম্পর্ক বর্তমানে বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন, উদ্ভাবন ও যৌথ সমৃদ্ধির দৃঢ় অংশীদারত্বে রূপ নিয়েছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রাক্কালে বাংলাদেশের লক্ষ্য হলো বৈশ্বিক অর্থনীতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়া। এ প্রেক্ষাপটে সিইপিএ দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও বিস্তৃত ও বহুমাত্রিক করে তুলবে।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু বাংলাদেশকে তার ‘দ্বিতীয় শহর’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের দ্রুত বিকাশমান অর্থনীতি, শিল্পভিত্তি ও বড় বাজার দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের বড় সুযোগ তৈরি করেছে।

চট্টগ্রামে কাজের অভিজ্ঞতার কথা স্মরণ করে ইয়ো হান-কু জানান, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ আলোচনার দ্রুত সমাপ্তিকে অগ্রাধিকার দিয়েছেন তিনি।

তিনি বলেন, প্রস্তাবিত এই চুক্তি আগামী দুই দশকে দুই দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে। এই চুক্তির মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য আইনি কাঠামো তৈরি করা হবে।

দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের সিইপিএর সম্ভাব্য সুবিধা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশের সরকার ও জনগণের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিইপিএ আলোচনায় যুক্ত দুই দেশের কর্মকর্তা, আলোচক, কারিগরি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকার প্রশংসা করেন। অবশিষ্ট আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সিইপিএ চুক্তি স্বাক্ষরিত হবে। তিনি আশা প্রকাশ করেন যে, এ চুক্তি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস

চাঁদপুরে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৫ এম


চাঁদপুরে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা কর্মসূচি

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন, আত্মত্যাগ ও সাহসিকতার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সেই স্মরণে ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' পালন করা হচ্ছে। এই উপলক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন ব্যাপক ও বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে।

জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদ, আহত ও সংগ্রামী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালনের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এই আয়োজনে সকলের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনব্যাপী বিস্তারিত কর্মসূচিগুলো রয়েছে:

পুষ্পস্তবক অর্পণ: সকাল এবং সুবিধাজনক সময়ে চাঁদপুর শহিদ মিনার প্রাঙ্গণের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

বিশেষ মোনাজাত ও প্রার্থনা: বাদ জোহর ও সুবিধাজনক সময়ে চাঁদপুর জেলার সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

সংবর্ধনা ও আলোচনা সভা: নতুনবাজার কদমতলার চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে জুলাই শহিদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের জন্য সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

চলচ্চিত্র প্রদর্শনী: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত বিশেষ চলচ্চিত্র বাসস্ট্যান্ড, কালিবাড়ি মোড়, মোলহেডসহ বিভিন্ন জনসমাগমস্থল এবং উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে প্রদর্শিত হবে।

বিনামূল্যে বিনোদন: জেলার সকল সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্য উন্মুক্ত রাখা হবে এবং বিনা টিকিটে তা প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

উন্নত খাবার পরিবেশন: সকল হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র এবং ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের কর্মসূচি: এই দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে আয়োজন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ৩১ জন জুলাই শহিদের বর্ণাঢ্য জীবনী নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ন্যায়, সাম্য, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার এই ঐতিহাসিক দিনে চাঁদপুরের সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৮ এম


চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর সদর উপজেলা শাখার ১৮ সদস্যের উপদেষ্টা মণ্ডলী এবং ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। এই কমিটি গত ১৫ জুলাই ২০২৬ তারিখে অনুমোদন দেওয়া হয়।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং সাধারণ সম্পাদক (চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক) একেএম সলিম উল্যা সেলিম যৌথভাবে এই কমিটিতে স্বাক্ষর করেছেন। এর পরে, গত রবিবার (২ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে নেতৃবৃন্দের কাছে কমিটির কাগজপত্রের অনুলিপি হস্তান্তর করা হয়েছে। শামীল সভাপতি হিসেবে রয়েছেন শাহজালাল মিশন, এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. হযরত আলী ঢালী। সহ সভাপতি পদে রয়েছেন অ্যাড. জাকির হোসেন ফয়সাল, আলমগীর আলম জুয়েল, মোহাম্মদ আলী খান, আব্দুল বাতেন চৌধুরী, একেএম. ফজলুল হক সেলিম, মনিরুজ্জামান মানিক, আব্দুল মান্নান খান, আলাউদ্দিন তালুকদার, কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, আবু তাহের মিজি খোকা, মাসুদ পারভেজ বাবু পাটওয়ারী, মো. বাকের খন্দকার, মো. জাকির হোসেন তালুকদার এবং মো. মোশারফ হোসেন শিকদার। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. আকতার হোসেন সাগর, গাজী মো. মাসুদ রায়হান, পীরজাদা বরকত উল্লাহ খান, অ্যাড. আলম খান মঞ্জু, অ্যাড. মাহমুদ হাসান কবির এবং অ্যাড. শিরিন আক্তার সুপ্তা। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, দপ্তর সম্পাদক শরীফ আহমেদ খান, প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন অ্যাড. কাইয়ুম মোল্লা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. ইউসুফ গাজী, কৃষি বিষয়ক সম্পাদক মো. মোক্তার হোসেন গাজী, মৎস্য বিষয়ক সম্পাদক আবুল হোসেন মিজি, যুব বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম নজু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবু হানিফ কাকন, মহিলা বিষয়ক সম্পাদক শাহিন আক্তার শানু, ছাত্র বিষয়ক সম্পাদক জিসান আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম ভূঁইয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক চন্দন কুমার দত্ত, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মো. নজরুল আহসান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সেলিম পাঠোয়ারী বাবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ দর্জি, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কাজী মো. আলাউদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক আনিসুর রহমান পিটার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. আমির হোসেন গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. নুরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএ. ইউসুফ মিন্টু মিজি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক স্বপন মাহমুদ, তথ্য বিষয়ক সম্পাদক মো. সেলিম মিরাজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রেহেনা ইব্রাহিম (কচি), পরিবেশ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সরদার, সহ-কোষাধ্যক্ষ কাজী আলী আশ্রাফ রিপন, সহ-সাংগঠনিক বিষয়ক সম্পাদক শাহজেলাল সরকার মিলন, মাহবুবুর রহমান মেম্বার, অ্যাড. সালমা বেগম, সহ-যুব বিষয়ক সম্পাদক আঃ মান্নান খান কাজল, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক পীরজাদা জুনায়েদ উল্লাহ খান, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার, সহ-প্রচার সম্পাদক জয়নাল মাতাব্বর, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক পারভেজ খান। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, অ্যাড. জহির উদ্দিন বাবর, অ্যাড. শামসুল ইসলাম মন্টু, অ্যাড. মুনিরা চৌধুরী, অ্যাড. কৌহিনুর রশিদ, এটিএম. আব্দুল মতিন (তাহের), মানিকুর রহমান মানিক, এনায়েত উল্লাহ খোকন, অ্যাড. রফিকুল হাসান রিপন, মো. সরওয়ার গাজী, আবুল কালাম আজাদ, সোলায়মান ঢালী, ইমাম হোসেন গাজী, শেখ মোহাম্মদ হাবিব, জাকির মৃধা, জয়নাল আবেদীন বেপারী, সোলাইমান ভুট্টু, আব্দুর রাজ্জাক, হাজী ওসমান গাজী, ডা. তালিম হোসেন পাঠান, মোফাজ্জল হোসেন মফু মেম্বার, চাঁন মিয়া চকিদার, মো. সুমন ভূঁইয়া, মো. নাছির খান, তালহা ফারুকী সঞ্জয়, জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, সাইফুল ইসলাম, মো. কামাল হোসেন মিজি, দ্বীন মোহাম্মদ, মো. খাইরুল বাশার, মো. শাহাদাত মিজি, মো. খোরশেদ আলম বাবুল মোল্লা, মো. শহীদ বেপারী, মো. আবুল হোসেন বেপারী, আবুল হাশেম চোকদার, মো. হারুনুর রশীদ, খাদিজা আক্তার এবং জান্নাত আক্তার। কমিটির উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন আলহাজ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাষ্টার, শেখ আব্দুর রশিদ, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, আজহার উদ্দিন মিয়া, মো. আবুল প্ৰধানীয়া, আলফাজ উদ্দিন আলফু, মো. ইউসুফ খান, মো. হুমায়ুন কবির হিমু, মো. বিল্লাল বেপারী, আবুল কালাম জমাদার, সরদার মো. রফিকুল ইসলাম (সাবেক চেয়ারম্যান), বোরহান খান, রফিকুল ইসলাম খোকন মল্লিক, সিরাজুল ইসলাম তালুকদার, মুক্তার হোসেন বাবুল সরকার, হাফেজ ওয়ালী উল্লাহ, মো. সিরাজ প্ৰধানীয়া এবং জিএম জহিরুল ইসলাম। সংসদ সদস্য(চাঁদপুর ৩) শেখ ফরিদ আহম্মেদ মানিকের মিডিয়া সেলের সদস্য এসএম সোহেল প্রেরিত এই তথ্য জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির ঘটনায় নতুন তথ্য প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩২ এম


ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির ঘটনায় নতুন তথ্য প্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতে রাতারাতি কোটিপতি হওয়ার লোভে মোবাইল দিয়ে আপত্তিকর ভিডিও তৈরির অভিযোগে চারজনকে, যার মধ্যে একজন নারীও রয়েছেন, গ্রেপ্তার করেছে পুলিশ। এ সম্পর্কিত থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (০৩ আগস্ট) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক এই তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশ পর্নোগ্রাফি ভিডিও তৈরির কাজে ব্যবহৃত মোবাইলসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুরের রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের মামুন অর রশিদ (৩০)।

মামলা সূত্রে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে এই ধরনের অসামাজিক ও অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।

জাহিদ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, গ্রেপ্তার হওয়া নারীরা প্রায়ই এই বাসায় অনেক নারীদের নিয়ে আসতেন। আমাদের সন্দেহ ছিল। এরা সমাজকে নষ্ট করে ফেলছে। আমি শুনেছি, রাতারাতি কোটিপতি হওয়ার জন্য এই কাজগুলো তারা করছেন। আমরা তাদের শাস্তি চাই।

ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন, গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং এর সঙ্গে জড়িত অন্য পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%