ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটির কাজ করবে: রিজভী


সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটির কাজ করবে: রিজভী

সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি উল্লেখ করেছেন, এই কমিটির মাধ্যমে পরিবহন খাতের মাফিয়াবৃত্তির অবসান ঘটানো সম্ভব হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বে নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রিজভী। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

রিজভী বলেন, পরিবহন খাতকে নতুন-নতুন আইডিয়ার মাধ্যমে ঢেলে সাজানো হবে। তিনি আরও জানান, দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে এই খাতকে আইনসংগত করা এবং যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।

আরও পড়ুন: বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অটোভ্যানে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা

তিনি আরও উল্লেখ করেন, সড়ক পরিবহন খাতকে ঘিরে যে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ বিদ্যমান, তা দূর করতে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে। নতুন নেতৃত্ব এ ক্ষেত্রে পরিবর্তন আনতে কাজ করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সাধারণ যাত্রীদের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা প্রতিরোধে রাজনীতিবিদরা দায়িত্ব নিলে ১৭ বছরের নৈরাজ্য বন্ধ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়া থেকে অভিবাসীদের ‘যত দ্রুত সম্ভব’ ফিরিয়ে নেওয়া হবে: মিন অং হ্লাইং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


মালয়েশিয়া থেকে অভিবাসীদের ‘যত দ্রুত সম্ভব’ ফিরিয়ে নেওয়া হবে: মিন অং হ্লাইং

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : বৃহস্পতিবার মিয়ানমারের নেতা মিন অং হ্লাইং জানিয়েছেন, যেসব অভিবাসী মালয়েশিয়ার আটককেন্দ্রে অবস্থান করছেন, তাদেরকে ‘যতটা দ্রুত সম্ভব’ দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মিন অং হ্লাইংকে মিয়ানমারের অভিবাসীদের দেশে ফেরানোর বিষয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

পুত্রজায়ার প্রশাসনিক রাজধানীতে আনোয়ারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মিন অং হ্লাইং বলেন, ‘যেসব ব্যক্তির মিয়ানমারের নাগরিকত্ব যাচাই করা হয়েছে, তাদেরকে যত দ্রুত সম্ভব আমরা দেশে ফিরিয়ে নেব।’

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, মিন অং হ্লাইংয়ের এটি মালয়েশিয়ায় ক্ষমতা দখলের পর প্রথম সফর। কুয়ালালামপুর হাজার হাজার মিয়ানমারের অভিবাসীকে দেশে ফেরাতে সহযোগিতা পাওয়ার চেষ্টা করছে।

তবে মানবাধিকার পর্যবেক্ষকরা এই স্বচ্ছতাহীন প্রত্যাবাসন কর্মসূচি নিয়ে সমালোচনা করেছেন। তাদের মধ্যে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন যে, জাতিগত রোহিঙ্গাদের এমন একটি দেশে ফেরত পাঠানো হতে পারে, যেখানে তারা দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়েছে এবং যাকে অনেকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন।

মিন অং হ্লাইং দুই দিনের সফরের সময় কূটনৈতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা জোরদার করছেন। এপ্রিলে তাকে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। এর আগে অনুষ্ঠিত নির্বাচনকে গণতন্ত্র পর্যবেক্ষকরা প্রহসন বলে অভিহিত করেছিলেন।

বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার আবারও মিয়ানমারের অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি মিন অং হ্লাইংয়ের “খোলামেলা মনোভাব ও সহযোগিতার ইচ্ছার” জন্য তাকে ধন্যবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সাক্ষাৎ করবেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর এই প্রথমবারের মতো আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ সময় প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সমস্যা, সুবিধা ও অসুবিধার বিষয়ে আলোচনা করবেন। প্রয়োজনে তিনি তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়া ও মিসরের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


দক্ষিণ কোরিয়া ও মিসরের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

দক্ষিণ কোরিয়া ও মিসরের দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করা হয়েছে। এই তথ্য বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং প্রকাশ করেছেন। সিউলে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের পূর্বে তিনি এ মন্তব্য করেন।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, দুই দেশের নেতারা জাহাজ নির্মাণসহ বিভিন্ন খাতে একাধিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। লি আশা প্রকাশ করেন যে, দুই দেশ শিগগিরই একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি নিয়ে আলোচনা শুরু করবে।

জাহাজ নির্মাণের পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি, বিদ্যুৎ অবকাঠামো ও প্রযুক্তি খাতেও দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। তারা যৌথভাবে কে-৯ স্বচালিত কামান তৈরির উদ্যোগকে সফল হিসেবে উল্লেখ করেন।

বৈঠকের সময় কোরীয় উপদ্বীপে শান্তিপূর্ণ সহাবস্থান সম্পর্কিত দক্ষিণ কোরিয়ার নীতির বিষয়টি সিসিকে জানান লি। মিসরের প্রেসিডেন্টের বর্তমান সফরের পূর্বে ২০২৫ সালে কায়রোতে দুই দেশের নেতাদের মধ্যে একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবরার ফাহাদ হত্যাকাণ্ডে ছাত্রশিবির ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


আবরার ফাহাদ হত্যাকাণ্ডে ছাত্রশিবির ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সময় ছাত্রশিবির আসলে ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল। তিনি উল্লেখ করেছেন, "যদি সবাই কায়দা করে বেঁচে থাকার চেষ্টা করত, তবে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে কাউকে রাস্তায় পাওয়া যেত না।"

আজ বৃহস্পতিবার, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এসব কথা বলেন।

রাশেদ খান দাবি করেন, আবরার ফাহাদ হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী শিশির মনির বিষয়টি কষ্টদায়ক বলে মন্তব্য করেছেন আবরার ফাহাদের বাবা। তিনি বলেন, আবরার ফাহাদকে শিবির তকমা দিয়ে হত্যা করা হলে, তার বিচারের দাবিতে ঢাবিতে মিছিল বের করা হয় তৎকালীন ডাকসুর ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে। ২০১৮-২০২৪ পর্যন্ত ভিপি নুর ছিলেন আন্দোলন-সংগ্রামের অগ্নিপুরুষ। শিশির মনিররা ছিলেন আবরার ফাহাদের খুনি ছাত্রলীগের পক্ষের কাপুরুষ।

ফেসবুক পোস্টে রাশেদ খান আরও বলেন, ‘ছাত্রশিবির তখন ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল। আমরাও যদি এভাবে কায়দা করে বেঁচে থাকার চেষ্টা করতাম, তবে আবরার ফাহাদ হত্যার পরে প্রতিবাদের জন্য একটা লোক রাস্তায় পাওয়া যেত না।’

তিনি আন্দোলনের কঠিন দিনগুলোতে বর্তমান শিবিরের ভিপি-জিএসদের কোনো অস্তিত্ব ছিল না দাবি করে বলেন, ‘তারা ছিলেন হল ও ডিপার্টমেন্ট পর্যায়ে ছাত্রলীগের নেতা। আজকে যে ভিপি নুরকে নিয়ে জামায়াত-শিবির গালাগাল ও তুচ্ছতাচ্ছিল্য করে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক ভিপি নুরের যে অবদান আছে, পুরো জামায়াত-শিবিরের সেই অবদান নেই।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘২০১৮ থেকে ২০২৪ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের এই কঠিন সময়ে ভিপি নুর একটি অপ্রতিদ্বন্দ্বী তরুণ নেতৃত্বর নাম। জামায়াত-শিবির আর ১০০ জন সাদিক কায়েম জন্ম দিলেও এক ভিপি নুরের একশো ভাগের এক ভাগ হতে পারবে না। ভিপি নুরুর মানে পুরোটাই সাহসের কলিজা।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%